ঢাকা ১২:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশে বসে প্রযুক্তিতে বুনছেন বাংলার শিকড়: ফজলুল হক নয়ন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৫৭:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৯৯ বার পঠিত হয়েছে

বিদেশে বসে প্রযুক্তিতে বুনছেন বাংলার শিকড়: ফজলুল হক নয়ন

ফজলুল হক নয়ন।

আপনি তো সাউন্ড নিয়ে কাজ করতেন। হঠাৎ বাংলা ক্যালেন্ডার বিডি ডটকম তৈরি করলেন কেন?

একান্ত ব্যক্তিগত কারণে। আমি আসলে ভীষণ রকম হোমসিক একজন মানুষ। যেটা বিদেশে আসার আগে বুঝতে পারিনি। বিদেশে এসে আমি হয় কাজে ব্যস্ত থাকি, নয়তো দেশকে মিস করি। দেশের সঙ্গে নিজের এই দূরত্ব ঘোচানোর জন্যই বাংলা ক‍্যালেন্ডার বিডি তৈরি করা। এখন প্রতিদিন অন্তত কিছুক্ষণ বাংলার সঙ্গে থাকা হয়। তবে অডিও ভিজ্যুয়াল জগৎ থেকে একেবারে যে সরে গেছি, তা-ও নয়। এখনো কিছু কাজ করা হয়।

বাংলা ক্যালেন্ডারকে যদি আপনি শুধু দিন-তারিখ গণনার মাধ্যম মনে করেন, তাহলে এর প্রভাব সামান্য। কী যায় আসে বাংলা তারিখ মনে না রাখলে? আপনার-আমার মতো শহুরে মানুষের জীবন তো চলছে। কিন্তু যদি আপনি বাংলা তারিখকে আপনার সাংস্কৃতিক পরিচয়ের উপাদান মনে করেন, তাহলে আমি মনে করি এর যথেষ্ট প্রভাব পড়ে।

বহু দেশ ঘুরে, নানা ভাষা জেনে, সংস্কৃতির অলিগলি ঘুরে কোথাও না কোথাও ফেরার একটা জায়গা লাগে, একটা ঠিকানা লাগে, যেটা আমার পরিচয় বহন করে। আর সেটা আমার কাছে আমার ভাষা, আমার সংস্কৃতি।

এটা তো ভাববাদী কথা। আর যদি বাস্তববাদী হই, তাহলে তার প্রভাব আরও বিস্তৃত। যে ক্যালেন্ডারের শুরু হয়েছিল ফসল কাটা ও খাজনা আদায়ের সুবিধার জন্য, এমনকি এটাকে ‘ফসলি সন’ও বলা হতো, তার সামাজিক প্রভাব খুবই প্রাসঙ্গিক।

না। কৃষি কমছে না। কারণ, কৃষির আসলে বিকল্প নেই। কৃষির আধুনিকায়ন হচ্ছে এবং ক্রমবর্ধমান চাহিদার কারণে কৃষির ওপর চাপও বাড়ছে। তবে যে কৃষকের জন্য এই বাংলা ক্যালেন্ডারের উদ্ভব হয়েছিল, সেই পঞ্জিকার সঙ্গে দৃশ্যমান সম্পর্ক কমছে।

আমার মনে আছে, মা প্রতিবছর কার্তিক মাসের এক সপ্তাহ হলে খুলনা থেকে গ্রামের বাড়ি যেত সারা বছরের ধান আনতে। তার সারা বছরই বাংলা তারিখের হিসাবটা থাকত। এই চর্চা কমে যাচ্ছে, আশঙ্কাজনকভাবে কমেছে।

বাংলা ক্যালেন্ডার বিডি ডটকম ওয়েবসাইটটিতে বাংলা মাস, কৃষি ক্যালেন্ডার, আবহাওয়া ইত্যাদি দেওয়া আছে। সঙ্গে রেডিও আছে এবং টেক্সচুয়াল কনটেন্টও আছে। এই সাইটকে কি একটি বাংলা কনটেন্ট সাইট হিসেবে তৈরি করার ইচ্ছা আছে?

পাহাড় ডিঙানোর মতো কোনো স্বপ্ন দেখছি না। তবে হ্যাঁ, লোকসাহিত্য ও লোকসংস্কৃতি নিয়ে কিছু কাজ আসবে সামনে। সেটা অডিও ও টেক্সট—দুই ফরম্যাটেই।

আমার তো প্রাতিষ্ঠানিক কোডিং শিক্ষা নেই। প্রথমে বেশ কিছুদিন কয়েকজন ওয়েব ডেভেলপারের পেছনে ঘুরে, পরে নিজেই সাহস করে শিখতে শুরু করলাম। এতে অবশ্য সুবিধা হয়েছে। প্রচুর ভুল করে শেখার সুযোগ হয়েছে এবং বেশির ভাগ জিনিস নিজের মনের মতো তৈরি করা গেছে।

সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সময়। তবে আগ্রহ তার থেকে বড় ছিল, যার কারণে কাজটা করা গেছে। হয়তো ছোট কোনো একটা বাগ ফিক্স করতেই কয়েক দিন চলে গেছে, কিন্তু থেমে থাকিনি।

স্ক্রিনশট সীমিত করছে সিগন্যাল

স্ক্রিনশট সীমিত করছে সিগন্যাল

নিরাপদ ম্যাসেজিং অ্যাপ সিগন্যাল তাদের অ্যাপের ভেতরে ব্যবহারকারীদের স্ক্রিনশট নেওয়ার সুযোগ সীমিত করার ঘোষণা দিয়েছে। অপারেটিং সিস্টেমগুলোতে এজেন্টিক এআই যুক্ত হওয়ার প্রবণতাকে ‘অস্তিত্বের সংকট’ হিসেবে আখ্যা দিয়ে এই পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি।

সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ

বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করে সাইবার হামলার নতুন কৌশল নিয়েছে ‘সাইডউইন্ডার’ নামের একটি হ্যাকার গোষ্ঠী। এ জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নাম ও পরিচয়ের সঙ্গে মিল রেখে ভুয়া ওয়েব ডোমেইন তৈরি করেছে গোষ্ঠীটি। এসব ডোমেইন ব্যবহার করে সরকারি কর্মকর্তা

সিইও পদে জেনসেন হুয়াংকে আবারও ফিরিয়ে আনল এনভিডিয়া

এনভিডিয়ার পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), প্রেসিডেন্ট ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে জেনসেন হুয়াংকে পুনর্বহাল করেছে। বাংলাদেশ সময় সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে প্রযুক্তিপ্রতিষ্ঠানটি।

জনপ্রিয় টার্গেট

১১৫ দিনে ফিফা সভাপতির দেড় লাখ কিলোমিটার বিমানভ্রমণের রহস্য কী

বিদেশে বসে প্রযুক্তিতে বুনছেন বাংলার শিকড়: ফজলুল হক নয়ন

প্রকাশ: ১০:৫৭:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬