ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ কতটা দূরদর্শী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:৩৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ২৫ বার পঠিত হয়েছে

মনে হচ্ছিল, সময় যেন একলাফে কয়েক দশক এগিয়ে গেছে। প্রায় ৩ লাখ বর্গমিটারজুড়ে বিস্তৃত এক ছাদের নিচে সাজানো

হাজার হাজার কৃষিযন্ত্র। চালকবিহীন ট্রাক্টর, স্বয়ংক্রিয় হারভেস্টার, কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট, ড্রোন আর নানা ধরনের স্মার্ট

চার দশকের বেশি সময় ধরে আমি বাংলাদেশের গ্রামগঞ্জে কৃষকের মাঠে হাঁটছি। কৃষকের ঘাম, শ্রম, সংগ্রাম আর প্রকৃতির সঙ্গে তাঁদের প্রতিনিয়ত লড়াই খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে আমার। আমাদের কৃষক এখনো অনেক ক্ষেত্রে জমি চাষ, বীজ বপন, সেচ, ফসল কাটা ও মাড়াইয়ের জন্য শ্রমিকের ওপর নির্ভরশীল। অথচ বিশ্বের অনেক দেশ এসব কাজকে নিয়ে গেছে সম্পূর্ণ ভিন্ন এক প্রযুক্তিগত পর্যায়ে।

এবারের প্রদর্শনীতে আমার সবচেয়ে বেশি দৃষ্টি কেড়েছে কৃষিযন্ত্রের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, ইন্টারনেট অব থিংস এবং রোবোটিকসের সমন্বয়। প্রদর্শনীর বিভিন্ন স্টলে দেখলাম, ড্রোন ও রোবটের মাধ্যমে ফসলের স্বাস্থ্য পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো গাছে রোগের আক্রমণ হয়েছে কি না, কোথায় পানির ঘাটতি রয়েছে, কোন জমিতে কতটুকু সার প্রয়োজন, এসব তথ্য মুহূর্তেই শনাক্ত করা সম্ভব হচ্ছে। ফলে পুরো জমিতে একই পরিমাণ সার বা কীটনাশক প্রয়োগের পরিবর্তে নির্দিষ্ট স্থানে প্রয়োজন অনুযায়ী উপকরণ ব্যবহার করা যাচ্ছে। এতে উৎপাদন খরচ কমার পাশাপাশি পরিবেশের ওপর চাপও কমছে। কৃষির এই তথ্যনির্ভর ব্যবস্থাপনাই ভবিষ্যতের প্রিসিশন অ্যাগ্রিকালচার বা নিখুঁত কৃষির ভিত্তি।

বিশ্বের দেশগুলো এত দ্রুত এই প্রযুক্তির দিকে ঝোঁকার পেছনে রয়েছে কৃষিশ্রমিকের সংকট এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত। পৃথিবীর অনেক দেশে কৃষিকাজে তরুণদের আগ্রহ কমছে। অন্যদিকে অনিয়মিত বৃষ্টিপাত, খরা, বন্যা, তাপমাত্রা বৃদ্ধি এবং প্রকৃতির অনিশ্চয়তা কৃষি উৎপাদনকে ক্রমেই কঠিন করে তুলছে। ফলে কম শ্রমিক দিয়ে, কম সময়ে এবং কম সম্পদ ব্যবহার করে বেশি উৎপাদন নিশ্চিত করার তাগিদ তৈরি হয়েছে। প্রযুক্তি এখন সেই চ্যালেঞ্জ মোকাবিলার অন্যতম প্রধান হাতিয়ার।

তবে এবারের মেলায় প্রযুক্তির পাশাপাশি যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে, তা হলো জ্বালানি। কৃষির সঙ্গে জ্বালানির সম্পর্ক অত্যন্ত নিবিড়। জমি চাষ থেকে শুরু করে সেচ, ফসল কাটা, মাড়াই, পরিবহন ও সংরক্ষণ প্রতিটি পর্যায়ে জ্বালানির প্রয়োজন। আন্তর্জাতিক বাজারে জীবাশ্ম জ্বালানির দাম বাড়লে কিংবা সরবরাহব্যবস্থায় বিঘ্ন ঘটলে তার প্রভাব সরাসরি গিয়ে পড়ে কৃষকের উৎপাদন খরচে। বিশেষ করে ডিজেলনির্ভর সেচব্যবস্থা ও কৃষিযন্ত্র পরিচালনায় জ্বালানির মূল্যবৃদ্ধি কৃষকের জন্য বড় চাপ তৈরি করে। শেষ পর্যন্ত এর প্রভাব পড়ে খাদ্যের উৎপাদন ও বাজারদরে।

তিয়ানজিনের প্রদর্শনীতে তাই বিকল্প জ্বালানির ব্যবহার ছিল অন্যতম আলোচনার বিষয়। বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে দেখলাম সৌরশক্তিচালিত, বিদ্যুচ্চালিত এবং হাইড্রোজেননির্ভর কৃষিযন্ত্রের নানা উদ্ভাবন। ডিজেলের বিকল্প হিসেবে এসব প্রযুক্তি কতটা কার্যকর হতে পারে, তা নিয়ে নির্মাতা ও গবেষকদের মধ্যে আলোচনা চলছে। এর লক্ষ্য শুধু কার্বন নিঃসরণ কমানো নয়, কৃষির পরিচালন ব্যয় কমিয়ে জ্বালানিনিরাপত্তা নিশ্চিত করাও।

আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা প্রতিষ্ঠান আইএফপিআরআইয়ের গবেষণায় বাংলাদেশের কৃষকদের আধুনিক কৃষিযন্ত্রের মালিকানা ও অর্থায়নের যে চিত্র উঠে এসেছে, তা উদ্বেগজনক। গবেষণা অনুযায়ী, মাত্র ২ শতাংশ কৃষকের নিজস্ব আধুনিক কৃষিযন্ত্র রয়েছে। বাকি ৯৮ শতাংশ কৃষক অন্যের কাছ থেকে ভাড়ায় যন্ত্র নিয়ে চাষাবাদ করেন। আরও হতাশাজনক বিষয় হলো, কৃষিযন্ত্র কেনার জন্য প্রয়োজনীয় ঋণের মাত্র ২ থেকে ৭ শতাংশ আসে প্রাতিষ্ঠানিক ব্যাংক থেকে। অর্থাৎ কৃষক প্রযুক্তির প্রয়োজনীয়তা বুঝলেও আর্থিক সামর্থ্যের অভাবে অনেক ক্ষেত্রে তা নিজের করে নিতে পারছেন না।

আমাদের দেশে কম্বাইন হারভেস্টার, রিপার ও রাইস ট্রান্সপ্লান্টারের ব্যবহার বেড়েছে। সরকারের ভর্তুকি কর্মসূচিও কৃষির যান্ত্রিকীকরণে ভূমিকা রাখছে। কিন্তু এখন আমাদের ভাবনাকে আরও বিস্তৃত করতে হবে। বিশ্ব যখন কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস, স্বয়ংক্রিয় সেচ ও তথ্যনির্ভর কৃষির দিকে এগিয়ে যাচ্ছে; তখন আমাদেরও পরবর্তী ধাপের প্রস্তুতি নিতে হবে।

এখানে আরেকটি বিষয় খুব গুরুত্ব দিয়ে ভাবতে হবে। কেবল বিদেশ থেকে যন্ত্র আমদানি করে টেকসই যান্ত্রিকীকরণ সম্ভব নয়। আমাদের দেশে কৃষিযন্ত্র উৎপাদনের শিল্পভিত্তি গড়ে তুলতে হবে। দেশীয় প্রকৌশলী, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি করতে হবে। বিদেশি প্রযুক্তি ও বিনিয়োগকে কাজে লাগিয়ে যৌথ উদ্যোগে কারখানা স্থাপন, যন্ত্রাংশ উৎপাদন এবং স্থানীয় পর্যায়ে মেরামত ও রক্ষণাবেক্ষণের সক্ষমতা বাড়াতে হবে। এতে একদিকে আমদানিনির্ভরতা কমবে, অন্যদিকে কর্মসংস্থান ও নতুন শিল্পের বিকাশ ঘটবে।

কৃষকের হাতে এসব প্রযুক্তি পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজন বাস্তবসম্মত অর্থায়ন। একজন ক্ষুদ্র কৃষকের পক্ষে এককভাবে উচ্চমূল্যের আধুনিক যন্ত্র কেনা কঠিন। তাই সহজ শর্তে দীর্ঘমেয়াদি ঋণ, সমবায়ভিত্তিক যন্ত্র ব্যবহারের সুযোগ এবং স্থানীয় পর্যায়ে যন্ত্র পরিচালনার প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। সরকারি ভর্তুকির সুবিধা যেন শুধু বড় কৃষক বা বড় যন্ত্রের মধ্যে সীমাবদ্ধ না থাকে।

প্রান্তিক কৃষকের প্রয়োজন, জমির ধরন এবং উৎপাদনব্যবস্থার বাস্তবতা বিবেচনায় নিয়ে ভর্তুকি ও ঋণনীতিকে আরও কার্যকর করতে হবে।

কৃষির ভবিষ্যৎ নিয়ে বিশ্ব এখন অনেক বেশি পরিকল্পিত। তারা শুধু নতুন যন্ত্র তৈরি করছে না, গবেষণা, বিশ্ববিদ্যালয়, শিল্পপ্রতিষ্ঠান ও কৃষকের মধ্যে একটি কার্যকর সংযোগ গড়ে তুলছে। প্রযুক্তির উদ্ভাবন থেকে শুরু করে উৎপাদন এবং কৃষকের মাঠে তার ব্যবহার পর্যন্ত পুরো প্রক্রিয়াকে একটি সমন্বিত ব্যবস্থার মধ্যে নিয়ে আসছে।

আমাদেরও সেই পথে হাঁটতে হবে। চতুর্থ শিল্পবিপ্লবের এই সময়ে কৃষিকে প্রযুক্তির সঙ্গে যুক্ত করতে না পারলে ভবিষ্যতের খাদ্যনিরাপত্তা ও অর্থনৈতিক প্রতিযোগিতায় আমরা পিছিয়ে পড়ব। আগামীর কৃষি কেমন হবে, তার অনেক কিছুই নির্ভর করছে আজ আমরা কতটা দূরদর্শী সিদ্ধান্ত নিতে পারছি, তার ওপর।

আন্তালিয়ার টেবিলে বাংলাদেশের পানি

আন্তালিয়ার টেবিলে বাংলাদেশের পানি

তুরস্কের আন্তালিয়ায় চলছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১)। সম্মেলন চলবে ২০ নভেম্বর পর্যন্ত। ভূমধ্যসাগরের তীরের এই শহরে বিশ্বের নেতারা যখন জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করছেন, তখন বাংলাদেশের জন্য আরেকটি তারিখ ক্রমেই এগিয়ে আসছে।

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের লাভ কী

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের লাভ কী

প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হচ্ছে কপ৩১ বা জাতিসংঘের জলবায়ু সম্মেলন, তুরস্কের আন্তালিয়ায়। ৯ নভেম্বর ২০২৬ থেকে শুরু হয়েছে এবং ২০ নভেম্বর পর্যন্ত সে সম্মেলন চলার কথা। এ সম্মেলনে বিশ্বের বহু দেশের রাষ্ট্রপ্রধানসহ শত শত প্রতিনিধি, গবেষক, বিজ্ঞানী, জলবায়ু কর্মী ও আন্দোলনকারীরা যোগ দেন।

সংবাদপত্রের সংস্কৃতি ও পাঠাভ্যাস

সংবাদপত্রের সংস্কৃতি ও পাঠাভ্যাস

একবার খুলনা শহরে একটি জাতীয় দৈনিক খুঁজতে বের হলাম। অনেকগুলো নিউজস্ট্যান্ডই বন্ধ। যা-ও একটির সন্ধান পেলাম, সেখানে কোনো পত্রিকাই নেই। পরে জেলা-বিভাগীয় শহরে গিয়েছি। সেখানেও একই অবস্থা।

জনপ্রিয় টার্গেট

বাংলাদেশ কতটা দূরদর্শী

প্রকাশ: ০৭:৩৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬