ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘একটি গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টি বাড়ি পোড়ানো হবে’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:০৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পঠিত হয়েছে

আজ বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন। ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু মোল্যাকে হত্যার প্রতিবাদে জেলা কৃষক দল ও মহানগর কৃষক দল এ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতা–কর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় তাঁরা ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্যা হত্যার বিচার দাবি করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কে এম কিবরিয়া স্বপন বলেন, গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য প্রশাসনের ভেতরে-বাইরে নানা ষড়যন্ত্র চলছে। এর ধারাবাহিকতায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুরে থানায় অগ্নিসংযোগ, দেশের বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। ভাঙ্গায় কৃষক দল নেতা এবং নড়াইলে কৃষক দলসহ দুজনকে হত্যা করা হয়েছে।

আওয়ামী লীগের নেতা–কর্মীদের উদ্দেশে স্বপন আরও বলেন, ফরিদপুরে যদি কোনো ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়, আমরা আওয়ামী লীগের বাড়িঘর পুড়িয়ে দেব। একটা গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টা বাড়ি পুড়িয়ে দেব। এর দায়দায়িত্ব তখন আমাদের থাকবে না।

মহানগর কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মামুন অর রশিদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন এবং মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহিরসহ স্থানীয় নেতারা।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর এলাকায় হামলার শিকার হয়ে নিহত হন কৃষক দল নেতা রাজু মোল্যা। ওই ঘটনায় ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর এবং চারটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

‘১৪০০ খুনের পর রাজুকেও হত্যা করল আপনার লোকজন’—শেখ হাসিনার উদ্দেশে রিজভী

‘কত কান্না আমরা থামাব, কত চোখের পানি আর ফেলব।’ কৃষক দল নেতা রাজু মোল্যার জানাজায় অংশ নিয়ে এভাবেই শোক প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় রাজুর বাবাকে বুকে জড়িয়ে ধরে শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘আপনি ১৪০০ কিশোর-তরুণ, শ্রমিককে হত্যা করার পরও আজ রাজুকে হত্যা করেছে…

ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতা-কর্মীদের হামলা, কৃষক দল নেতা নিহত

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে আগুন জ্বালিয়ে ও দেশীয় অস্ত্র হাতে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় তাঁদের হামলা ও ককটেল বিস্ফোরণে রাজু মোল্যা (৪০) নামের কৃষক দলের এক নেতা নিহতের অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া চারটি মোটরসাইকেলে অগ্নিসংযোগসহ স্থানীয় বিএনপির কার্যালয় ভাঙচুর

শয্যাশায়ী বৃদ্ধার জমি দখলে কৃষক দল নেতা, বিছানায়ই সংবাদ সম্মেলন

ফরিদপুরের কৈজুরী ইউনিয়নের শয্যাশায়ী আমেনা বেগম তাঁর ১০ শতক পৈতৃক জমি দখলের অভিযোগে বিছানায় শুয়ে সংবাদ সম্মেলন করেছেন। অভিযুক্ত কৃষক দল নেতা অ্যাডভোকেট সোলাইমান হোসাইন অভিযোগ অস্বীকার করে জমিটি ওয়ারিশসূত্রে ভোগদখলে থাকার দাবি করেছেন।

জনপ্রিয় টার্গেট

প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে প্রাথমিক সাড়া দিয়েছেন বিরোধীদলীয় নেতা: মামুনুল হক

‘একটি গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টি বাড়ি পোড়ানো হবে’

প্রকাশ: ০৬:০৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬