ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালো ঘুমের ৬ কারণ জেনে নিন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:১৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

কখনো জানতে চেয়েছেন, অল্প ঘুমেই কীভাবে এমন অসম্ভব শক্তি পান তাঁরা? জিজ্ঞেস করলেই তাঁরা হয়তো বলবেন, আরে, দরকার হয় না। কিন্তু কেন দরকার হয় না, এটা তাঁরা নিজেরাও জানেন না। বিজ্ঞানীরা বলছেন, এর পেছনে লুকিয়ে আছে বিরল এক জিনগত রহস্য।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা মানুষের ঘুমের সময়কাল নিয়ন্ত্রণকারী বিশেষ কিছু জিনগত মিউটেশন বা পরিবর্তন খুঁজে পেয়েছেন। বংশগত এই বিরল অবস্থাকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন ফ্যামিলিয়াল ন্যাচারাল শর্ট স্লিপ। আণবিক জীববিজ্ঞানী ইং-হুই ফুর মতে, যাঁদের শরীরে এই বিশেষ জিনগত বৈশিষ্ট্য থাকে, তাঁরা কম ঘুমালেও স্মৃতিশক্তি হ্রাস বা শারীরিক ক্লান্তির মতো কোনো নেতিবাচক প্রভাবের শিকার হন না। কয়েকজন যমজ ভাইয়ের ওপর করা একটি গবেষণায় দেখা গেছে, যাঁর মধ্যে এই জিনগত মিউটেশন ছিল, তিনি তাঁর ভাইয়ের চেয়ে প্রতিদিন প্রায় এক ঘণ্টা কম ঘুমালেও গভীর ঘুম প্রায় সমান পরিমাণেই ঘুমাতেন। অর্থাৎ, তাঁদের মস্তিষ্ক অল্প সময়ের মধ্যেই ঘুমের সর্বোচ্চ উপকারিতা শুষে নিতে পারে।

এখানে একটি বড় সতর্কবার্তাও দিয়েছেন ঘুম বিশেষজ্ঞরা। ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির ঘুম বিজ্ঞানী হ্যান্স ভ্যান ডনগেনের গবেষণায় দেখা গেছে, সাধারণ মানুষ যাঁরা প্রতিদিন মাত্র ৪ থেকে ৬ ঘণ্টা ঘুমান, দুই সপ্তাহ পর তাঁদের মস্তিষ্কের কর্মক্ষমতা মারাত্মকভাবে কমে যায়। অথচ তাঁরা নিজেরা তা টেরও পান না। তাঁরা ভাবেন, বেশ ভালো আছেন, কিন্তু ভেতরে ভেতরে তাঁদের মনোযোগ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়। তা ছাড়া সবার ক্ষেত্রে কম ঘুমের জিন আশীর্বাদ হয়ে আসে না। লন্ডনের কিংস কলেজের গবেষক ইসাবেল অস্টিন-জিমারম্যানের মতে, সাধারণ জনগোষ্ঠীর মধ্যে কম ঘুমের সঙ্গে সম্পর্কিত কিছু জিনগত বৈশিষ্ট্য অনিদ্রা, বিষণ্ণতা, এডিএইচডি এবং টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

আপনি যদি বিরল শর্ট স্লিপার না হয়ে থাকেন, তবে সুস্থ থাকতে আপনার পর্যাপ্ত ও মানসম্মত ঘুম প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, ভালো ঘুমের জন্য ৬টি অভ্যাস গড়ে তোলা জরুরি। তবে দীর্ঘদিন ধরে ঘুমের সমস্যা চলতে থাকলে বা সারা দিন অতিরিক্ত ক্লান্তি বোধ করলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

নির্দিষ্ট রুটিন মেনে চলুন: ছুটির দিনসহ প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান এবং একই সময়ে ঘুম থেকে উঠুন। বিছানায় যাওয়ার ২০ মিনিটের মধ্যে ঘুম না এলে উঠে গিয়ে হালকা কোনো বই পড়ুন বা মৃদু সংগীত শুনুন; ক্লান্তি বোধ করলে আবার বিছানায় যান।

খাবার ও পানীয়ের দিকে নজর দিন: একদম খালি পেটে বা অতিরিক্ত ভরা পেটে ঘুমাতে যাবেন না। ঘুমানোর কয়েক ঘণ্টা আগে থেকে চা, কফি, নিকোটিন ও অ্যালকোহল এড়িয়ে চলুন। কারণ, এগুলো ঘুমের ব্যাঘাত ঘটায়।

ঘুমের উপযোগী পরিবেশ তৈরি করুন: শোয়ার ঘরটি ঠান্ডা, অন্ধকার ও নিরিবিলি রাখুন। ঘুমানোর ঠিক আগে মোবাইল বা টিভির স্ক্রিনের উজ্জ্বল আলো এড়িয়ে চলুন। হালকা গরম পানিতে গোসল বা রিল্যাক্সেশন টেকনিক ভালো ঘুমে সাহায্য করে।

দিনের বেলার ঘুম সীমিত করুন: দুপুরে বা বিকেলে দীর্ঘ সময় ঘুমালে রাতের ঘুম নষ্ট হয়। দিনে ঘুমাতে হলে তা এক ঘণ্টার বেশি নয় এবং বিকেলের পর কখনোই আর ঘুম নয়।

নিয়মিত শরীরচর্চা করুন: প্রতিদিন নিয়ম করে ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করলে রাতে গভীর ঘুম হয়। তবে ঘুমানোর ঠিক আগমুহূর্তে ভারী ব্যায়াম করবেন না।

দুশ্চিন্তা ঝেড়ে ফেলুন: সারা দিনের উদ্বেগ বা পরের দিনের কাজের চাপ নিয়ে বিছানায় যাবেন না। প্রয়োজনে পরের দিনের কাজের তালিকা কাগজে লিখে রেখে মন হালকা এবং মেডিটেশনের চর্চা করুন।

সূত্র: মায়ো ক্লিনিক, বিবিসি, স্লিপ ফাউন্ডেশন

আজকের রাশিফল: দুই চাপে মেজাজ থাকবে সপ্তমে, প্রেমে ‘সংস্কার’ আনতে চাইলে হিতে বিপরীত

মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য আজকের দিনটি বেশ নাটকীয়। মঙ্গলের প্রভাবে আপনার মেজাজ আজ হরমুজ প্রণালির মতোই উত্তপ্ত থাকতে পারে। অফিসে বসের ঝাড়ি আর বাজারে সবজির দাম—এই দুইয়ের চাপে পড়ে আপনার মেজাজ সপ্তমে চড়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

ফ্লু ও ঠান্ডা লাগলে কী করবেন, কী করবেন না

গত দুই দিনের বৃষ্টি যেন হঠাৎ করেই শীতের আমেজ নিয়ে এসেছে। আবহাওয়ার এই আকস্মিক পরিবর্তনে অনেকেরই বেড়ে যেতে পারে ঠান্ডা, সর্দি বা ফ্লুর সমস্যা। অসুস্থ হলে ক্ষুধা কমে গেলেও শরীরকে দ্রুত চাঙা করতে এবং রোগ প্রতিরোধক্ষমতা সচল রাখতে সঠিক খাবার, পর্যাপ্ত তরল আর কিছু জরুরি নিয়ম মানা খুব দরকার।

আজকের রাশিফল: মুখ ফসকালেই বাধবে কেলেঙ্কারি, আসছে বিদেশ গমনের সুখবর

মেষ রাশির জাতক-জাতিকাদের আজ সকাল থেকেই মেজাজটা তুরস্কের আন্টালিয়ায় চলমান কপ-৩১ জলবায়ু সম্মেলনের মতোই উত্তপ্ত থাকতে পারে। আপনার পকেটের অবস্থা দেশের ৮.২৭ শতাংশ মূল্যস্ফীতির চেয়েও দ্রুতগতিতে সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে, তাই কাঁচাবাজারে যাওয়ার আগে বুকে পাথর বেঁধে যাওয়াই শ্রেয়।

জনপ্রিয় টার্গেট

‘গোপালগঞ্জ স্বাধীন করেছে আওয়ামী লীগ, তাহলে এতদিন পরাধীন ছিল?’

ভালো ঘুমের ৬ কারণ জেনে নিন

প্রকাশ: ০৩:১৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬