ঢাকা ০৭:০২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: গ্রেপ্তার দুই শিক্ষার্থী কারাগারে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৪৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

কারাগারে পাঠানো দুই আসামি হলেন—আপেল মাহমুদ ও রায়হান আহমেদ।

গ্রেপ্তার তিনজনকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ সারওয়ার জাহান মেহেদীর আবেদনের প্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন।

মামলার বিবরণে বলা হয়েছে, গত ২১ নভেম্বর রাত ১২টা ৫ মিনিটের দিকে ঢাকা কলেজের ভেতরে বিজয়-২৪ হল ও নর্থ হলের মাঝামাঝি জায়গায় একটি বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। হলের ছাত্ররা বের হয়ে ঘটনাস্থলে যায়। পরে ঢাকা কলেজের সাধারণ ছাত্ররা তিনজনকে আটক করে। এরপর উত্তেজিত ছাত্ররা তাদের মারধর করে প্রশাসনিক ভবনের সামনে নিয়ে যায়। সংবাদ পেয়ে নিউমার্কেট থানা-পুলিশ গিয়ে উত্তেজিত সাধারণ ছাত্রদের হাত থেকে তাদের হেফাজতে নেয়। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয়।

এ ঘটনায় ঢাকা কলেজের প্রধান সহকারী মো. আবু জায়েদ বাদী হয়ে নিউমার্কেট থানায় মামলা করেন।

অভিযোগে তিনি বলেন, অজ্ঞাতনামা আরও ৩-৪ জন আসামি পরস্পর যোগসাজশে কলেজ ক্যাম্পাসের শান্ত পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা করেন। তারা ছাত্রদের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং ছাত্রদের জীবন ও হলের সম্পত্তির ক্ষতি সাধনের লক্ষ্যে বিস্ফোরক দ্রব্য (ককটেল) জাতীয় বস্তুর বিস্ফোরণ ঘটায়।

সন্তানের সামনে ঘুমন্ত স্ত্রীকে গলা কেটে হত্যা, ৭ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঘুমন্ত স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে মোবারক হোসেন নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঘটনার দিন মধ্যরাতে পাশে থাকা শিশুসন্তানদের চিৎকারে প্রতিবেশীরা ঘরে ছুটে গিয়েছিলেন। এ ঘটনায় মামলার দীর্ঘ সাত বছর পর সাক্ষ্য-প্রমাণ শেষে এ রায় দিলেন আদালত।

ধামরাই ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্যাস পাইপলাইনের মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণ কাজের জন্য ঢাকার ধামরাই এবং মানিকগঞ্জের বিস্তীর্ণ এলাকায় আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৩৩৫

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৩৬টি মামলা করা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: গ্রেপ্তার দুই শিক্ষার্থী কারাগারে

ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: গ্রেপ্তার দুই শিক্ষার্থী কারাগারে

প্রকাশ: ০৬:৪৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬