ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকা থেকে বন্ধু, ক্যামব্রিজের পুরোনো প্রেমের গল্প ফাঁস করলেন রাহুল গান্ধী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৩৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘Belonging: A Journey of Love’ প্রকাশনা অনুষ্ঠানে রাহুল গান্ধী বলেন, ক্যামব্রিজের ভার্সিটি রেস্তোরাঁয় যাওয়ার ইচ্ছা ছিল তাঁর। এই রেস্তোরাঁতেই ছাত্রজীবনে প্রথম দেখা হয়েছিল তাঁর বাবা রাজীব গান্ধী ও মা সোনিয়া গান্ধীর।

রাহুল বলেন, বহু বছর আগে ক্যামব্রিজে থাকার সময় একদিন নিজের প্রেমিকাকে নিয়ে ওই রেস্তোরাঁয় যান তিনি। সেখানে বসে খাবারের মেনু হাতে পাওয়ার পর এক কর্মীকে জানান, এই রেস্তোরাঁতেই তাঁর বাবা-মায়ের প্রথম দেখা হয়েছিল। জবাবে ওই কর্মী তাঁদের চিনতে পারার কথা জানান।

রাহুল বলেন, ‘আমার বাবা-মাকে ঘিরে অনেক গল্প প্রচলিত ছিল। সেসবের অন্যতম ছিল ভার্সিটি রেস্তোরাঁয় তাঁদের প্রথম দেখা হওয়ার ঘটনা। অনেক বছর পর ক্যামব্রিজে গিয়ে প্রেমিকাকে বলেছিলাম, চলো ভার্সিটি রেস্তোরাঁয় যাই। আমি দেখতে চেয়েছিলাম, কোথায় আমার বাবা-মায়ের প্রথম দেখা হয়েছিল।’

রেস্তোরাঁর কর্মীর সঙ্গে কথোপকথনের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘আমি বলেছিলাম, এই রেস্তোরাঁতেই আমার বাবা-মায়ের দেখা হয়েছিল। তখন কর্মীটি বললেন, ওহ, তাঁদের কথা! আমি তাঁদের চিনি। আমি জানতে চাইলাম, তাঁদের সম্পর্কে কী জানেন তিনি। জবাবে তিনি বললেন, ওই দুজনের কথা বলছেন? আমি ঠিকই জানি, আপনি কাদের কথা বলছেন।’

অনুষ্ঠানে রাহুলের কাছে তাঁর স্মৃতিচারণে উল্লেখ করা প্রেমিকা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘তিনি এখন আমার বন্ধু।’

এ সময় মায়ের ব্যক্তিগত জীবন ও দীর্ঘদিনের চিকিৎসাসংক্রান্ত লড়াই নিয়েও কথা বলেন রাহুল। তিনি জানান, সোনিয়া গান্ধী স্মৃতিকথায় নিজেকে দুবার বা তিনবার ক্যানসারজয়ী হিসেবে উল্লেখ করলেও বাস্তবে তিনি চারবার ক্যানসারকে পরাজিত করেছেন।

রাহুল বলেন, ‘এই বইয়ে আপনারা যে মাকে দেখছেন, তিনি বাবা মারা যাওয়ার আগের সময়ের মানুষ। তিনি নিজেকে দুবার, আবার কোথাও তিনবার ক্যানসারজয়ী হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু তিনি চারবার ক্যানসারকে পরাজিত করেছেন। তিনি সবকিছুই ছোট করে দেখান। আমার জীবনে একবারও তাঁকে ভীত হতে দেখিনি। কখনো তাঁকে পিছিয়ে আসতেও দেখিনি।’

বক্তব্যের একপর্যায়ে প্রয়াত বাবা রাজীব গান্ধীর প্রসঙ্গ টেনে রাহুল বলেন, তাঁর বাবা ও মা উপস্থিত ব্যক্তিদের ভালোবাসতেন। রাজীব গান্ধী বেঁচে থাকলে সোনিয়া গান্ধীকে নিয়ে কতটা গর্বিত হতেন, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাও উপস্থিত ছিলেন।

অন্যদিকে, অনুষ্ঠানে সোনিয়া গান্ধী ১৯৯১ সালে রাজীব গান্ধী হত্যাকাণ্ডের পর পরিবারের কঠিন সময়ের স্মৃতিচারণ করেন। তিনি জানান, বাবার মৃত্যুর কয়েক মাস পর রাহুলকে উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে হয়েছিল। নিরাপত্তাজনিত কারণে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেখানে রাহুলের নিরাপত্তারক্ষীদের অবস্থানের অনুমতি দেয়নি। কারণ, এতে অন্য শিক্ষার্থীদের নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়তে পারত।

‘বৌদি’ ডাকা ও ‘বন্ধু কালচার’ বন্ধের পরামর্শ বিজেপি নেতার

সামাজিক অবক্ষয় রোধের যুক্তি দেখিয়ে সমাজ থেকে ‘বৌদি-ভাবি’ সম্বোধন এবং বাড়িতে বন্ধুদের নিয়ে যাওয়ার ‘বন্ধু কালচার’ বন্ধ করার পরামর্শ দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার এক বিজেপি নেতা।

অর্থ পাচারের তদন্তের মুখেই ব্রিটিশ নাগরিকত্ব নিলেন ললিত মোদি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আর্থিক অনিয়ম, দরপ্রক্রিয়ায় কারচুপি, অননুমোদিত তহবিল স্থানান্তর, অর্থ পাচার এবং বৈদেশিক মুদ্রা বিনিময় সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগ কাঁধে নিয়েই ২০১০ সালে দেশ ছেড়েছিলেন ললিত মোদি। এবার ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার ঘোষণা দিলেন তিনি।

জনপ্রিয় টার্গেট

লালবাগে আওয়ামী লীগ নেতাকে ধরে পুলিশের হাতে দিলেন যুবদল নেতা

প্রেমিকা থেকে বন্ধু, ক্যামব্রিজের পুরোনো প্রেমের গল্প ফাঁস করলেন রাহুল গান্ধী

প্রকাশ: ০২:৩৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬