আজ দুপুর ২টার দিকে আদালত চত্বরে আইনজীবী সহকারী সমিতির কার্যালয়ের পাশে বস্তুটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া বস্তুটি দেখতে টেনিস বলের মতো। তবে বিশেষজ্ঞদের মতামত পাওয়ার পর এটি কী ধরনের বস্তু, তা নিশ্চিত হওয়া যাবে। কারা এবং কী উদ্দেশে বস্তুটি সেখানে রেখেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

দৈনিক টার্গেট 






















