ঢাকা ০৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের ক্যাম্পে বসে গণহত্যার ঐতিহাসিক রায় শুনছেন হাজারো রোহিঙ্গা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

হেগে আইসিজের বিচারক ইউজি ইওয়াসাওয়া এই রায় পড়ে শোনাচ্ছেন। এখন পর্যন্ত তিনি যতটুকু রায় পড়েছেন, তাতে জানা গেছে, ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর নৃশংস দমন-পীড়ন অভিযানে অন্তত ১০ হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে আদালত নিশ্চিত হয়েছে।

আন্তর্জাতিক বিচার আদালতের পর্যবেক্ষণ তুলে ধরে রায়ে বলা হয়েছে, মিয়ানমারের সামরিক ও নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে যে তাণ্ডব চালিয়েছে, তা স্পষ্টতই একটি নির্দিষ্ট জনগোষ্ঠীকে ধ্বংসের উদ্দেশে ‘গণহত্যার অভিপ্রায়’ প্রকাশ করে।

আইসিজে বিচারক ইউজি ইওয়াসাওয়া বলেন, ‘সংগৃহীত এবং পেশ করা সমস্ত তথ্যের ওপর ভিত্তি করে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের একটি বিশাল অংশকে ধ্বংস করার সুস্পষ্ট অভিপ্রায় বা উদ্দেশ্যই ছিল মিয়ানমারের এ জাতীয় পদক্ষেপ ও কর্মকাণ্ডের একমাত্র কারণ।’

বিচারক আরও বলেন, আদালতের সংগৃহীত তথ্য-প্রমাণে দেখা গেছে ২০১৭ সালের ‘ক্লিয়ারেন্স অপারেশন’-এর সময় অন্তত ১০,০০০ রোহিঙ্গাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

হেগের পিস প্যালেসে মামলার রায় পড়ে শোনানোর সময় বিচারক ইওয়াসাওয়া মিয়ানমার বাহিনীর বর্বরতার কথা তুলে ধরেন। তিনি জানান, মিয়ানমার সেনা ও আইনশৃঙ্খলা বাহিনী রোহিঙ্গাদের ওপর ব্যাপক সহিংসতা চালিয়েছে, যার মধ্যে ছিল নির্বিচারে গণহত্যা, পুরুষদের আলাদা করে হত্যা ও মৃত্যুদণ্ড প্রদান, এবং তাদের বসতি ধ্বংস করা। অভিযানে নারী ও বালিকাদের ওপর ভয়াবহ যৌন নির্যাতন চালানো হয়েছে এবং শিশুদের বিরুদ্ধে চরম ও অমানবিক সহিংসতা পরিচালনা করা হয়েছে। জীবন বাঁচাতে যখন লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টা করছিল, তখনো তাদের ওপর মিয়ানমার বাহিনী নির্বিচারে হামলা চালায়।

এদিকে আইসিজের বিচারক যখন মিয়ানমার সরকারকে গণহত্যার অপরাধে অভিযুক্ত করছিলেন এবং মিয়ানমার বাহিনীর তাণ্ডবকে ‘গণহত্যার স্পষ্ট প্রমাণ’ বলছিলেন, তখন কক্সবাজারের কুতুপালং ও বালুখালীসহ বিভিন্ন ক্যাম্পে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। বছরের পর বছর ধরে ন্যায়বিচারের জন্য পথ চেয়ে থাকা শরণার্থীরা অশ্রুসজল চোখে এবং স্বস্তির সঙ্গে এই ঐতিহাসিক রায়কে স্বাগত জানান।

২০১৯ সালে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে গাম্বিয়ার দায়ের করা এই মামলার সাত বছরের আইনি লড়াই শেষ হচ্ছে আইসিজের রায়ের মধ্য দিয়ে। এই রায় আপিলযোগ্য নয় এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী চূড়ান্ত বলে গণ্য হবে।

চট্টগ্রামে ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগ কর্মীসহ আটক ৮

চট্টগ্রামের আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ। এ ছাড়া বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও কয়েকজনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে…

অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদন

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলদা এলাকায় রিফাইনারি প্ল্যান্ট স্থাপনের প্রাথমিক অনুমোদন পেয়েছে বেসরকারি প্রতিষ্ঠান সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি। তবে অভিযোগ রয়েছে, সরকারি অনুমোদন পাওয়ার আগেই প্রতিষ্ঠানটি সেখানে প্ল্যান্ট নির্মাণের কাজ শুরু করেছিল। এর আগে কয়েক দফায় অনুমোদনের চেষ্টা করেও ব্যর্থ হ

পুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকা থেকে পুলিশের টহল ভ্যান চুরির ঘটনায় রুবেল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাতে নগরের ডবলমুরিং থানার দেওয়ানহাট মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে হালিশহর থানা-পুলিশের একটি বিশেষ দল। এর আগে চুরির কয়েক ঘণ্টার মধ্যে কর্ণফুলী থানা এলাকার

জনপ্রিয় টার্গেট

প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে প্রাথমিক সাড়া দিয়েছেন বিরোধীদলীয় নেতা: মামুনুল হক

কক্সবাজারের ক্যাম্পে বসে গণহত্যার ঐতিহাসিক রায় শুনছেন হাজারো রোহিঙ্গা

প্রকাশ: ০৬:০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬