ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগপত্রে যা বলেছেন ওসমান ফারুক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৩৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

সংসদ সদস্য ওমর ফারুকের আবেদনের প্রেক্ষিতে আজ মঙ্গলবার সংসদ অধিবেশন শুরুর পর স্পিকার পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন এবং তাঁর সংসদীয় কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য ঘোষণা করেন।

সংশ্লিষ্ট সূত্রে পাওয়া পদত্যাগপত্রে ওসমান ফারুক উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন রয়েছেন। এ পরিস্থিতিতে তাঁর স্বাস্থ্য ও সুস্থতা পুনরুদ্ধারের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া প্রয়োজন হয়ে পড়েছে।

চিঠিতে ওসমান ফারুক বলেন, কিশোরগঞ্জের জনগণের প্রতিনিধিত্ব করা এবং তাঁদের সেবা করার সুযোগ পাওয়া তাঁর জীবনের বিরাট সম্মান ও গৌরবের বিষয়।

পদত্যাগের সিদ্ধান্তকে কঠিন ও বেদনাদায়ক উল্লেখ করেছেন এ সংসদ সদস্য। ওমর ফারুক চিঠিতে বলেছেন, জাতীয় সংসদের সদস্যপদ থেকে পদত্যাগ করতে হচ্ছে বলে তিনি গভীরভাবে মর্মাহত। সেই সঙ্গে তাঁর এ সিদ্ধান্তে স্পিকার, সংসদে তাঁর সম্মানিত সহকর্মী এবং কিশোরগঞ্জের মানুষ হতাশ হবেন না বলে আশা প্রকাশ করেছেন তিনি।

চিঠিতে জাতীয় সংসদের স্পিকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুহাম্মদ ওসমান ফারুক। সংবিধানের ৬৭ অনুচ্ছেদের ২ উপ-অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়ে স্পিকারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। একসঙ্গে দায়িত্ব পালনের সময় স্পিকারের আন্তরিক সৌজন্য, সহযোগিতা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান এই সংসদ সদস্য।

কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার

কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসন শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আজ মঙ্গলবার সংসদ অধিবেশন শুরুর পর তিনি এই ঘোষণা দেন।

ফিজিতে বাংলাদেশি কর্মীদের সুযোগ বাড়ানোর উদ্যোগ সরকারের

ফিজিতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরির সম্ভাবনা দেখছে সরকার। দেশটির নির্মাণ, কৃষি, পর্যটন, হোটেল-রেস্তোরাঁ ও কারিগরি খাতে বাংলাদেশি কর্মীরা ভালো করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

আজ মঙ্গলবার বেলা ৩টা ১৬ মিনিটে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে প্রথম ইউনিট থেকে প্রথমবারের মতো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। রূপপুর প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ আজ এ তথ্য নিশ্চিত করেন।

জনপ্রিয় টার্গেট

শেখ পরিবারের বিরুদ্ধে দুদকের ২৪ মামলা, আসামি ২ শতাধিক

পদত্যাগপত্রে যা বলেছেন ওসমান ফারুক

প্রকাশ: ০৫:৩৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬