ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জন্মশতবর্ষে সুকান্তের কবিতা নিয়ে আরণ্যকের নতুন নাটক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:১১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

একটি মোরগের কাহিনি নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন অপু মেহেদী। ২০ নভেম্বর খুলনার শহীদ হাদিস পার্কে আয়োজিত সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদ্‌যাপন উৎসবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। এরপর ২৪ নভেম্বর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আরণ্যক নাট্যদল আয়োজিত সুকান্তের জন্মশতবর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে হবে দ্বিতীয় প্রদর্শনী।

সুকান্ত ভট্টাচার্যের ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থের ‘একটি মোরগের কাহিনি’ কবিতায় মোরগের জীবন ও পরিণতির মধ্য দিয়ে কবি উন্মোচন করেছেন শ্রেণিবৈষম্য, শোষণ এবং ক্ষমতার অসম সম্পর্কের বাস্তবতা। এখানে মোরগের কাহিনি তাই নিছক একটি প্রাণীর গল্প হয়ে থাকে না; হয়ে ওঠে মানুষের চেনা সমাজ ও পৃথিবীর এক প্রতিচ্ছবি। এই রূপককেই সমকালীন মঞ্চভাষায় তুলে ধরা হয়েছে নাটকটিতে। অভিনয় করছেন রুবলী চৌধুরী, মরু ভাস্কর, জুয়েল মিজি, শাহরান খান, পারভেজ সরকার, নূরজাহান আক্তার, সুরাইয়া মঈন ফ্লোরা ও তানজিনা হিমু।

নির্দেশক অপু মেহেদী বলেন, ‘শতবর্ষ পেরিয়েও সুকান্ত কেন প্রাসঙ্গিক, তার উত্তর ছড়িয়ে আছে আজকের বাস্তবতায়। ক্ষুধা, বৈষম্য, শ্রমের অবমূল্যায়ন, শোষণ ও নিপীড়নের যে পৃথিবী এখনো আমাদের ঘিরে রেখেছে, সেখানে সুকান্তের স্বপ্ন ও প্রতিবাদ আজও সমান জীবন্ত। সময় বদলেছে, কিন্তু তাঁর “শিশুর জন্য বাসযোগ্য পৃথিবী” এখনো নির্মিত হয়নি। সুকান্তের কবিতার অন্তর্নিহিত এই জীবনদর্শনকে মঞ্চে অনুবাদের প্রয়াস একটি মোরগের কাহিনি।’

আরণ্যক নাট্যদল জানায়, সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে ২৪ নভেম্বর শিল্পকলায় ‘হে মহাজীবন’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে একটি মোরগের কাহিনি নাটকের পাশাপাশি থাকছে সুকান্তের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা, তাঁর কবিতা আবৃত্তি, গান ও নৃত্য।

আরণ্যক নাট্যদলের প্রতিষ্ঠাতা নাট্যজন মামুনুর রশীদ বলেন, ‘সুকান্ত জন্মেই ক্ষুব্ধ স্বদেশভূমি দেখেছিলেন। মহাজীবনের স্বপ্ন দেখেছিলেন। যদিও সুকান্তের সাহিত্যের ইতিহাস খুব দীর্ঘ নয়, কিন্তু এই অল্প সময়েই তিনি আমাদের মেহনতি মানুষের পক্ষে কথা বলা শিখিয়েছিলেন। আরণ্যক নাট্যদলও একই রকম আদর্শ নিয়েই নাট্যচর্চা করে আসছে। সেই দায়বদ্ধতা থেকেই সুকান্তকে নিয়ে আমাদের এই আয়োজন।’

বিচার চেয়ে ‘১৯ সংগঠন’ থেকে জয়ের পদত্যাগ

সন্ত্রাসী কর্মকাণ্ডে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে গত রোববার এফডিসির গেটে মানববন্ধনের আয়োজন করেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। এ সময় শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরীসহ অনেকেই সমিতির অফিসের সামনে উপস্থিত থাকলেও মানববন্ধনে অংশ না নেওয়ায় জয় চৌধুরীর ওপর ক্ষোভ প্রকাশ করেন চলচ্চিত্র ১৯

গ্র্যামিতে বিয়ন্সের শততম মনোনয়নের রেকর্ড

সংগীতজগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার গ্র্যামি মানেই যেন বিয়ন্সে নোলসের নতুন কোনো রেকর্ড। এবারের আসরে মাত্র একটি বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি। তবে এই একটি মনোনয়নের সুবাদেই প্রথম শিল্পী হিসেবে গ্র্যামির ইতিহাসে মোট ১০০টি মনোনয়নের অবিশ্বাস্য মাইলফলক ছুঁয়েছেন এই মার্কিন পপ গায়িকা।

নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন, কে হচ্ছেন পরবর্তী বন্ড গার্ল

‘মাই নেম ইজ বন্ড, জেমস বন্ড’—আইকনিক এই সংলাপ এবার শোনা যাবে রবার্ট প্যাটিনসনের কণ্ঠে। বিখ্যাত ব্রিটিশ গুপ্তচর জেমস বন্ড বা ০০৭ হিসেবে ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত হচ্ছেন প্যাটিনসন। ৪০ বছর বয়সী এই ব্রিটিশ তারকা ফ্র্যাঞ্চাইজির সপ্তম বন্ড হিসেবে পর্দায় হাজির হবেন। ২০২৮ সালে মুক্তি পেতে যাওয়া ২৬তম

জনপ্রিয় টার্গেট

জন্মশতবর্ষে সুকান্তের কবিতা নিয়ে আরণ্যকের নতুন নাটক

প্রকাশ: ০৮:১১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬