উপজেলার শিরন্টি ইউনিয়নের গোপালপুর সোনাডাঙা গ্রামের বাসিন্দা তাঁরা। গত ১৫ নভেম্বর গ্রামে নিজ বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ নভেম্বর রোববার রাত ৯টার দিকে মশার কয়েল ধরানোর জন্য আফরোজা বেগম রান্নাঘরে গিয়ে গ্যাস লাইটার জ্বালান। এ সময় রান্নাঘরে থাকা এলপিজি সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয় এবং তিনি দগ্ধ হন। তাঁর চিৎকারে পাশের ঘর থেকে সোলায়মান আলী স্ত্রীকে বাঁচাতে ছুটে গেলে নিজেও দগ্ধ হন। পরে রাতেই দুজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে গত ২০ নভেম্বর শুক্রবার বিকেল ৪টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোলায়মান আলী মারা যান। সেদিনই তাঁর মরদেহ এবং চিকিৎসাধীন আফরোজা বেগমকে সাপাহারে বাড়িতে নেওয়া হয়।
এ বিষয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা জানান, লোকমুখে বিষয়টি জেনেছেন। তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি।

দৈনিক টার্গেট 






















