ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হলেন আরব জোটের আহমেদ তিবি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:১৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তা'আল পার্টির শীর্ষ নেতা তিবি বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির তাঁকে ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়া থেকে ঠেকানোর চেষ্টা করেছিলেন। তবে তাঁদের ‘বেপরোয়া উসকানি’ সত্ত্বেও সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। তিবি আরও বলেন, জয়েন্ট লিস্ট নেসেটের সব কমিটিতেই প্রতিনিধিত্ব করবে।

এদিকে সোমবার নেসেটের একটি কমিটি জানিয়েছে, ডানপন্থী ইয়িসরায়েল বেইতেনু পার্টির নেতা আভিগদর লিবারম্যান পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক ও প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান হবেন।

ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী জয়েন্ট লিস্ট ও ইউনাইটেড আরব লিস্ট (রাআম) গত মাসের নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। দল দুটি মিলিয়ে নেসেটে ১৯টি আসন পেয়েছে। চলতি মাসে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ পরবর্তী সরকার গঠনের দায়িত্ব দেওয়ার পর জোটটি গাদি আইজেনকটকে সমর্থন জানিয়েছে।

নেসেটে প্রতিনিধিত্ব বাড়ার পর ফিলিস্তিনিদের নেতৃত্বাধীন দলগুলো এখন নিজেদের সম্প্রদায়ের প্রতি বৈষম্যসহ বিভিন্ন সমস্যা মোকাবিলায় এই প্রতিনিধিত্ব কাজে লাগানোর দিকে মনোযোগ দিচ্ছে।

এর আগে রোববার নেতানিয়াহু ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ফৌজদারি তদন্তের দাবি জানান আহমেদ তিবি। পার্লামেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর তিনি নেতানিয়াহু ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ‘মাফিয়াদের মতো আচরণের’ অভিযোগ তোলেন।

পুলিশের একটি গোয়েন্দা সূত্রের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়। সূত্রটি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক একজন কর্মী। তবে গ্রেপ্তারের আগে পুলিশ তাঁদের বাড়িতে অভিযান চালায়। সে সময় বৈধ তল্লাশি বা গ্রেপ্তারি পরোয়ানা ছিল না।

১৯৯৯ সালে প্রথমবারের মতো ইসরায়েলের নেসেটের সদস্য নির্বাচিত হন আহমেদ তিবি। ২০০৬ থেকে ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তিনি পার্লামেন্টের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেছেন।

মিনাবের হামলার নির্দেশদাতা মার্কিন কর্মকর্তাদের ইরানের হুমকি—‘তোমাদের খুঁজে বের করা হবে’

সাবেক এই সিআইএ পরিচালক বলেন, ‘প্রকৃতপক্ষে, এটি ছিল মানুষের বিচার-বিবেচনার সিদ্ধান্ত। আমার বিশ্বাস, যন্ত্রটি নিজে সিদ্ধান্ত নেয়নি। একজন মানুষই সিদ্ধান্ত নিয়েছিলেন এবং লক্ষ্যবস্তু নির্ধারণে এআই তাঁকে সহায়তা করেছিল। এআই ব্যাপকভাবে ব্যবহার করা হয়।’

কিশোর অবস্থায় আটকের ১৫ বছর পর সৌদিতে শিয়া যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

কৈশোরে আটক হওয়া জাওয়াদ কুরেইরিসসহ দুই সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। গত শনিবার তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অপর ব্যক্তি ফাদেল বিন হাসান বিন আবদুল্লাহ আল-সাফওয়ানি। দুজনই সৌদি আরবের শিয়াপ্রধান পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দা।

হুতিদের কাছে বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ হারাল সৌদি-সমর্থিত ইয়েমেনি বাহিনী

সৌদি আরবের সমর্থনপুষ্ট ইয়েমেনের সরকারপন্থী বাহিনী কৌশলগত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালিসংলগ্ন একটি এলাকা থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এর ফলে এলাকাটি ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জনপ্রিয় টার্গেট

সংসদ সচিবালয়ের জনবল কাঠামো আধুনিকায়নে ইউএনডিপির সহযোগিতা চায় কমিটি

ইসরায়েলের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হলেন আরব জোটের আহমেদ তিবি

প্রকাশ: ০৫:১৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬