গতকাল মঙ্গলবার রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়িদহ ইউনিয়নের মহিপুর এলাকায় ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বগুড়া সদর উপজেলার ইসলামপুর এলাকার মামুনুর রশিদ (২০) ও নন্দীগ্রাম উপজেলার বাসো এলাকার আবু হানজালা (২৬)। তাঁরা ট্রাক মেরামতের কাজ করতেন। আহত ট্রাকচালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম বলেন, গাছের গুঁড়িবোঝাই একটি ট্রাক মহিপুর এলাকায় বিকল হলে খবর পেয়ে ওই দুই কর্মী সেখানে যান। পরে তাঁরা মহাসড়কের পাশের সড়ক বিভাজকের কাছে দাঁড়িয়ে ট্রাকটি মেরামতের কাজ করছিলেন। একপর্যায়ে ট্রাকটি তাঁদের ওপর হেলে পড়ে। এতে দুই কর্মী ও চালক চাপা পড়েন।
খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ওই তিনজনকে উদ্ধার করে। পরে হাইওয়ে পুলিশ তাঁদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে দুই কর্মীর মৃত্যু হয়।
শেরপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, নিহত ব্যক্তিদের মরদেহ আজ ভোরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ট্রাকচালকের চিকিৎসা চলছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় সীমান্ত নিরাপত্তা জোরদার এবং চোরাচালান, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে নতুন বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) ‘রহমতপুর’ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকালে নবনির্মিত বিওপিটির উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আইনুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামি তমাল সরকারকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
পৃথক বিমানঘাঁটি, রানওয়ে এবং প্রয়োজনীয় সহায়ক অবকাঠামো নির্মাণ একটি অত্যন্ত ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদি উদ্যোগ। একই সঙ্গে বাংলাদেশের শিল্প ও পরিবহন অবকাঠামো দেশের সর্বত্র সমভাবে বিস্তৃত নয়। ফলে, নতুন অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার সময় এসব বাস্তবতা বিবেচনায় রাখা প্রয়োজন…
দৈনিক টার্গেট 
























