ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চান্দিনায় গ্যাস রিফিল ও মাপে কারচুপি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ২১ বার পঠিত হয়েছে

আজ রোববার উপজেলার বাগুর বাজার ও বেলাশ্বর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো—বাগুর বাজারের মেসার্স আরএনআর সিএনজি ফিলিং স্টেশন, বেলাশ্বরের মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার ও মাতৃভূমি মিষ্টি কারখানা।

অভিযান সূত্রে জানা যায়, মেসার্স আরএনআর সিএনজি ফিলিং স্টেশনে বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডারে অবৈধভাবে গ্যাস রিফিল এবং জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগ ছিল। বিশেষ করে প্রতি পাঁচ লিটার তেলে ১৫০ মিলিলিটার কম দেওয়ার অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিলের কাজে ব্যবহৃত যন্ত্রসহ প্রতিষ্ঠানটিকে শনাক্ত করেন অভিযান পরিচালনাকারীরা। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা নেওয়ার অভিযোগে মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা এবং অনিয়মের দায়ে মাতৃভূমি মিষ্টি কারখানাকে আরও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে জেলা পুলিশের একটি দল, গ্যাস কোম্পানির প্রতিনিধি এবং কুমিল্লা ডিলার মালিক সমিতির সদস্যরা সহযোগিতা করেন।

সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষা, পণ্যের সঠিক পরিমাপ নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চৌদ্দগ্রামে ১ কোটি ৬২ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ

কুমিল্লার চৌদ্দগ্রামে ভারত থেকে বাংলাদেশে পাচারকালে বিপুল পরিমাণ মোবাইল ফোনের ডিসপ্লে ও একটি যানবাহন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মোবাইল ডিসপ্লের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৬২ লাখ টাকা।

কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপন

কুমিল্লা সেনানিবাসে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপন করা হয়েছে। আজ শনিবার এ উপলক্ষে সেনানিবাসে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

কাপড়ের রং ও সিঁদুরের রঙে খাদ্য তৈরি, কুমিল্লায় ২ বেকারিকে জরিমানা

কুমিল্লায় বেকারির খাদ্যপণ্যে নিষিদ্ধ কাপড়ের রং (ইন্ডাস্ট্রিয়াল ডাই) ও সিঁদুরের রং ব্যবহারের পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টা থেকে আড়াইটা পর্যন্ত জেলার আদর্শ সদর

জনপ্রিয় টার্গেট

স্যান্ডপেপার বিতর্ক মেটাতে নতুন প্রস্তাব দিলেন খাজা

চান্দিনায় গ্যাস রিফিল ও মাপে কারচুপি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশ: ১২:০৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬