ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:২০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

বুধবার (১৮ নভেম্বর) জেলা প্রশাসনের পর্যটন সেলের সহকারী কমিশনার মো. মাহমুদুর রহমান সায়েম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে প্রতিদিন বিপুলসংখ্যক পর্যটক ও দর্শনার্থীর সমাগম ঘটে। আন্তর্জাতিক মানের পর্যটননগরী হিসেবে কক্সবাজারের ভাবমূর্তি রক্ষা, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ এবং পরিবেশদূষণ রোধ করা জরুরি।

কিন্তু সুগন্ধা ও কলাতলী পয়েন্টসহ সংলগ্ন সড়ক ও ফুটপাত দখল করে বিভিন্ন স্থানে অবৈধভাবে দোকানপাট ও স্থাপনা গড়ে উঠেছে। সৈকত ও সড়কের বিভিন্ন স্থানে হকারদের অবাধ চলাচলের কারণে পর্যটকদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এতে সৈকতের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা নষ্ট হওয়ার পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা এবং নগরীর সার্বিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

চিঠিতে আরও বলা হয়, সড়ক ও ফুটপাত দখল করে অবৈধ কার্যক্রম পরিচালনার কারণে এলাকায় বিশৃঙ্খলা বাড়ছে। পাশাপাশি জেলা প্রশাসনের সুগন্ধা তথ্যকেন্দ্রের সামনের মোড় এবং কলাতলী ডলফিন মোড়সংলগ্ন সড়কে যত্রতত্র ব্যাটারিচালিত টমটম ও অটোরিকশা পার্কিংয়ের কারণে যানজট সৃষ্টি হচ্ছে। এতে পর্যটকবাহী যানবাহন ও দূরপাল্লার বাস চলাচলে বিঘ্ন ঘটছে।

এ পরিস্থিতিতে ২২ নভেম্বরের মধ্যে সুগন্ধা ও কলাতলী পয়েন্টসহ সংলগ্ন সড়ক ও ফুটপাতের সব ভাসমান দোকান, হকার ও অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্ধারিত মোড়গুলোতে টমটম ও অটোরিকশা পার্কিং কিংবা যাত্রী ওঠানামা না করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা অমান্য করে সড়কের মোড়ে ব্যাটারিচালিত টমটম বা অটোরিকশা পার্কিং করলে অভিযান চালিয়ে সংশ্লিষ্ট যানবাহনের ব্যাটারি জব্দসহ দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার সতর্কতা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় এক যুগ ধরে কক্সবাজার সৈকতে ঝুপড়ি দোকান বসিয়ে ব্যবসা করে আসছেন হকাররা। উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন একাধিকবার এসব স্থাপনা উচ্ছেদ করলেও কিছুদিন পর আবারও সেখানে দোকানপাট গড়ে ওঠে।

সম্প্রতি কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জেলা প্রশাসনের এক সভায় সৈকতে গড়ে ওঠা সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন। এরপর লাবণী থেকে কলাতলী পর্যন্ত সৈকত এলাকায় প্রায় ৯০০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে সম্প্রতি আবারও হকাররা বালিয়াড়ি দখল করে দোকানপাট বসিয়েছেন। এ অবস্থায় সৈকতের পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় নতুন করে সময়সীমা বেঁধে দিয়েছে জেলা প্রশাসন।

বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে বৃহস্পতিবার জাহাজ চলাচল বন্ধ

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে। এর ফলে কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান জানান, বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে।

শরীরে আটটি গুলির ক্ষত, ৫ ঘণ্টার চিকিৎসা শেষে সঙ্গীকে নিয়ে বনে ফিরল হাতিটি

গুলির যন্ত্রণায় কাতর হয়ে কক্সবাজারের টেকনাফে লোকালয়ে চলে এসেছিল একটি মাদি হাতি। বন বিভাগের চিকিৎসকেরা টানা পাঁচ ঘণ্টা চিকিৎসা দেওয়ার পর অবশেষে সঙ্গী পুরুষ হাতিটির পিছু নিয়ে গহিন অরণ্যে ফিরে গেছে সেটি। চিকিৎসার পুরোটা সময় আহত সঙ্গীর পাশেই ঠায় দাঁড়িয়ে ছিল পুরুষ হাতিটি।

উখিয়া-টেকনাফে লোকালয়ে হাতির আনাগোনা, আহত হাতির চিকিৎসা শুরু

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় ডান পায়ে গুরুতর আঘাত পাওয়া একটি মাদি হাতি দুই দিন ধরে লোকালয়ে ঘোরাফেরা করছে। আজ মঙ্গলবার প্রায় আট ঘণ্টা ড্রোনের সাহায্যে হাতিটির অবস্থান শনাক্তের পর গভীর বনে শুরু হয়েছে চিকিৎসা। এ সময় অসুস্থ হাতিটির পাশে রয়েছে একটি পুরুষ হাতি।

জনপ্রিয় টার্গেট

নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহ

কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমা

প্রকাশ: ০৩:২০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬