ঢাকা ০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর উত্তরায় বাসের ধাক্কায় চেকারের মৃত্যু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৩৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় মশিউর রহমান হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। চিকিৎসক দুপুর দেড়টায় তাঁকে মৃত ঘোষণা করেন।

তানজিল পরিবহনের সুপারভাইজার আতর আলী জানান, জসীমউদ্দীন সড়কে তানজিল বাসের যাত্রী চেক করতেন হাসান। সকালে একটি বাস সিগনাল দিয়ে দাঁড় করাচ্ছিলেন তিনি। এ সময় ওই বাসই তাঁকে ধাক্কা দেয়। এতে হাসান মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। দ্রুত সহকর্মীরা উদ্ধার করে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে আনার পর চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।

মৃত মশিউর রহমান হাসানের বাড়ি মাগুরা জেলার শালিখা উপজেলার বয়রা গ্রামে। তিনি মিরপুর-১ নম্বর সেকশনের ই ব্লকের একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন। তাঁর দুই ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, হাসানের মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি উত্তরা পূর্ব থানা-পুলিশকে জানানো হয়েছে।

আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে জবির ৫ কর্মকর্তা বরখাস্ত

প্রাথমিক তদন্তে কর্মকর্তাদের সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগের সম্পৃক্ততার বিষয়টি উঠে এসেছে। তাই তাঁদের সাময়িকভাবে বরখাস্ত করা হচ্ছে। একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল গ্রেপ্তার

ডিএমপির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের একটি দল অভিযান চালিয়ে বাবুল আক্তারকে (৪৮) গ্রেপ্তার করে। তিনি ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

খিলগাঁওয়ে আ.লীগ ও অঙ্গসংগঠনের ৮ নেতা কর্মী গ্রেপ্তার: ডিএমপি

মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

জনপ্রিয় টার্গেট

লালবাগে আওয়ামী লীগ নেতাকে ধরে পুলিশের হাতে দিলেন যুবদল নেতা

রাজধানীর উত্তরায় বাসের ধাক্কায় চেকারের মৃত্যু

প্রকাশ: ০২:৩৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬