ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরাকে বিদ্যুৎকেন্দ্রে আগুন থেকে বিস্ফোরণে ৪ জনের মৃত্যু, ৩৫ আহত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:২৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

ইরাকি সংবাদ সংস্থা (আইএনএ) শনিবার জানায়, হারথা বিদ্যুৎকেন্দ্র ও আশপাশের কয়েকটি বাড়িতে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে এনেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর। বিদ্যুৎকেন্দ্রটিতে গ্যাস সরবরাহকারী একটি পাইপলাইনে আগুন লাগার পর বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে ইরাকের স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রথম দিকের প্রতিবেদনে বলা হয়েছিল, এ ঘটনায় অন্তত দুজন নিহত ও ২৮ জন আহত হয়েছেন। পরে নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স নিহতের সংখ্যা চার বলে জানায়।

ইরাকের বিদ্যুৎ অবকাঠামো দীর্ঘদিন ধরেই নানা সমস্যায় ভুগছে। কয়েক দশকের অপর্যাপ্ত বিনিয়োগ, যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা মেটাতে না পারার কারণে এ খাতে সংকট তৈরি হয়েছে। বিশেষ করে গ্রীষ্মের প্রচণ্ড গরমে বিদ্যুতের চাহিদা বেড়ে গেলে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে।

এর আগেও দেশটির বিভিন্ন বিদ্যুৎ উপকেন্দ্র ও উৎপাদনকেন্দ্রে অগ্নিকাণ্ড এবং কারিগরি ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। এসব ঘটনায় বিভিন্ন এলাকায় ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

গত সেপ্টেম্বরেই বসরা প্রদেশের একটি সার কারখানায় অ্যামোনিয়া গ্যাসের লিকেজে অন্তত দুজন শ্রমিক নিহত হন। আহত হন আরও ১১৪ জন। একই মাসে রাজধানী বাগদাদের একটি রাষ্ট্রীয় মালিকানাধীন বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক ট্রান্সফরমারে বিস্ফোরণে একজন নিহত ও তিনজন আহত হন।

হামাসকে সন্ত্রাসী না বললে আইনপ্রণেতাদের অধিকার বাতিল করবে ইসরায়েল

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানানো আইনপ্রণেতাদের পার্লামেন্টারি অধিকার কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের সংসদ নেসেট। নতুন এই পদক্ষেপের ফলে সংশ্লিষ্ট আইনপ্রণেতারা অধিবেশনে বক্তব্য রাখা, বিলের প্রস্তাবনা দেওয়া এবং বিভিন্ন সংসদীয় কমিটিতে

ইসরায়েল-সৌদিতে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করছে যুক্তরাষ্ট্র, কাজ শেষ হবে ৪৫ দিনে

ইরানের সঙ্গে উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ও মিত্রবাহিনীর সেনাদের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় ১৭টি শক্তিশালী কংক্রিটের বাংকার নির্মাণের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। এর মধ্যে ইসরায়েলে ১০টি, সৌদি আরবে পাঁচটি এবং লেবাননে দুটি বাংকার নির্মাণ করা হবে। জরুরি ভিত্তিতে এসব

ইসরায়েলে মসজিদে আগুন, নেতানিয়াহুকে দায়ী করলেন বিরোধীরা

ইসরায়েলের উত্তরাঞ্চলের আল-দাহি গ্রামে একটি মসজিদে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে ইসরায়েলি পুলিশ। দেশটির বিরোধী রাজনৈতিক নেতারা এ হামলার জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের উসকানিমূলক বক্তব্যকে দায়ী করেছেন।

জনপ্রিয় টার্গেট

পাঁচ বছর পর পরিবারের কাছে ফিরছেন নেপালি যুবক, বিদায়ে আবেগাপ্লুত আশ্রয়দাতা

ইরাকে বিদ্যুৎকেন্দ্রে আগুন থেকে বিস্ফোরণে ৪ জনের মৃত্যু, ৩৫ আহত

প্রকাশ: ০৩:২৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬