ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পরীমনির মাদক মামলা: অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৩৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

আজ নতুন করে অভিযোগ গঠন বিষয়ে তারিখ ধার্য ছিল। পরীমণি আদালতে হাজির ছিলেন। তার পক্ষে শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী।

আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী আজকের পত্রিকাকে বলেন, ‘মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ বিচারাধীন ছিল। আমরা বিশেষ জজ আদালত ১০-এ উপস্থিত হয়ে জানতে পারি মামলাটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালতে বিচারের জন্য স্থানান্তরিত হয়েছে। পরে ওই আদালতে যাই। এই আদালতে যেহেতু প্রথম তারিখ সে কারণে আমরা তারিখ পেছানোর দাবি করি। আদালত পরে অভিযোগ গঠন বিষয়ে নতুন তারিখ ধার্য করেন।’

মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

২০২৫ সালের ৫ জানুয়ারি পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত। পরে ওই মামলায় বাদীসহ চারজন সাক্ষী আদালতে বিভিন্ন তারিখে সাক্ষ্য দেন। অন্যদিকে মামলাটি বাতিলের জন্য পরীমনি হাইকোর্টে রিভিশন মামলা দায়ের করেন। ২০২২ সালের ১ মার্চ হাইকোর্ট রুল দিয়ে মামলার কার্যক্রম পরীমনির ক্ষেত্রে তিন মাসের জন্য স্থগিত করেন। পরে এ মামলায় পুনরায় অভিযোগ গঠন বিষয় শুনানির জন্য নির্দেশ দেন উচ্চ আদালত। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মামলায় আবার অভিযোগ গঠন বিষয়ে শুনানি হবে।

২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র‍্যাব। পরে তাঁকে গুলশান থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ৩১ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালত পরীমনির জামিন মঞ্জুর করেন।

এ মামলায় একই বছর ৪ অক্টোবর পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

অভিযোগপত্রে বলা হয়েছে, পরীমনির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কোনো কাগজপত্র ছিল না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে লিখিতভাবে সিআইডিকে জানানো হয়, ২০১৯-২০ অর্থবছরে পরীমনির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল। ২০২১ সালের ৩০ জুন ওই লাইসেন্সের মেয়াদ শেষ হয়। পরীমনি এ মামলার দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বাসায় রেখেছিলেন। মাদকদ্রব্য রাখার বিষয়ে তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। পরীমনি তাঁর গাড়িটি মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহার করতেন।

আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে জবির ৫ কর্মকর্তা বরখাস্ত

প্রাথমিক তদন্তে কর্মকর্তাদের সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগের সম্পৃক্ততার বিষয়টি উঠে এসেছে। তাই তাঁদের সাময়িকভাবে বরখাস্ত করা হচ্ছে। একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল গ্রেপ্তার

ডিএমপির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের একটি দল অভিযান চালিয়ে বাবুল আক্তারকে (৪৮) গ্রেপ্তার করে। তিনি ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

খিলগাঁওয়ে আ.লীগ ও অঙ্গসংগঠনের ৮ নেতা কর্মী গ্রেপ্তার: ডিএমপি

মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

জনপ্রিয় টার্গেট

লালবাগে আওয়ামী লীগ নেতাকে ধরে পুলিশের হাতে দিলেন যুবদল নেতা

পরীমনির মাদক মামলা: অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর

প্রকাশ: ০২:৩৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬