ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাটুরিয়ায় সার না পেয়ে উপসহকারী কৃষি কর্মকর্তাকে থাপ্পড়

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:১৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাবুল ট্রেডার্সে কৃষকদের মধ্যে সার বিতরণ করা হচ্ছিল। বরাদ্দের তুলনায় সার নিতে আসা কৃষকের সংখ্যা বেশি হওয়ায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও অনেকে সার পাননি।

একপর্যায়ে মজুত শেষ হয়ে গেলে উপস্থিত কৃষকদের বিষয়টি জানান উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম। এতে ক্ষুব্ধ হয়ে এক ব্যক্তি তাঁকে থাপ্পড় মারেন বলে অভিযোগ রয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম। তাঁরা পরিস্থিতি শান্ত করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপসহকারী কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তা ও থানা-পুলিশকে মুঠোফোনে জানানো হয়েছে।

তানিয়া তাবাসসুম আরও জানান, কৃষকদের বাড়তি সারের চাহিদা মেটাতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির রেজল্যুশনের মাধ্যমে অতিরিক্ত বরাদ্দ চেয়ে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির কাছে আবেদন পাঠানো হয়েছে। অতিরিক্ত সার পাওয়া গেলে চাহিদা বেশি এমন ইউনিয়নগুলোতে তা বণ্টন করা হবে।

কৃষকদের সুবিধার্থে আগামী মাসের সার অগ্রিম উত্তোলনের বিষয়েও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মানিকগঞ্জের উপপরিচালককে জানানো হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, বিষয়টি তিনি মৌখিকভাবে জানতে পেরেছেন। এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মধ্যরাতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে বাসে আগুন

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে পার্কিং করে রাখা ভুইয়া পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। গতকাল শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে ঠাটাঙ্গা এলাকায় গড়পাড়া নিউ মডেল হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে।

দৌলতপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

মানিকগঞ্জের দৌলতপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের উপজেলা শাখা ভবনের পূর্ব পাশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিরাপত্তাকর্মীর সতর্কতা ও শাখা ব্যবস্থাপকের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় রক্ষা পেয়েছে ব্যাংকের সম্পদ। এতে কোনো আর্থিক বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়নি।

খালে পড়ে ছিল নিখোঁজ যুবকের মরদেহ

খালে পড়ে ছিল নিখোঁজ যুবকের মরদেহ

মানিকগঞ্জ শহরের একটি খাল থেকে জিহাদুল ইসলাম আরিফ (২১) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ শুক্রবার বেলা ৩টার দিকে শহরের সদর পুলিশ ফাঁড়ির পাশের একটি সেতুর নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

জনপ্রিয় টার্গেট

সাটুরিয়ায় সার না পেয়ে উপসহকারী কৃষি কর্মকর্তাকে থাপ্পড়

প্রকাশ: ০৭:১৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬