ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বড়লেখা সীমান্তে ২০ নারী-পুরুষকে ঠেলে পাঠানোর চেষ্টা, ঠেকাল বিজিবি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৫৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে বড়লেখা উপজেলার দুর্গম লাতু ও পাল্লাথল সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বড়লেখার দুর্গম পাহাড়ি এলাকা লাতু ও পাল্লাথল সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ ২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বৈরী আবহাওয়ার এই সুযোগে সীমান্তের ওপার থেকে তাঁদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা চালানো হয়।

বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থান নেন এবং সীমান্ত অতিক্রমের চেষ্টা প্রতিহত করেন। ফলে ওই ২০ জন বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেননি। শুক্রবার সকাল পর্যন্ত তাঁরা সীমান্তের নো ম্যানস ল্যান্ডের ভারতীয় অংশে অবস্থান করছিলেন।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন বলেন, বৈরী আবহাওয়ার সুযোগে লাতু ও পাল্লাথল সীমান্তের পাহাড়ি অঞ্চল দিয়ে ২০ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করেছিল বিএসএফ। তবে বিজিবির নিয়মিত টহল দলের তৎপরতায় সেই চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার পর বড়লেখার সীমান্ত এলাকাগুলোতে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে, যাতে কোনোভাবেই অনুপ্রবেশের ঘটনা না ঘটে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি শান্ত ও বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে।

মনু নদের তীর রক্ষা বাঁধ: বাধায় আটকে আছে হাজার কোটি টাকার প্রকল্প

বন্যা থেকে মৌলভীবাজারের মানুষকে রক্ষায় মনু নদের ঝুঁকিপূর্ণ বাঁধ ও তীর রক্ষায় ৯৯৬ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছিল ২০২০ সালে। ২০২৩ সালের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালে এসেও সম্পন্ন হয়নি প্রকল্পের ৪০ শতাংশ কাজ।

পাচারের সময় ৪৫৮ বস্তা সারসহ ট্রাক জব্দ, চালক আটক

রাজনগরের মুন্সিবাজার এলাকা থেকে সারগুলো ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পাচারের উদ্দেশে একটি ট্রাকে তোলা হচ্ছে—এমন তথ্য পায় রাজনগর থানা-পুলিশ। এর ভিত্তিতে আজ বুধবার সকালে গোবিন্দবাটি এলাকায় একটি পেট্রলপাম্পের পাশে অভিযান চালানো হয়। এ সময় ৪৫৮ বস্তা ইউরিয়া সারসহ ট্রাকটি জব্দ

হাসপাতালে রোগীদের স্বজনদের থেকে বিপুল পরিমাণ পান-সুপারি জব্দ

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ পান, সুপারি, জর্দা ও চুন জব্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আজ বুধবার দুপুরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে এসব পান, সুপারি, জর্দা ও চুন জব্দ করা হয়।

জনপ্রিয় টার্গেট

চীনে চিপ রপ্তানিতে মার্কিন অনুমোদন, সুবিধা পেয়েছে নিষিদ্ধ প্রতিষ্ঠানও

বড়লেখা সীমান্তে ২০ নারী-পুরুষকে ঠেলে পাঠানোর চেষ্টা, ঠেকাল বিজিবি

প্রকাশ: ০২:৫৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬