ঢাকা ০৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন জানান, তাঁরা একটি প্রাইভেট কারে করে ঢাকা থেকে বাগেরহাটের উদ্দেশে যাচ্ছিলেন। পথে মহাসড়কের বেশ কয়েকটি স্থানে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল।

ময়েন বলেন, ‘অনেক চেষ্টার পর ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে অস্ত্রধারী একদল লোক আমাদের গাড়িটির গতিরোধ করে এবং ভাঙচুর শুরু করে। তারা আমাদের মারধর করে এবং কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।’

শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েনের দাবি, হামলাকারীরা তাঁদের মোবাইল ফোন ও মানিব্যাগ তল্লাশি করে। একপর্যায়ে তাঁকে এবং গাড়িচালক হাসানকে ছেড়ে দিলেও মনিরুল হক ফরাজির ফোনে প্রধানমন্ত্রী ও দলীয় কার্যক্রমের ছবি পাওয়ার পর হামলাকারীরা তাঁকে ধরে নিয়ে যায়।

এ বিষয়ে বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিম জানান, শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েনের মাধ্যমে তাঁরা মনিরুল হক ফরাজিকে অপহরণের বিষয়টি জেনেছেন। তিনি এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করে বলেন, ‘আমরা তাঁকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি এবং প্রশাসনকে বিষয়টি অবহিত করেছি।’

তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, ‘মনিরুল হক ফরাজির নিখোঁজ বা অপহরণের বিষয়টি আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমেই শুনলাম। বিষয়টি খতিয়ে দেখছি।’

মিল্ক ভিটার চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

বাগেরহাটের ফকিরহাটে সরকারি প্রতিষ্ঠান মিল্ক ভিটার চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়ি লক্ষ্য করে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার রাত ১০টা ২১ মিনিটে মোটরসাইকেলে আসা দুই যুবক এ হামলা চালিয়ে পালিয়ে যান।

সুন্দরবনে ১০টি একনলা বন্দুকসহ গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ১০টি একনলা বন্দুক, ২টি এয়ারগান, ২টি দেশীয় ওয়ান শুটারগান ও ৪টি বন্দুকের পাইপ। এ ছাড়া ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২ রাউন্ড এয়ারগানের গুলি ও ২টি ওয়াকিটকি পাওয়া গেছে।

২০ বছর পর ভোটে নতুন নেতৃত্ব পেল বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থা

দীর্ঘ ২০ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার দ্বিবার্ষিক নির্বাচন। গতকাল শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাতে বাগেরহাট জেলা স্টেডিয়ামে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

জনপ্রিয় টার্গেট

নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহ

ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগ

প্রকাশ: ০৩:০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬