ঢাকা ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে শতাধিক বোমা ও ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার, আটক ২

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৪৮:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

গতকাল শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকায় এ অভিযান চালায় কক্সবাজার রামু সেক্টরের আওতাধীন টেকনাফ ২ বিজিবি।

আটক দুজন হলেন টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকার মো. ইব্রাহিম ও নতুন পল্লানপাড়া এলাকার মেহেদী হাসান। বিজিবি জানিয়েছে, তাঁরা দুজনই অটোরিকশাচালক।

বিজিবি রামু সেক্টরের কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম অভিযানের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং আটক ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’

বিজিবি জানিয়েছে, একটি সংঘবদ্ধ চক্র দেশে বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে মিয়ানমার থেকে অস্ত্র, গুলি ও বিস্ফোরক সংগ্রহ করে চোরাই পথে টেকনাফে নিয়ে আসছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এরই অংশ হিসেবে সড়কে তল্লাশিচৌকি বসিয়ে সন্দেহভাজন দুটি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জামসহ শতাধিক আইইডি, দুটি আগ্নেয়াস্ত্র ও ২৫৪টি গুলি উদ্ধার করা হয়। অভিযানে এসব অস্ত্র ও বিস্ফোরক পরিবহনে ব্যবহৃত দুটি অটোরিকশা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে আটক দুই চালককে হেফাজতে নেয় বিজিবি।

ট্রলারে সেন্ট মার্টিন ছাড়লেন ৬৮০ জন, দ্বীপে আটকে আরও ৯০০ পর্যটক

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর। এতে সাগরে জাহাজ চলাচল বন্ধ থাকায় তিন দিন ধরে সেন্ট মার্টিন দ্বীপে আটকে পড়েছেন প্রায় দেড় হাজার পর্যটক। তাঁদের মধ্যে ৬০০ পর্যটক ও ৮০ জন স্থানীয় বাসিন্দাকে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটে ফিরিয়ে আনা হয়েছে।

বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিনে আটকা দেড় হাজার পর্যটক, ট্রলারে ফিরছেন ৩৫০ জন

১৮ নভেম্বর কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছড়া ঘাট থেকে এমভি বারো আউলিয়া, কর্ণফুলী এক্সপ্রেস, এমভি টেকনাফ ও এমভি মালঞ্চ নামের চারটি জাহাজে করে পর্যটকেরা সেন্ট মার্টিন ভ্রমণে যান। পরদিন বৃহস্পতিবার থেকে আবহাওয়ার অবনতি ও সাগর উত্তাল হয়ে ওঠায় কক্সবাজার-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়।

কক্সবাজার সৈকতে মালয়েশিয়াগামী ট্রলার ফেলে পালাল পাচারকারীরা, ২৮ নারী-পুরুষ উদ্ধার

কক্সবাজার সমুদ্রসৈকতে মালয়েশিয়াগামী একটি মাছ ধরার ট্রলার ফেলে পালিয়েছে মানবপাচারকারী চক্রের সদস্যরা। এ সময় ট্রলার থেকে মানবপাচারের শিকার ২৮ জনকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার ব্যক্তিদের মধ্যে ২৫ জন পুরুষ, দুজন নারী ও এক শিশু রয়েছেন। তাঁদের মধ্যে ছয়জন রোহিঙ্গা নারী রয়েছেন বলে জানা গেছে।

জনপ্রিয় টার্গেট

শ্রীপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া

টেকনাফে শতাধিক বোমা ও ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার, আটক ২

প্রকাশ: ০২:৪৮:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬