ঢাকা ০১:২৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুবার বেক করতে হয় যে রুটি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:১৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

ফ্রিজেলকে একবচনে বলা হয় ফ্রিজেলা। এটি মূলত ডুরাম গম বা বার্লির আটা দিয়ে তৈরি একধরনের রিং আকৃতির রুটি। আগেই বলেছি, এই রুটি দুবার বেক করা হয়। দুবার বেক করার ফলে রুটির ভেতরের প্রায় সব আর্দ্রতা বা পানি শুকিয়ে যায়। এতে ছত্রাক বা ফাঙ্গাস জন্মাতে পারে না। ফলে সঠিক নিয়মে রাখলে এটি দীর্ঘ সময় অর্থাৎ কয়েক মাস থেকে শুরু করে এক বছর পর্যন্ত ভালো থাকে।

প্রাচীন নাবিকদের সঙ্গী: আধুনিক ফ্রিজ বা রেফ্রিজারেশন ব্যবস্থা আবিষ্কারের বহু আগে, খ্রিষ্টপূর্ব দশম শতক থেকে ভূমধ্যসাগরীয় অঞ্চলের নাবিক ও বণিকেরা দীর্ঘ সমুদ্রযাত্রায় এই ধরনের শুকনো রুটি সঙ্গে নিতেন। প্রথম শতকের রোমান লেখক প্লিনি দ্য এল্ডার নাবিকদের জন্য তৈরি এমন দুবার বেক করা রুটির কথা উল্লেখ করেছিলেন, যা পরিচিত ছিল প্যানিস নটিকাস নামে।

ক্রুসেডারদের রুটি: পুলিয়া অঞ্চলে ফ্রিজেল এতটাই জনপ্রিয় ছিল যে একে ক্রুসেডারদের রুটি বলা হতো। পবিত্র ভূমির উদ্দেশে পুলিয়ার বন্দর হয়ে যাতায়াতকারী সৈন্য ও তীর্থযাত্রীদের দীর্ঘ পথের প্রধান রসদ ছিল এটি। পাশাপাশি কৃষকেরাও মাঠে কাজ করার সময় সহজ সংরক্ষণযোগ্য খাবার হিসেবে এটি সঙ্গে রাখতেন।

সামাজিক অবস্থানের বদল: ১৯৬০-এর দশক পর্যন্ত সচ্ছল পরিবারগুলো গমের আটার ফ্রিজেল খেত এবং বার্লির ফ্রিজেলকে দরিদ্রদের খাবার মনে করা হতো। কিন্তু সময়ের সঙ্গে সেই ধারণা বদলে গেছে। এখন স্বাস্থ্যকর ও বাড়তি মচমচে স্বাদের কারণে বার্লির ফ্রিজেলই বেশি জনপ্রিয়।

মাঝখানের ছিদ্রের আসল রহস্য: ফ্রিজেল দেখতে ডোনাট বা ব্যাগেলের মতো মাঝখানে ছিদ্রযুক্ত হওয়ার পেছনে দারুণ একটি ব্যবহারিক কারণ আছে। প্রাচীনকালে নাবিক ও গৃহস্থেরা আর্দ্রতা এবং পোকামাকড় থেকে বাঁচাতে এই ছিদ্রে দড়ি গলিয়ে অনেকগুলো রুটি একসঙ্গে ঘরের ছাদে বা জাহাজে ঝুলিয়ে রাখতেন।

সমুদ্রের পানিতে ভেজানো: অতীতে নাবিকেরা খাবার সময় এই শক্ত রুটি নরম করতে সরাসরি সমুদ্রের নোনাপানিতে ভিজিয়ে নিতেন এবং ওপর দিয়ে সামান্য অলিভ অয়েল ছড়িয়ে খেতেন।

কাটার বিশেষ কৌশল: পুলিয়ার ঐতিহ্যবাহী বেকারিগুলোতে প্রথমবার বেক করার পর রুটিগুলো মাঝখান দিয়ে কাটতে বিশেষ ধরনের প্যাঁচানো তার ব্যবহার করা হয়। এতে কাটা অংশটি বেশ অমসৃণ ও খসখসে হয়, যা পরে পানি ও অলিভ অয়েল খুব ভালোভাবে শুষে নিতে পারে।

ফ্রিজেল এতটাই শক্ত হয়, না ভিজিয়ে কামড় দিলে দাঁত ভেঙে যাওয়ার উপক্রম হতে পারে। তাই খাওয়ার ঠিক আগে এটি কয়েক সেকেন্ড ঠান্ডা পানিতে ডুবিয়ে বা কলের পানির নিচে ধরে নরম করে নেওয়া হয়। স্থানীয় ভাষায় এই প্রক্রিয়াকে বলে স্পোনৎসারে বা লা স্পোনৎসাতুরা। তবে খেয়াল রাখতে হয়, রুটিটি যেন একেবারে গলে না যায়; বরং ভেতরটা নরম হবে এবং বাইরের দিকটা সামান্য মচমচে থাকবে। পানি ঝরিয়ে নেওয়ার পর এর ওপর রসুনের কোয়া ঘষে দেওয়া হয়। এরপর পুলিয়ার চিরায়ত নিয়ম অনুযায়ী এর ওপর সাজানো হয় পাকা টমেটোর টুকরো, খাঁটি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, সামান্য সামুদ্রিক লবণ এবং অরিগানো বা তুলসীপাতা। এ ছাড়া অঞ্চলভেদে কেউ কেউ এতে লাল পেঁয়াজ, মরিচ, ক্যাপারস, অলিভ, বেগুন, টুনা মাছ, মোজারেলা বা বুরাটা চিজ দিয়েও পরিবেশন করেন। এমনকি সিসিলিতে সকালের নাশতায় এটি দুধে ভিজিয়েও খাওয়া হয়!

সাধারণত এটি ডুরাম গমের আটা বা সুজি দিয়ে তৈরি হলেও ঘরে সাধারণ আটা ও ময়দা মিশিয়ে বানানো যায়।

১ কাপ কুসুম গরম পানি, সোয়া ২ চা-চামচ ড্রাই ইস্ট, কোয়ার্টার কাপ অলিভ অয়েল এবং ১ চা-চামচ মধু। ২৫০ গ্রাম ময়দা, ২৫০ গ্রাম লাল আটা এবং ১ চা-চামচ লবণ।

ডো তৈরি ও ফোলানো: প্রথমে কুসুম গরম পানিতে ইস্ট, অলিভ অয়েল ও মধু মিশিয়ে ৫ মিনিট রেখে দিন; যেন ফেনা ওঠে। এবার আটা, ময়দা ও লবণের সঙ্গে ইস্টের মিশ্রণ ঢেলে প্রায় ৮ মিনিট ভালোভাবে মেখে নিয়ে মসৃণ ডো তৈরি করুন। ডো তেল মাখানো পাত্রে ঢেকে গরম জায়গায় দেড় ঘণ্টা রেখে দিন, যাতে ফুলে দ্বিগুণ হয়।

আকার দেওয়া ও প্রথম বেকিং: ডো ৮ ভাগ করে প্রতিটি অংশ ১০ ইঞ্চি লম্বা দড়ির মতো পাকিয়ে দুই মাথা জুড়ে রিং বা গোল আকার দিন এবং সামান্য চ্যাপ্টা করে বেকিং ট্রেতে রাখুন। ঢেকে আরও ১ ঘণ্টা ফুলতে দিন। ওভেন ২০০ ডিগ্রি সেলসিয়াসে প্রি-হিট করে রুটিগুলো প্রায় ১৫ মিনিট বেক করুন, যেন শক্ত হয়, কিন্তু বাদামি না হয়।

কাটা ও দ্বিতীয় বেকিং: ওভেন থেকে বের করে ৫ মিনিট ঠান্ডা হতে দিন। এরপর ধারালো ছুরি দিয়ে প্রতিটি রিং অনুভূমিকভাবে বা মাঝ বরাবর দুই ভাগ করে কাটুন। কাটা অংশ ওপরের দিকে রেখে ট্রেতে সাজিয়ে আবার ওভেনে দিন এবং প্রায় ২৫ মিনিট বেক করুন, যতক্ষণ না সেগুলো সোনালি বাদামি ও পুরোপুরি মচমচে হয়ে ওঠে।

ঠান্ডা হলে এয়ারটাইট বয়ামে ভরে সাধারণ তাপমাত্রায় রেখে দিন। এরপর যখন খুশি পানিতে ভিজিয়ে টমেটো ও অলিভ অয়েল দিয়ে উপভোগ করুন ইতালির এই ঐতিহ্যবাহী স্বাদ।

হেমন্তে যে সহজলভ্য ৫টি সুপারফুড আপনাকে রাখবে চনমনে

প্রকৃতিতে এখন হেমন্তের হালকা ঠান্ডা হাওয়া বইছে। ভোরে ঘাসের ডগায় শিশির বিন্দু দেখলেই বোঝা যায় শীত আসতে খুব বেশি দেরি নেই। ঋতু পরিবর্তনের এই সন্ধিক্ষণে আমাদের রোগপ্রতিরোধ ক্ষমতা কিছুটা কমে যায়, ফলে সর্দি-কাশি বা ফ্লুর উপদ্রব বাড়ে।

ভূত চতুর্দশীর চৌদ্দ শাক

ভূত চতুর্দশীর চৌদ্দ শাক

পশ্চিমা দেশগুলোয় অক্টোবরের শেষ দিন পালিত হয় হ্যালোইন। এটি তাদের পূর্বপুরুষদের আত্মার মুক্তির জন্য প্রার্থনার দিন। হ্যালোইনে সাধারণত মিষ্টিজাতীয় খাবার, কুমড়া ও আপেল দিয়ে তৈরি ঐতিহ্যবাহী কিছু বিশেষ খাবার খাওয়া হয়। শীত আসার আগে পরদেশি ভূত নিয়ে মেতে থাকলে চলবে?

হালকা আবহাওয়ায় খেতে পারেন মাশরুম বিন স্যুপ

একঘেয়ে সাধারণ স্যুপ খেতে খেতে কি বোর হয়ে গেছেন? কিংবা প্রতিদিনের সেই একই স্বাদে একটু নতুনত্বের ছোঁয়া খুঁজতে চান? যদি নরমাল স্যুপের স্বাদ আর ভালো না লাগে, তাহলে এই ভিন্ন স্বাদের ও পুষ্টিতে ভরপুর স্যুপটি আপনার বিকেলের নাশতা বা রাতের খাবারে আনতে পারে এক দারুণ বৈচিত্র্য। এক বাটি গরম গরম এই স্যুপ

জনপ্রিয় টার্গেট

মেহেরপুরে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দিশেহারা কৃষকেরা, ব্যাপক ক্ষতির আশঙ্কা

দুবার বেক করতে হয় যে রুটি

প্রকাশ: ০১:১৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬