ঢাকা ০৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টিভেজা শীতের আমেজ, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে ৩ সহজ স্যুপ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৫৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

আদা, হলুদ আর পালংশাক, এই তিনটি উপাদানই রোগপ্রতিরোধ ক্ষমতার জন্য দারুণ কার্যকর। আদায় থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ভাইরাল গুণ এবং হলুদের কারকিউমিন ঋতু পরিবর্তনের সংক্রমণ থেকে শরীরকে আগলে রাখতে সাহায্য করে।

উপকরণ: দেশি মুরগির মাংস (হাড়সহ ছোট টুকরো করা) ১ কাপ, কুচানো পালংশাক ১ কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, রসুন কুচি ১ চা চামচ, আদা কুচি বা বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, গোলমরিচ গুঁড়ো সামান্য, অলিভ অয়েল বা ঘি ১ টেবিল চামচ, পানি ৩–৪ কাপ ও লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালি: হাঁড়িতে সামান্য তেল বা ঘি গরম করে পেঁয়াজ, রসুন ও আদা হালকা ভেজে নিন। এবার মুরগির মাংস, হলুদ ও লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে পরিমাণমতো পানি দিন। মাংস সেদ্ধ হয়ে এলে কুচানো পালংশাক ও গোলমরিচ গুঁড়ো দিয়ে আরও ৩–৪ মিনিট ঢিমে আঁচে রান্না করুন। গরম গরম পরিবেশন করুন।

ব্রকলিতে রয়েছে ভিটামিন সি, জিঙ্ক, আয়রন ও ফাইটোকেমিক্যাল, যা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। সঙ্গে আলুর সামান্য ক্রিমি ভাব স্যুপটিকে দেয় দারুণ স্বাদ ও তৃপ্তি।

উপকরণ: মাঝারি আকারের ব্রকলির ফুল ১.৫ কাপ, মাঝারি আলু ১টি (খোসা ছাড়িয়ে কিউব কাটা), পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, রসুন কোয়া ২টি, মাখন ১ টেবিল চামচ, চিকেন বা ভেজিটেবল স্টক/পানি ৩ কাপ, গোলমরিচ গুঁড়ো ও লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালি: হাঁড়িতে মাখন গলিয়ে পেঁয়াজ ও রসুন হালকা নেড়ে নিন। এরপর আলু ও ব্রকলির টুকরোগুলো দিয়ে ২ মিনিট নেড়ে পানি বা স্টক ও লবণ দিন। সবজি পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে চুলা বন্ধ করে সামান্য ঠান্ডা করুন এবং ব্লেন্ডারে ব্লেন্ড করে মসৃণ পেস্ট বানিয়ে নিন। আবার হাঁড়িতে ঢেলে গোলমরিচ গুঁড়ো মিশিয়ে এক বলক তুলে নামিয়ে নিন।

ঠান্ডার দিনে হালকা অথচ ভরপুর পুষ্টির খোঁজ করলে এই স্যুপটি সেরা। বার্লি ও মাশরুমের ফাইবার এবং শাকের খনিজ উপাদান শরীরের শক্তি ধরে রাখতে ও রোগ প্রতিরোধে দারুণ কাজ করে।

উপকরণ: বার্লি ১/৩ কাপ (আগে থেকে ধুয়ে আধা ঘণ্টা ভিজিয়ে রাখা), মাশরুম কুচি আধা কাপ, পালংশাক বা লালশাক কুচি আধা কাপ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, আদা-রসুন কুচি ১ চা চামচ, তেল ১ চা চামচ, পানি ৩.৫ কাপ, লবণ ও গোলমরিচ গুঁড়ো স্বাদমতো।

প্রস্তুত প্রণালি: হাঁড়িতে সামান্য তেলে পেঁয়াজ, আদা ও রসুন হালকা ভেজে মাশরুম দিয়ে দিন। মাশরুম নরম হলে ভেজানো বার্লি, পানি ও লবণ দিয়ে মাঝারি আঁচে সেদ্ধ করুন। বার্লি নরম হয়ে এলে শাক কুচি ও গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়ে আরও ২ মিনিট রান্না করে নামিয়ে নিন।

কেবল সুষম খাবারই নয়, পর্যাপ্ত ঘুম, হালকা শরীরচর্চা আর বদলে যাওয়া আবহাওয়ায় নিজেকে উষ্ণ রাখাই এই ঋতুতে সুস্থ থাকার সেরা উপায়।

ভূত চতুর্দশীর চৌদ্দ শাক

ভূত চতুর্দশীর চৌদ্দ শাক

পশ্চিমা দেশগুলোয় অক্টোবরের শেষ দিন পালিত হয় হ্যালোইন। এটি তাদের পূর্বপুরুষদের আত্মার মুক্তির জন্য প্রার্থনার দিন। হ্যালোইনে সাধারণত মিষ্টিজাতীয় খাবার, কুমড়া ও আপেল দিয়ে তৈরি ঐতিহ্যবাহী কিছু বিশেষ খাবার খাওয়া হয়। শীত আসার আগে পরদেশি ভূত নিয়ে মেতে থাকলে চলবে?

হালকা আবহাওয়ায় খেতে পারেন মাশরুম বিন স্যুপ

একঘেয়ে সাধারণ স্যুপ খেতে খেতে কি বোর হয়ে গেছেন? কিংবা প্রতিদিনের সেই একই স্বাদে একটু নতুনত্বের ছোঁয়া খুঁজতে চান? যদি নরমাল স্যুপের স্বাদ আর ভালো না লাগে, তাহলে এই ভিন্ন স্বাদের ও পুষ্টিতে ভরপুর স্যুপটি আপনার বিকেলের নাশতা বা রাতের খাবারে আনতে পারে এক দারুণ বৈচিত্র্য। এক বাটি গরম গরম এই স্যুপ

যুক্তরাষ্ট্রে ভারতীয় খাবারের ১২৫ বছর: এক রহস্যময় শেফ ও প্রথম ইন্ডিয়ান রেস্তোরাঁর গল্প

ঠিক ১২৫ বছর আগে, ১৯০১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বুকে গড়ে উঠেছিল প্রথম ভারতীয় রেস্তোরাঁ। আর এই ঐতিহাসিক ঘটনার কেন্দ্রে ছিলেন রঞ্জি স্মাইল নামের এক রহস্যময়, অত্যন্ত বর্ণিল এবং করিৎকর্মা এক ভারতীয় শেফ।

জনপ্রিয় টার্গেট

চীনে চিপ রপ্তানিতে মার্কিন অনুমোদন, সুবিধা পেয়েছে নিষিদ্ধ প্রতিষ্ঠানও

বৃষ্টিভেজা শীতের আমেজ, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে ৩ সহজ স্যুপ

প্রকাশ: ০২:৫৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬