ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্বশুরবাড়ির রাস্তা নিয়ে বিরোধ, বল্লমের আঘাতে যুবদল নেতা নিহত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:০৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

নিহত সোহেল মিয়া করগাঁও ইউনিয়নের কাটুকদিয়া গ্রামের বাসিন্দা। তিনি আবদুস সালামের ছেলে। সোহেল করগাঁও ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর বাটরা গ্রামে নিহত সোহেলের শ্বশুর শাহজাহান মিয়া ও চাচা শ্বশুর আকবর আলীর মধ্যে বাড়ির রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে একাধিকবার সালিস-বৈঠক হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি। গতকাল শনিবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর আবারও ওই রাস্তা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় শ্বশুরবাড়িতে থাকা সোহেল মিয়া এবং আকবর আলীর মেয়ের জামাতা কালু মিয়াও তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। অভিযোগ রয়েছে, এ সময় কালু মিয়া ও তার সঙ্গে থাকা কয়েকজন সোহেলকে বল্লম দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

কটিয়াদী উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুদ বলেন, সোহেল মিয়া করগাঁও ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, রাস্তা নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এবার পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা, চলছে গণনা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুললেই মেলে বিপুল পরিমাণ অর্থ। এবারও এর ব্যতিক্রম হয়নি। চার মাস ২৪ দিন পর আজ শনিবার (২১ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়েছে। এর আগে মসজিদের দানবাক্স ছিল ১৩টি। এবার আরও দুটি বাড়ানো হয়েছে। এতে পাওয়া টাকা জমা করতে হয়েছে ৫১টি বড় বস্ত

কারখানার মেশিনে কাপড় পেঁচিয়ে নারী শ্রমিকের মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরবে পলিথিনের কাঁচামাল উৎপাদন কারখানায় কাজ করতে গিয়ে মেশিনে কাপড় পেঁচিয়ে রত্না বেগম (২৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁতারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কারখানাটির নিরাপত্তাব্যবস্থা ও বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

পাকুন্দিয়ায় আ.লীগ কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

গতকাল বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন নারী-পুরুষকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ কর্মী এরশাদ মেম্বার কিশোরগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কোষাকান্দা এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা ধাওয়া দিলে তাঁরা পালিয়ে যান।

জনপ্রিয় টার্গেট

শ্বশুরবাড়ির রাস্তা নিয়ে বিরোধ, বল্লমের আঘাতে যুবদল নেতা নিহত

শ্বশুরবাড়ির রাস্তা নিয়ে বিরোধ, বল্লমের আঘাতে যুবদল নেতা নিহত

প্রকাশ: ০৩:০৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬