ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের প্রস্তাব কি ফেরাতে পারবেন জেলেনস্কি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৩৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মকর্তারা এমনই এক মৌখিক প্রস্তাব দিয়েছেন, যা গ্রহণ বা প্রত্যাখ্যান কোনোটাই তাঁর জন্য সুখকর হবে না।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে আবুধাবিতে গত সপ্তাহে মার্কিন মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল আলোচনা করে। এরই ধারাবাহিকতায় মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে ডাবলিনে বৈঠক হয় জেলেনস্কির। বৈঠকের পর জেলেনস্কি দাবি করেন, মার্কিন কর্মকর্তারা জানতে চেয়েছেন যে, দেশের নিরাপত্তার জন্য পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগদানের সুযোগ পেলে, দনবাস এলাকা থেকে ইউক্রেনের সেনা প্রত্যাহারের কথা বিবেচনা করতে তিনি রাজি কিনা। জবাবে জেলেনস্কি বলেছেন, সরকার ভূমি ছাড়তে প্রস্তুত নয়। তবে নিরাপত্তার নিশ্চয়তা, শক্তিশালী সেনাবাহিনী পরিচালনার অর্থায়ন আর দেশ পুনর্গঠনের খরচ মিলিয়ে যদি পূর্ণাঙ্গ প্রস্তাব দেওয়া হয়, তিনি বিষয়টি গণভোটে তুলবেন। তবে ন্যাটোতে ইউক্রেনের যোগদানের আনুষ্ঠানিক আমন্ত্রণের বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

ইউক্রেনের পূর্বাংশে দোনেৎস্ক ও লুহানস্ক প্রদেশ নিয়ে গঠিত অঞ্চল হচ্ছে দনবাস। ২০১৪ সালে একদল বিচ্ছিন্নতাবাদী দনবাসের কিছু অংশকে স্বাধীন ঘোষণা করে। এ ঘটনায় রাশিয়া তাদের পাশে ছিল। এরপর ২০২২ সাল থেকে চলা যুদ্ধে দনবাসের বড় একটা অংশের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনাবাহিনী। এখন তাদের নজর ক্রামাতোরস্ক ও স্লোভিয়ানস্কের মতো শহরের দিকে। এই শহর দুটির কৌশলগত গুরুত্ব অনেক। কিয়েভের প্রতিরক্ষা দুর্গ হিসেবে পরিচিত শহরগুলোর পতন হলে, ইউক্রেনের বাকি অংশের দখল রুশ বাহিনীর জন্য তুলনামূলক সহজ হবে।

আবার দনবাসের দোনেৎস্কে আছে বহু গুরুত্বপূর্ণ বন্দর, রেলপথ ও ভারী শিল্পকারখানা। এ ছাড়া রয়েছে টাইটানিয়াম ও জিরকোনিয়ামের মতো বিরল খনিজের মজুত। তাই স্বাভাবিকভাবেই, জেলেনস্কি এই এলাকা দেশ থেকে বিচ্ছিন্ন করতে চাইবেন না। আবার রাশিয়াও চাইবে না দখলের সুযোগ ছাড়তে।

এই বাস্তবতায় টিকে থাকার জন্য ইউক্রেনের একমাত্র উপায় হলো মিত্রদের সহায়তা। জুন পর্যন্ত সহায়তার হিসাব বিশ্লেষণ করে কিল ইনস্টিটিউট দেখিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের নতুন অর্থ সহায়তা কেবল কমেছে। বিপরীতে ইউরোপের সহায়তা বেড়েছে। তবে ইউরোপ রেকর্ড পরিমাণ সহায়তা দিতে রাজি হলেও, পরিমাণের দিক থেকে সেটা বাইডেন প্রশাসনের আমলে দেওয়া অর্থের তুলনায় অনেক কম। আবার ইউরোপের টাকায় কেনা হাতিয়ারের উল্লেখযোগ্য অংশ আসে যুক্তরাষ্ট্র থেকে। তবে ইউরোপীয় কমিশন ইউক্রেনের জন্য আগামী বছরে আরও ৪৫ বিলিয়ন ইউরো ঋণের প্রস্তাব দিয়েছে। সদস্যদেশগুলোর অনুমোদন পেলে কিয়েভের হাতে কিছুটা সময় বাড়বে।

সহায়তার ক্ষেত্রে আর্থিক সক্ষমতার পাশাপাশি ভূরাজনৈতিক ও কৌশলগত বাস্তবতাও উপেক্ষা করা যায় না। ইরান যুদ্ধে দেখিয়েছে, সহায়তা পাওয়ার ক্ষেত্রে পারিপার্শ্বিক পরিস্থিতি কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

এপির অনুসন্ধানে উঠে এসেছে, ইউরোপে মোতায়েন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একাংশ মধ্যপ্রাচ্যে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। অথচ রুশ আঘাত ঠেকাতে এই ব্যবস্থা ইউক্রেনের জন্য ছিল অত্যাবশ্যকীয়।

আবার ইরানের যুদ্ধের কারণে কপাল খুলেছে পুতিনের আর পুড়েছে জেলেনস্কির। যুদ্ধের ধাক্কায় ডিজেলের দাম চড়লে অক্টোবরে রুশ ডিজেল রপ্তানির পথ আংশিক খুলে দেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর প্রতিনিধিরা ইউক্রেনের কর্মকর্তাদের বলেছিলেন, এর মাধ্যমে পুতিনকে আলোচনায় আনা সহজ হতে পারে। অবশ্য ডিজেলের জোগান বাড়ানো আর শান্তি আলোচনায় অগ্রগতি দেখানোয় ট্রাম্পেরও স্বার্থ আছে।

তবে মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের কারণে সামনের কৌশল গুছিয়ে নেওয়ার কিছুটা সুযোগ পাচ্ছেন জেলেনস্কি। প্রতিনিধি পরিষদ ও সিনেটে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। দলের একাধিক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ইউক্রেনের সহায়তা বৃদ্ধির বিষয়টি অগ্রাধিকার পাবে।

অবশ্য, ডেমোক্র্যাটরা চাইলেই ইউক্রেনের জন্য বরাদ্দ বৃদ্ধির নিশ্চয়তা নেই। কারণ, ট্রাম্প তাঁদের প্রস্তাবে ভেটো দিলে তা কাটাতে উভয় কক্ষেই দুই-তৃতীয়াংশ ভোট লাগবে।

তাহলে ভূমি ছেড়ে হলেও যুদ্ধ থামানোই কি জেলেনস্কির জন্য বাস্তবসম্মত সমাধান? কিন্তু সে পথে হাঁটলে নিজের দেশেই তোপের মুখে পড়তে পারেন তিনি। কিয়েভ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সোসিওলজি গত ৮–১৬ অক্টোবর ১ হাজার ৩১ জন প্রাপ্তবয়স্ক মানুষের ওপর এক জরিপ চালিয়ে দেখেছে, মার্কিন ও ইউরোপীয় নিরাপত্তার আশ্বাসের বিনিময়ে দনবাস থেকে সেনা সরানোর প্রস্তাব প্রত্যাখ্যানের পক্ষে ছিলেন ৬১ শতাংশ মানুষ। আবার ইউক্রেনের সংবিধানের ৭৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের ভূখণ্ড বদলানোর সিদ্ধান্ত দেশব্যাপী গণভোটে নিতে হয়।

ভূমি ছাড়লেই যে আগ্রাসন থামে, তারও কোনো নিশ্চয়তা নেই। ১৯৩৮ সালে তৎকালীন চেকোশ্লোভাকিয়াকে সুদেতেনল্যান্ড এলাকা ছেড়ে দিতে বলেন জার্মানির অ্যাডলফ হিটলার। নইলে যুদ্ধ বাধানোর হুমকি দেন। তাঁর আগ্রাসন থামাতে সুদেতেনল্যান্ডের দখল জার্মানিকে নিতে দেয় তৎকালীন ইউরোপীয় শক্তিধর রাষ্ট্র ব্রিটেন, ফ্রান্স ও ইতালি। এরপরও মাত্র ছয় মাসের মাথায় জার্মান বাহিনী আরও অগ্রসর হয়ে প্রাগ দখল করে।

এ ক্ষেত্রে দনবাসের দখল পেলে রাশিয়া আগ্রাসন থামানোর প্রতিজ্ঞা কতটা রক্ষা করবে, সে নিয়ে কিয়েভের সংশয়ের নিজস্ব ইতিহাসও আছে। কারণ, ১৯৯৪ সালের বুদাপেস্ট স্মারকে ইউক্রেনের বিদ্যমান সীমান্তকে সম্মান করার অঙ্গীকার করেছিল রাশিয়া।

জেলেনস্কি আজ প্রস্তাবটি ফেরাতে পারেন। প্রস্তাব ফেরানো নিয়ে তাঁর নিজেরও একটি বিখ্যাত লাইন আছে। ২০২২ সালে রুশ আগ্রাসন শুরু হলে কিয়েভ থেকে তাঁকে সরিয়ে নেওয়ার কথা উঠলে জেলেনস্কি বলেন, ‘আমার গোলাবারুদ দরকার, পালানোর গাড়ি নয় (আই নিড অ্যামুনেশান, নট আ রাইড)।’ এবার কি নিজের দেশের কয়েকটি শহর থেকে সেনা সরানোর প্রস্তাবও তিনি নাকচ করতে পারবেন?

এর উত্তর মিলবে কংগ্রেস কতটুকু সহায়তা করতে পারে আর ইউরোপ কত দিন খরচের বোঝা টানে, তা যাচাই করে। সাহায্য কমলে ও ইউক্রেনের প্রতিরক্ষা দুর্বল হবে, তখন রাশিয়া আরও ভূমির নিয়ন্ত্রণ পেতে পারে। দুই দেশের সেনাবাহিনীর বর্তমান অবস্থানে যুদ্ধবিরতি কার্যকর হলেও, দখল হওয়া ভূমির দাবি বহাল রাখতে পারে ইউক্রেন। মস্কো অবশ্য সেই সম্ভাব্য সীমারেখার বাইরে ইউক্রেনের হাতে থাকা শহরগুলোও চাইছে। আবার বর্তমান শর্তে দনবাস থেকে সেনা সরিয়ে ন্যাটোর সদস্যপদ পাওয়ার সম্ভাবনাও ক্ষীণ। কারণ, ন্যাটোতে ইউক্রেনের যোগদানে রাশিয়ার প্রবল আপত্তি আছে। আর সময়ে সময়ে ট্রাম্পের বিভিন্ন বক্তব্যে রাশিয়ার প্রতি নমনীয়তা স্পষ্ট হয়েছে।

জেলেনস্কি হয়তো আরও কিছুদিন নিজের অবস্থানে অনড় থাকবেন। কিন্তু মিত্রদের সহায়তা ছাড়া রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জয় প্রায় অসম্ভব। আবার ভিটো কর্লিয়নির মতো ট্রাম্পও প্রস্তাব ফেরানোর মাশুল সুদে-আসলে আদায় করতে পারেন। তাই শেষ পর্যন্ত নিরাপত্তার বায়বীয় আশ্বাস নিয়েই জেলেনস্কিকে নতি স্বীকার করতে হতে পারে।

কোনো রাষ্ট্র হিসেবে এই প্রথম গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, শাস্তি কী হবে

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এক ঐতিহাসিক রায়ে মিয়ানমারকে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছে। নেদারল্যান্ডসের হেগের আদালতের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের ইতিহাসে নজিরবিহীন। কারণ এর আগে আর কোনো সার্বভৌম রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত জাতিসংঘ…

আগামী বছরে বদলাচ্ছে পাকিস্তানের মানচিত্র—যা আছে আসিম মুনিরের পরিকল্পনায়

আল জাজিরার নিবন্ধ /আগামী বছরে বদলাচ্ছে পাকিস্তানের মানচিত্র—যা আছে আসিম মুনিরের পরিকল্পনায়

নতুন বছরের শুরুতেই পাকিস্তানের প্রশাসনিক মানচিত্রে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। দেশটির বিদ্যমান চারটি প্রদেশ ভেঙে একাধিক নতুন প্রদেশ গঠনের পরিকল্পনা নিয়ে আলোচনা জোরালো হচ্ছে। এমনকি নতুন বছরের শুরুতেই নতুন প্রশাসনিক ব্যবস্থা চালু হতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তবে এ ব

যেসব কারণে ইরানে অস্ত্র ‘পাচার’ ঠেকাতে পারছে না যুক্তরাষ্ট্র

ইরানের সামরিক সরঞ্জাম সরবরাহব্যবস্থা বন্ধে নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে ‘টাস্কফোর্স আয়রন গেট’ নামে ২০ সদস্যের এক ইউনিট গঠন করেছে ওয়াশিংটন। স্থলপথ ও কাস্পিয়ান সাগর দিয়ে ইরানে অস্ত্র, সামরিক প্রযুক্তি এবং অস্ত্র তৈরির উপকরণ প্রবেশ বন্ধ করা এই ইউনিটের প্রধান লক্ষ্য।

জনপ্রিয় টার্গেট

হেমন্তের বৃষ্টিতে মানিকগঞ্জে অর্ধশত ইটভাটার কাঁচা ইট নষ্ট, ফসলহানির আশঙ্কা

ট্রাম্পের প্রস্তাব কি ফেরাতে পারবেন জেলেনস্কি

প্রকাশ: ০৬:৩৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬