ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ফুটবলের চেয়ে কারাগারেই বেশি সুখী ছিলাম’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৫৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

বার্সেলোনার কাছে ব্রিয়ন্স ২ কারাগারে ১৪ মাস কাটিয়েছেন আলভেস। সম্প্রতি এক ধর্মীয় বক্তব্যে সেই সময়ের অভিজ্ঞতা তুলে ধরেন ৪৩ বছর বয়সী সাবেক এই ডিফেন্ডার। কারাগারে কাজ করে ১১৩ ইউরো পেয়েছিলেন তিনি। অথচ সেই সামান্য আয়েও নিজেকে ফুটবলের লাখ লাখ ইউরো আয়ের সময়ের চেয়ে বেশি সুখী মনে হয়েছে তাঁর।

আলভেস বলেন, ‘সৃষ্টিকর্তার কৃপায় আমি লাখ লাখ ইউরো আয় করতাম। কিন্তু কারাগারে ১১৩ ইউরো আয় করেও লাখ লাখ ইউরো আয় করার সময়ের চেয়ে বেশি সুখী ছিলাম।’

সৃষ্টিকর্তার সঙ্গে নিজের সম্পর্ক এবং জীবনকে দেখার দৃষ্টিভঙ্গির পরিবর্তন নিয়েও কথা বলেছেন আলভেস, ‘আমি অনেক প্রশ্ন করি। তাঁর সামনে আমি একটি শিশুর মতো। সবকিছু নিয়েই তাঁকে প্রশ্ন করি।’

কারাগার থেকে মুক্তির পর ধর্মীয় কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন আলভেস। ইভানজেলিক্যাল ধর্মপ্রচারক হিসেবে বিভিন্ন অনুষ্ঠান ও সমাবেশে অংশ নিচ্ছেন তিনি। এসব অনুষ্ঠানে কারাজীবন এবং নিজের আধ্যাত্মিক পরিবর্তনের অভিজ্ঞতা তুলে ধরছেন সাবেক এই ফুটবলার।

২০২২ সালের ডিসেম্বরে বার্সেলোনার একটি নাইটক্লাবে তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগে ২০২৩ সালের জানুয়ারিতে গ্রেপ্তার হন আলভেস। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আদালত তাঁকে সাড়ে চার বছরের কারাদণ্ড দেন। তবে প্রায় ১৪ মাস বিচারাধীন বন্দি থাকার পর ওই বছরের মার্চে ১০ লাখ ইউরো জামিনে মুক্তি পান তিনি।

২০২৫ সালের মার্চে কাতালোনিয়ার উচ্চ আদালত আপিলের শুনানিতে আগের সাজা বাতিল করে তাঁকে খালাস দেন। আদালত আগের রায়ে অসংগতি খুঁজে পায় এবং নির্দোষ থাকার আইনি অনুমানকে নাকচ করার মতো পর্যাপ্ত প্রমাণ নেই বলে সিদ্ধান্ত জানায়।

খেলোয়াড় হিসেবে আলভেসের অর্জন ঈর্ষণীয়। বার্সেলোনা, জুভেন্টাস ও প্যারিস সেন্ট জার্মেইয়ের মতো ইউরোপের বড় ক্লাবে খেলেছেন তিনি। বার্সেলোনার পরিসংখ্যান অনুযায়ী, ফুটবল ইতিহাসের অন্যতম সর্বাধিক শিরোপাজয়ী খেলোয়াড় আলভেসের ঝুলিতে রয়েছে ৪৬টি আনুষ্ঠানিক ট্রফি।

বার্সেলোনার হয়ে ৪০৯ ম্যাচে ২৩ গোল করেছেন আলভেস। জিতেছেন ২৩টি শিরোপা, যার মধ্যে তিনটি চ্যাম্পিয়নস লিগ ও ছয়টি লা লিগা। জুভেন্টাসের হয়ে সিরি আ এবং পিএসজির হয়ে দুবার ফরাসি লিগ শিরোপাও জিতেছেন।

ব্রাজিলের হয়ে ১২৬ ম্যাচ খেলেছেন আলভেস। সেলেসাওদের হয়ে ২০০৭ ও ২০১৯ সালে কোপা আমেরিকা এবং ২০০৯ ও ২০১৩ সালে কনফেডারেশনস কাপ জিতেছেন তিনি।

ইউরোপের দল নিয়ে নতুন ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা বাংলাদেশের

একসময় দেশের ফুটবলে আন্তর্জাতিক আসর হিসেবে পরিচিত ছিল প্রেসিডেন্ট গোল্ড কাপ। সময়ের সঙ্গে হারিয়ে যাওয়া সেই টুর্নামেন্ট আবারও মাঠে ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। তবে এবার নাম বদলে আয়োজন করা হবে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ’। আগামী বছরের মার্চ কিংবা এপ্রিলে টুর্নামেন্টটি আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছে

হাসি-খুনসুটির মিলনমেলাতেও সাফ-ব্যর্থতার বিষাদ

সকাল থেকেই ঢাকার আকাশে বৃষ্টির দাপট—কখনো মুষলধারে, কখনো গুঁড়িগুঁড়ি। বৈরী আবহাওয়ায় গতকাল বিকেল তিনটার প্রদর্শনী ম্যাচটি শুরু হতে বেজে গেল সোয়া চারটা। তবু বৃষ্টিভেজা বিকেলে আবাহনী মাঠের সবুজ গালিচায় জমে উঠল চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডানের সাবেক ফুটবলারদের মিলনমেলা।

এশিয়ায় জোড়া পুরস্কার পেল বাফুফে

এশিয়ায় জোড়া পুরস্কার পেল বাফুফে

এশীয় ফুটবলে বাংলাদেশের অবস্থান নিয়ে নানা প্রশ্ন থাকলেও সাংগঠনিক কার্যক্রম ও তৃণমূল ফুটবলের উন্নয়নে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ব্যাংককে অনুষ্ঠিত ‘এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬’-এ দুটি পুরস্কার জিতেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি

জনপ্রিয় টার্গেট

সোনার দামে বড় ধাক্বায় কমেছে ১১ হাজার টাকা, ভরি কত

‘ফুটবলের চেয়ে কারাগারেই বেশি সুখী ছিলাম’

প্রকাশ: ১০:৫৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬