আহত আবছার চৌধুরী কাঞ্চননগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাহাব উদ্দিন চৌধুরীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের পর আবছার চৌধুরী নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বসে ছিলেন। এ সময় তেমুহনী বাজারের দিক থেকে একটি মোটরসাইকেলে তিনজন অস্ত্রধারী সেখানে আসেন। দুর্বৃত্তরা আবছার চৌধুরীকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা রাশেদুল হাসান জানান, আহত ব্যক্তির ডান হাত, বাঁ পা ও বুকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ বলেন, আবছার নামের একজনকে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে গেছে। তিনি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

দৈনিক টার্গেট 





















