ঢাকা ০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সঞ্জীব চৌধুরীকে উৎসর্গ করে কনসার্ট, গাইবেন চার শিল্পী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৫৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

কনসার্টে সঞ্জীব চৌধুরীর জনপ্রিয় গানের পাশাপাশি নিজেদের মৌলিক গান পরিবেশন করবেন চার সংগীতশিল্পী সভ্যতা, সাহস মোস্তাফিজ, ইলা লালালালা ও অনিন্দ্য বিশ্বাস। তাঁর গান ও সংগীতভাবনার প্রতি শ্রদ্ধা জানাতেই এই আয়োজন।

২০০৭ সালের ১৯ নভেম্বর মৃত্যুবরণ করেন সঞ্জীব চৌধুরী। তাঁর ১৯তম প্রয়াণবার্ষিকীর পরদিন, ২০ নভেম্বর, আজব কারখানার উদ্যোগে আয়োজন করা হচ্ছে এই বিশেষ কনসার্ট।

বাংলা গানের ভুবনে সঞ্জীব চৌধুরী এক স্বতন্ত্র ও স্মরণীয় নাম। ব্যান্ড দলছুটের অন্যতম প্রতিষ্ঠাতা ও ভোকালিস্ট হিসেবে বাংলা ব্যান্ড সংগীতে তৈরি করেছিলেন নিজস্ব পরিচয়। ব্যতিক্রমী কণ্ঠের পাশাপাশি গীতিকার হিসেবেও ছিল তাঁর স্বতন্ত্রতা। তাঁর লেখা ও গাওয়া ‘আমি তোমাকেই বলে দেব’, ‘স্বপ্নবাজি’, ‘সমুদ্রসন্তান’, ‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ’ ও ‘কথা বলব না’র মতো গান এখনো শ্রোতাদের কাছে জনপ্রিয়।

বাংলা লোকগানকে শহুরে জীবনের তরুণ শ্রোতাদের কাছে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সঞ্জীব চৌধুরী। দলছুটের পরিবেশনায় শাহ আবদুল করিমের ‘গাড়ি চলে না’ এবং ‘তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ’ গান দুটি নতুন প্রজন্মের শ্রোতাদের কাছেও ব্যাপক পরিচিতি পেয়েছে। লোকগানের সঙ্গে আধুনিক সংগীতের মেলবন্ধনে তাঁর ভূমিকা বাংলা সংগীতে বিশেষভাবে স্মরণীয়।

গান, কবিতা ও জীবনবোধের মেলবন্ধনে সঞ্জীব চৌধুরী বাংলা সংগীতে রেখে গেছেন নিজস্ব স্বাক্ষর। তাঁর গান ও সৃষ্টিকে নতুন করে স্মরণ এবং বিভিন্ন প্রজন্মের শ্রোতার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আয়োজন করা হচ্ছে এই ট্রিবিউট কনসার্ট।

আবারও বাগ্‌যুদ্ধে অপু বিশ্বাস ও পরীমনি

আবারও বাগ্‌যুদ্ধে অপু বিশ্বাস ও পরীমনি

চিত্রনায়িকা অপু বিশ্বাস ও বুবলীর মধ্যে বাগ্‌যুদ্ধ একসময় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। সাম্প্রতিক সময়ে বাগ্‌যুদ্ধে জড়িয়েছেন অপু বিশ্বাস ও পরীমনি। একে অপরের নাম সরাসরি উচ্চারণ না করলেও তাঁদের তির্যক মন্তব্য ও পাল্টাপাল্টি কাদা ছোড়াছুড়িতে এখন আলোচনার কেন্দ্রে অপু ও পরী।

হেলাল-জয়ের বাগ্‌বিতণ্ডায় রাজনৈতিক বিভক্তি

সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) চিত্রনায়ক হেলাল খান ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরীর মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটেছে। সেই ঘটনায় বাড়ছে আলোচনা-সমালোচনা, শিল্পীদের মাঝে দেখা দিচ্ছে বিভক্তি। সন্ত্রাসী কর্মকাণ্ডে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে গত রোববার…

পঞ্চায়েতের নতুন সিজন ডিসেম্বরে

পঞ্চায়েতের নতুন সিজন ডিসেম্বরে

ফুলেরা গ্রামে এখন টানটান উত্তেজনা। ‘পঞ্চায়েত’ সিরিজের পঞ্চম সিজন এ বছর মুক্তি পাবে না—গত রোববার এমন ঘোষণা আসায় দর্শকেরা যখন হতাশ, তার পরদিনই এল বড় চমক। গতকাল প্রাইম ভিডিওর অফিশিয়াল পেজ থেকে ফুলেরার নতুন প্রধান ক্রান্তি দেবীর আরেকটি ভিডিও পোস্ট করেন নির্মাতারা। সে সূত্রেই জানা গেছে, আগামী…

জনপ্রিয় টার্গেট

সুন্দরবনে ১০টি একনলা বন্দুকসহ গোলাবারুদ উদ্ধার

সঞ্জীব চৌধুরীকে উৎসর্গ করে কনসার্ট, গাইবেন চার শিল্পী

প্রকাশ: ০৪:৫৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬