ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমিমন্ত্রীর বাড়ির পাশে পটকা মেরে পালানো তরুণকে খুঁজছে পুলিশ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৫৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নগরের চন্দ্রিমা থানার পদ্মা আবাসিকের ১১ নম্বর সড়কে জয় বাংলা স্লোগান দিয়ে বিকট শব্দে পটকা ফোটান অজ্ঞাত ওই তরুণ। পাশেই ২ নম্বর সড়কে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর বাসভবন। এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দ্রুত সেখানে যান বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। ছুটে যায় পুলিশও। তবে সেখানে গিয়ে তারা কাউকে পায়নি। পরবর্তী সময়ে পটকা ছুড়ে মারার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তবে ওই ভিডিওতে অভিযুক্ত তরুণের মুখ ঝাপসা করে দেওয়া হয়েছে।

পরে শুক্রবার আরএমপির ফেসবুক পেজে ছেলেটির সম্ভাব্য চেহারার একটি ছবি পোস্ট করে লেখা হয়, ‘এই ছেলেটি পটকাবাজ। কেউ চিনে থাকলে দ্রুত তথ্য দিয়ে ধরিয়ে দিন।’

নগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘ছেলেটি পটকা মেরে পালিয়েছে। এ নিয়ে ককটেলের আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছেলেটিকে খুঁজছি। তাকে আইনের আওতায় আনা হবে।’

রাজশাহীতে গ্রামীণ ব্যাংকের শাখায় পরপর দুটি পেট্রলবোমা নিক্ষেপ

রাজশাহীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি শাখা লক্ষ্য করে পরপর দুটি পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বোমা দুটি ব্যাংকের জানালা ও প্রধান ফটকে আঘাত হেনে বিস্ফোরিত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় কেউ হতাহত হননি।

বাঘায় শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা

রাজশাহীর বাঘায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আড়ানী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চকসিংগা মহল্লায় তাঁর বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে জানিয়েছে

রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান

রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান

প্রশিক্ষণার্থীদের ভাতা প্রদান ও কেনাকাটায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (টিটিসি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুপুরে দুদকের একটি দল প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম ও পুরোনো নথিপত্র যাচাই-বাছাই করে।

জনপ্রিয় টার্গেট

চীনে চিপ রপ্তানিতে মার্কিন অনুমোদন, সুবিধা পেয়েছে নিষিদ্ধ প্রতিষ্ঠানও

ভূমিমন্ত্রীর বাড়ির পাশে পটকা মেরে পালানো তরুণকে খুঁজছে পুলিশ

প্রকাশ: ০২:৫৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬