ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্র্যামিতে বিয়ন্সের শততম মনোনয়নের রেকর্ড

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:৫৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

গত সোমবার ২০২৭ সালের ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের ১০০টি বিভাগের মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়। সেখানে ‘বেস্ট আরঅ্যান্ডবি সলো পারফরম্যান্স’ বিভাগে ‘মর্নিং ডিউ (ডাঙ্ক)’ গানের জন্য ক্যারিয়ারের শততম মনোনয়ন পান বিয়ন্সে। এই বিভাগে তাঁর সঙ্গে আরও মনোনয়ন পেয়েছেন কেহলানি (আউট দ্য উইন্ডো), ভিক্টোরিয়া মোনে (লেট মি), জিল স্কট (প্রেশা) এবং টেমস (হোয়াট ইউ নিড)।

সর্বোচ্চসংখ্যক মনোনয়নের পাশাপাশি সবচেয়ে বেশি গ্র্যামি জয়ের রেকর্ডটি (৩৫টি) আগে থেকেই বিয়ন্সের দখলে রয়েছে। ২০২৩ সালে ৩২তম পুরস্কার জিতে তিনি ধ্রুপদি সংগীতজ্ঞ জর্জ সলতির (৩১টি) দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দেন। এরপর ২০২৪ সালে ‘কাউবয় কার্টার’ অ্যালবামের সুবাদে স্বামী জে-জিকে (৮৮টি মনোনয়ন) ছাড়িয়ে গ্র্যামির সবচেয়ে বেশি মনোনয়ন পাওয়া শিল্পী হন তিনি।

গ্র্যামির ইতিহাসে এবারই প্রথম সর্বোচ্চ মনোনয়ন পাওয়া শীর্ষ ছয়জন শিল্পীই নারী। ১১টি মনোনয়ন পেয়ে তালিকার শীর্ষে আছেন ব্রিটিশ গায়িকা রে। ৯টি মনোনয়ন নিয়ে তাঁর পরেই আছেন স্প্যানিশ তারকা রোজালিয়া। সাতটি করে মনোনয়ন পেয়েছেন ফিবি ব্রিজার্স, মিরান্ডা ল্যাম্বার্ট, এলা ল্যাংলি ও অলিভিয়া রদ্রিগো।

এ ছাড়া গ্র্যামির ইতিহাসে এবারই প্রথম অলিভিয়া ডিন, এলা ল্যাংলি, ব্রুনো মার্স, রে, অলিভিয়া রদ্রিগো, রোজালিয়া ও টেইলর সুইফট—এই সাতজন শিল্পী একই সঙ্গে ‘অ্যালবাম’, ‘রেকর্ড’ এবং ‘সং অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে সুইফট পঞ্চমবারের মতো একই বছরে এই তিন ক্যাটাগরিতে মনোনয়ন পাওয়ার অনন্য রেকর্ড গড়েছেন।

এবারের ৬৯তম গ্র্যামি আসরে নতুন পাঁচটি বিভাগ যুক্ত করা হয়েছে। এর মধ্যে ‘বেস্ট এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স’ বিভাগটি নিয়ে সংগীতাঙ্গনে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। এশিয়ান শিল্পীদের মূল ধারার বাইরে আলাদা করে ফেলার অভিযোগ তুলে এই বিভাগের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিটিএস, স্ট্রে কিডসসহ একাধিক জনপ্রিয় ব্যান্ড। এমনকি প্রতিবাদস্বরূপ এবারের গ্র্যামি বয়কটেরও ঘোষণা দেয় তারা।

তীব্র বিতর্কের মধ্যেই নতুন এই বিভাগে প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছে বেবিমেটাল ও পলিফিয়া (সানসেট কিস), বিনি (উনাং কিলিঘ), আইভ (ব্যাং ব্যাং), কিকি (৪০৪ নিউ এরা), লিসা (ইয়েস) এবং এসবি১৯ (ভিসা)।

আগামী ৭ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় বসবে ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। দীর্ঘ কয়েক দশক পর এবারের গ্র্যামি এবিসি নেটওয়ার্কে ফিরছে। পাশাপাশি ডিজনি প্লাস ও হুলুতেও দেখা যাবে এই আয়োজন।

নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন, কে হচ্ছেন পরবর্তী বন্ড গার্ল

‘মাই নেম ইজ বন্ড, জেমস বন্ড’—আইকনিক এই সংলাপ এবার শোনা যাবে রবার্ট প্যাটিনসনের কণ্ঠে। বিখ্যাত ব্রিটিশ গুপ্তচর জেমস বন্ড বা ০০৭ হিসেবে ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত হচ্ছেন প্যাটিনসন। ৪০ বছর বয়সী এই ব্রিটিশ তারকা ফ্র্যাঞ্চাইজির সপ্তম বন্ড হিসেবে পর্দায় হাজির হবেন। ২০২৮ সালে মুক্তি পেতে যাওয়া ২৬তম

সঞ্জীব চৌধুরীকে উৎসর্গ করে কনসার্ট, গাইবেন চার শিল্পী

বাংলা গানের কিংবদন্তি শিল্পী, গীতিকার ও সুরকার সঞ্জীব চৌধুরীকে স্মরণ করে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ ট্রিবিউট কনসার্ট ‘হেঁটে গেছি বিরান পথে’। আগামী ২০ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৭টায় রাজধানীর বনানীর বাটারনোট জ্যাজ ক্যাফেতে বসবে এই আয়োজন।

আজীবন সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

আজীবন সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

আজ উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার ৭৪তম জন্মদিন। বিশেষ এই দিনটি পরিবারের সঙ্গেই কাটাবেন তিনি। আজ চ্যানেল আইয়ে প্রচার হবে ‘রুনা মহল’ শিরোনামের বিশেষ অনুষ্ঠান। এ ছাড়া আগামীকাল সংগীতশিল্পী বশির আহমেদ সম্মাননা অনুষ্ঠানে তাঁকে প্রদান করা হবে আজীবন সম্মাননা।

জনপ্রিয় টার্গেট

গ্র্যামিতে বিয়ন্সের শততম মনোনয়নের রেকর্ড

প্রকাশ: ০৭:৫৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬