নিহত সাগর উপজেলার কুসুম্বা ইউনিয়নের কীর্তলি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সকালে মোটরসাইকেলে চৌবাড়ীয়া বাজারে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাজারে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে সাগরের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই সাগর হোসেনের মৃত্যু হয়।
এ সময় ট্রাকটি ঘটনাস্থলে রেখে চালক ও তাঁর সহযোগী পালিয়ে যান।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দৈনিক টার্গেট 























