ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৪৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রমিক আন্দোলনের অংশ হিসেবে দুপুর পৌনে ১২টার দিকে বিভিন্ন কারখানার কয়েক হাজার শ্রমিক শ্রীপুর চৌরাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। একপর্যায়ে শ্রমিকদের কয়েকজন বিভিন্ন দোকানে হামলা চালান বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে বিএনপির নেতা-কর্মীরা ঘটনাস্থলে জড়ো হন। পরে শ্রমিকদের ধাওয়া করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় লাঠিপেটার ঘটনাও ঘটে।

বিএনপির নেতা-কর্মীদের ধাওয়ায় আন্দোলনরত শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে ছুটে যান। সংঘর্ষের কারণে পৌর শহরে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজাহারুল ইসলাম বলেন, তিনি তখন মহাসড়কে অবস্থান করছিলেন। চৌরাস্তা এলাকায় শ্রমিক বিক্ষোভের খবর পেয়েছেন। তবে দুই পক্ষের সংঘর্ষের বিষয়ে তিনি অবগত নন।

পোশাক খাত: আশুলিয়ায় বিক্ষোভ, গাজীপুর শান্ত

ঢাকার সাভারের আশুলিয়ায় পোশাকশ্রমিকেরা গতকাল শনিবারও বিক্ষোভ করেছেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। তবে গাজীপুর মহানগর ও জেলার কোথাও গতকাল শ্রমিকদের আন্দোলনের খবর পাওয়া যায়নি।

শ্রীপুরে বিকাশের ২ কোটি ৩০ লাখ টাকা ডাকাতি: ছাত্রলীগ নেতা ইমরানসহ গ্রেপ্তার ২

গাজীপুরের শ্রীপুরে বিকাশের কর্মকর্তাদের গুলি করে ২ কোটি ৩০ লাখ টাকা ডাকাতির ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইমরান শেখসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রাত হলেই সংরক্ষিত বনে তালগাছ লুট, খবর রাখে না বন বিভাগ

দিনের আলোয় শান্ত, সবুজে ঘেরা বন। রাত গভীর হলেই বদলে যায় দৃশ্যপট। নিস্তব্ধতা ভেঙে বন থেকে ভেসে আসে করাতের শব্দ। গত এক সপ্তাহ ধরে এভাবেই কেটে নেওয়া হচ্ছে সংরক্ষিত বনাঞ্চলের তালগাছ। তবে বিষয়টি জানে না বলে দাবি বন বিভাগের।

জনপ্রিয় টার্গেট

শ্বশুরবাড়ির রাস্তা নিয়ে বিরোধ, বল্লমের আঘাতে যুবদল নেতা নিহত

শ্রীপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া

প্রকাশ: ০২:৪৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬