ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অধিকার ও নাগরিকত্ব নিশ্চিত হলেই ফিরতে চায় ৮২.৬ শতাংশ রোহিঙ্গা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ২২ বার পঠিত হয়েছে
ছবি: ব্র্যাকের সৌজন্যে

মিয়ানমারে নাগরিকত্ব ও সমান অধিকার নিশ্চিত করা হলে বাংলাদেশের আশ্রয়শিবির থেকে নিজ দেশে ফিরতে চায় ৮২ দশমিক ৬ শতাংশ রোহিঙ্গা নারী-পুরুষ। অর্থাৎ, তাদের বিশাল অংশ শুধু মিয়ানমারের স্থিতিশীলতা ফেরায় আস্থা পাচ্ছে না, তাদের কাছে নাগরিকত্ব, নিরাপত্তা ও সমান অধিকারই দেশে ফেরার প্রধান শর্ত।

নেতৃস্থানীয় বেসরকারি সংস্থা ব্র্যাকের এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারের একটি হোটেলে ‘রোহিঙ্গা সংকটের দশম বছর ও পরবর্তী সময়: সাড়াদান কার্যক্রম পুনর্বিবেচনা’ শীর্ষক এক নীতি সংলাপে এ জরিপের ফলাফল তুলে ধরা হয়।

জরিপে রোহিঙ্গা তরুণ-যুবকদের জীবনযাপন, কর্মসংস্থান ও প্রত্যাবাসন-সংক্রান্ত আকাঙ্ক্ষার চিত্র তুলে ধরা হয়েছে। এতে উখিয়া ও টেকনাফের ১২টি আশ্রয়শিবিরের ১৫ থেকে ৩৫ বছর বয়সী ৫৭৬ জন রোহিঙ্গা নারী-পুরুষ অংশ নেয়। তাদের মধ্যে ২৯১ জন নারী ও ২৮৫ জন পুরুষ।

সংলাপে জরিপের তথ্য তুলে ধরে ব্র্যাকের অ্যাডভোকেসি ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক নাফিউল হাসান জানান, সামগ্রিকভাবে ৭৬ দশমিক ৭ শতাংশ কিশোর-তরুণ রোহিঙ্গা নির্দিষ্ট শর্ত পূরণ হলে মিয়ানমারে ফিরতে চায়। তাদের মধ্যে ৮২ দশমিক ৬ শতাংশ নাগরিকত্ব ও সমান অধিকার নিশ্চিত হলে ফিরতে আগ্রহী। এমনকি শিবিরে পর্যাপ্ত সহায়তা অব্যাহত থাকলেও নাগরিকত্ব ও অধিকার নিশ্চিত করা হলে ৮০ দশমিক ২ শতাংশ দেশে ফিরতে চায়।

তবে নাগরিকত্ব ছাড়া ও কর্মসংস্থানের সীমিত সুযোগ নিয়ে ফিরতে চায় মাত্র ১৯ দশমিক ৪ শতাংশ। এ ক্ষেত্রে তরুণীদের আগ্রহ আরও কম, মাত্র ৮ দশমিক ৯ শতাংশ।

প্রতিবেদনে আরও দেখা যায়, আশ্রয়শিবিরে সহায়তা ও কর্মসংস্থানের সুযোগ বন্ধ করে দেওয়া হলে এবং মিয়ানমারে সহায়তার প্রস্তাব থাকলেও ৫২ দশমিক ৬ শতাংশ কিশোর-তরুণ শিবিরেই থেকে যেতে চায়।

প্রত্যাবাসন নিয়ে ভাবনার পাশাপাশি রোহিঙ্গা তরুণদের কর্মসংস্থান ও শিক্ষার সংকটও উঠে এসেছে জরিপে। এতে দেখা যায়, মাত্র ১৭ দশমিক ৯ শতাংশ কিশোর-তরুণ বর্তমানে পড়াশোনা করছে। ৩৮ দশমিক ৪ শতাংশ কোনো জীবিকামূলক কাজে যুক্ত। ৪৯ দশমিক ৭ শতাংশ পড়াশোনা বা কাজ কিছুতেই নেই। নারীদের পরিস্থিতি আরও খারাপ। জরিপে অংশ নেওয়া তরুণীদের ৮৪ দশমিক ৫ শতাংশই পড়াশোনা বা কাজ কোনোটাতেই যুক্ত নয়। পড়াশোনা করছে মাত্র ৬ দশমিক ৯ শতাংশ নারী।

জরিপে বাংলাদেশের আশ্রয়শিবিরে জন্ম নেওয়া ও মিয়ানমারে জন্ম নেওয়া কিশোর-তরুণদের প্রত্যাবাসনের আকাঙ্ক্ষার মধ্যে বড় পার্থক্য পাওয়া গেছে। বাংলাদেশে জন্ম নেওয়া কিশোর-তরুণদের মাত্র ১১ দশমিক ৯ শতাংশ দেশে ফিরতে চায়। অন্যদিকে, মিয়ানমারে জন্ম নেওয়া কিশোর-তরুণদের মধ্যে এ হার ৮৪ দশমিক ১ শতাংশ।

সংলাপে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, রোহিঙ্গাদের ভবিষ্যৎ মিয়ানমারেই। আন্তর্জাতিক সম্প্রদায়ের মিয়ানমারে রোহিঙ্গাদের ভবিষ্যৎ নির্মাণে একটি মধ্যমেয়াদি কৌশল থাকা প্রয়োজন। রোহিঙ্গা জনসংখ্যা ৩৪ শতাংশ হারে বেড়েছে, কিন্তু আন্তর্জাতিক সহায়তা ৩৭ শতাংশ হারে কমেছে।

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের প্রতিনিধি ইভো ফ্রেইজসেন বলেন, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসন এখনো অনিশ্চিত থাকায় রোহিঙ্গা সংকট দিন দিন আরও জরুরি ও জটিল হয়ে উঠছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার শাখার পরিচালক নির্ঝর অধিকারী বলেন, এই সংকটের চূড়ান্ত সমাধান হলো রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন।

সংলাপ ও জরিপের আয়োজক ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, মনে হচ্ছে, প্রত্যাবাসন কার্যক্রম বাস্তবায়নে অনেক সময় লাগবে। এ কারণে মধ্যমেয়াদি কৌশল নেওয়া জরুরি। দাতাদের কাছ থেকে একাধিক বছরের জন্য অর্থায়নের অঙ্গীকার নিতে হবে। এ জন্য উন্নয়ন সহযোগী, দাতা সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট অংশীজনের মধ্যে একটি কমপ্যাক্ট বা সমঝোতা চুক্তি স্বাক্ষর করা প্রয়োজন।

কেরানীগঞ্জে সড়কে কলাগাছ ফেলে গণডাকাতি, লুটপাট

ঢাকার কেরানীগঞ্জে সড়কে কলাগাছ ফেলে যানবাহন আটকে গণডাকাতির অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে রামেরকান্দা-কলাতিয়া সড়কের আকসাইল ডেঙ্গারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, ডাকাতেরা ১৫ থেকে ২০টি মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে।

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আশফাক আজিজ রুবেল কারাগারে

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ১৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের ছেলে আশফাক আজিজ রুবেলকে কারাগারে পাঠানো হয়েছে।

ওয়াসার খালে নিখোঁজ অটোরিকশাচালকের লাশ, মাথায় আঘাতের চিহ্ন

নিখোঁজের তিন দিন পর রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল মৃধাবাড়ি ওয়াসার খাল থেকে মুন্না (৩২) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে খালে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় টার্গেট

হেমন্তের বৃষ্টিতে মানিকগঞ্জে অর্ধশত ইটভাটার কাঁচা ইট নষ্ট, ফসলহানির আশঙ্কা

অধিকার ও নাগরিকত্ব নিশ্চিত হলেই ফিরতে চায় ৮২.৬ শতাংশ রোহিঙ্গা

প্রকাশ: ১২:২১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬