ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৪০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পঠিত হয়েছে

এ বিষয়ে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা আজকের পত্রিকাকে বলেন, সাইডউইন্ডার নামের হ্যাকার গ্রুপটি বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট ও ইমেইলের মাধ্যমে সাইবার হামলার চেষ্টা করছে। তারা সরকারি চিঠির মতো দেখতে ওয়ার্ড ফাইল পাঠিয়ে কম্পিউটারে ক্ষতিকর সফটওয়্যার প্রবেশ করানোর চেষ্টা করছে। তবে বাংলাদেশে কোনো সরকারি প্রতিষ্ঠান হ্যাক হয়েছে, এমন প্রমাণ এখনো পাওয়া যায়নি। এটি আমাদের জন্য একটি বড় সতর্কবার্তা। শুধু অ্যান্টিভাইরাস থাকলেই নিরাপদ থাকা যায় না। সরকারি প্রতিষ্ঠানের ইমেইল নিরাপত্তা, নিয়মিত সাইবার নজরদারি এবং সন্দেহজনক ফাইল যাচাইয়ের ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে। সাইবার হামলা হওয়ার পর নয়, হামলার আগেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বিজিডি ই-গভ সার্টের তথ্য অনুযায়ী, গত ২ থেকে ১২ নভেম্বরের মধ্যে এই সাইবার হামলার কার্যক্রম শনাক্ত করা হয়েছে। বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও চীনের সরকারি, সামরিক ও জ্বালানি খাতের প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে এই হামলার অবকাঠামো। তবে ১২ নভেম্বরের পরও সংশ্লিষ্ট ডোমেইন অবকাঠামো সক্রিয় থাকার তথ্য পাওয়া গেছে। নতুন নতুন ভুয়া সাবডোমেইনও তৈরি করা হচ্ছে।

সতর্কবার্তায় বাংলাদেশের দুটি সরকারি প্রতিষ্ঠানের নামে তৈরি ভুয়া ডোমেইনের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এর একটি ‘mofa-gov-bd.fetchdrives.info’, যা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচয় ব্যবহার করছে। অন্যটি ‘dshe-gov-bd.fetchdrives.info’, যা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচয়ের সঙ্গে মিল রেখে তৈরি করা হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, সাইবার অপরাধীরা সরকারি দপ্তরের বেতন কাঠামো সংশোধন, ভ্রমণসংক্রান্ত নির্দেশনা, প্রশিক্ষণের সময়সূচি এবং প্রশাসনিক বিজ্ঞপ্তির মতো বিষয় ব্যবহার করে ই-মেইল পাঠাচ্ছে। এসব বিষয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দৈনন্দিন কাজের সঙ্গে সম্পর্কিত হওয়ায় প্রাপক সহজেই ই-মেইলগুলোকে আসল বলে মনে করতে পারেন।

ই-মেইলের সঙ্গে মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট ফাইল যুক্ত থাকে। বিশ্লেষণে এ ধরনের পাঁচটি ক্ষতিকর ডকুমেন্ট শনাক্ত হয়েছে। এর মধ্যে একটি ফাইলের নামের শেষে জিপ (. zip) থাকলেও প্রকৃতপক্ষে সেটি ওয়ার্ডের ডকুমেন্ট (DOCX)। অর্থাৎ ফাইলের নাম দেখে সেটির প্রকৃত ধরন বোঝার উপায় নেই।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এসব ফাইলের মাধ্যমে কম্পিউটারে ক্ষতিকর প্রোগ্রাম প্রবেশের জন্য আলাদা করে কোনো ম্যাক্রো চালু করার প্রয়োজন হয় না। ব্যবহারকারী শুধু ফাইলটি মাইক্রোসফট ওয়ার্ডে খুললেই সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেটের মাধ্যমে অপরিচিত একটি সার্ভার থেকে বাইরের একটি টেমপ্লেট সংগ্রহের চেষ্টা করে। সাইবার নিরাপত্তার ভাষায় এই কৌশলকে বলা হয় ‘রিমোট টেমপ্লেট ইনজেকশন’।

বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর নামে ভুয়া ডোমেইন শনাক্ত হওয়া মানেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সাইবার হামলার শিকার হয়েছে, এমন নয়। বিজিডি ই-গভ সার্ট জানিয়েছে, এখন পর্যন্ত পাওয়া তথ্য-প্রমাণে বাংলাদেশের কোনো সরকারি প্রতিষ্ঠানে ক্ষতিকর ফাইল পাঠানো, তা খোলা কিংবা কোনো কম্পিউটার সফলভাবে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

একইভাবে হামলাকারীদের পরবর্তী ধাপে ক্ষতিকর প্রোগ্রাম চালানো, তথ্য চুরি, গোপনে কম্পিউটারের নিয়ন্ত্রণ নেওয়া কিংবা নেটওয়ার্কে ছড়িয়ে পড়ার বিষয়টিও বিশ্লেষণে নিশ্চিত করা সম্ভব হয়নি। কিছু বহিরাগত পরীক্ষাগারে ক্ষতিকর ফাইল তৈরির সম্ভাব্য আলামত পাওয়া গেলেও সেগুলো স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

এ ধরনের হামলা থেকে রক্ষা পেতে সরকারি প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামো (সিআইআই) এবং অন্যান্য সম্ভাব্য ঝুঁকিতে থাকা সংস্থাকে দ্রুত নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনার পরামর্শ দিয়েছে বিজিডি ই-গভ সার্ট।

সংস্থাটি বলেছে, ই-মেইলে আসা অপরিচিত ওয়ার্ড ফাইল খোলার আগে প্রেরকের পরিচয় এবং ফাইলের প্রকৃত ধরন যাচাই করতে হবে। বিশেষ করে বেতন কাঠামো, প্রশিক্ষণ, ভ্রমণসংক্রান্ত নির্দেশনা বা সরকারি বিজ্ঞপ্তির নামে আসা অপ্রত্যাশিত ফাইলের বিষয়ে সতর্ক থাকতে হবে। সন্দেহজনক ফাইলের ক্ষেত্রে নিরাপত্তা পরীক্ষার ব্যবস্থা রাখতে হবে এবং অনুমতি ছাড়া বাইরের সার্ভার থেকে ওয়ার্ডের টেমপ্লেট সংগ্রহের সুযোগ সীমিত করতে হবে।

পাশাপাশি মাইক্রোসফট ওয়ার্ড থেকে অস্বাভাবিক ইন্টারনেট সংযোগ, ডিএনএস ও প্রক্সি সার্ভারের তথ্য এবং কম্পিউটারে তৈরি হওয়া সন্দেহজনক ফাইল নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। শনাক্ত হওয়া ডোমেইন ও আইপি ঠিকানাগুলো নিরাপত্তা পর্যবেক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী বন্ধ করার ব্যবস্থায় যুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা খাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা দলকে বিশেষভাবে সতর্ক থাকার কথা বলা হয়েছে। এসব প্রতিষ্ঠানের ই-মেইল, ডিএনএস ও প্রক্সি সার্ভারের তথ্য যাচাই এবং সন্দেহজনক কোনো কার্যক্রম পাওয়া গেলে তা বিজিডি ই-গভ সার্টকে জানানোর পরামর্শ দিয়েছে সংস্থাটি। সতর্কবার্তায় বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করে তৈরি ভুয়া ওয়েব ঠিকানা এবং ক্ষতিকর ডকুমেন্টের মাধ্যমে হামলার এই কৌশল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জন্য আগাম সতর্কতার বিষয়। এখনই প্রয়োজনীয় নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা জরুরি।

বিজিডি ই-গভ সার্টের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘সাইডউইন্ডার এপিটি গোষ্ঠী দীর্ঘদিন ধরে সক্রিয়। সরকারি ও গুরুত্বপূর্ণ জনসেবা অবকাঠামোই মূলত তাদের লক্ষ্যবস্তু। আমাদের পর্যবেক্ষণে দেখা গেছে, বেশির ভাগ ক্ষেত্রেই গোষ্ঠীটি অত্যন্ত পরিকল্পিত ও জটিল কৌশলে সাইবার হামলা চালায়। তাই সরকারি ও জনসেবা অবকাঠামোর জন্য এটি বড় ধরনের ঝুঁকি।’

চীনে বৈদ্যুতিক ট্রাকের বিক্রি বাড়ায় লিথিয়ামের চাহিদায় উল্লম্ফন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবে চীনে বৈদ্যুতিক ট্রাকের বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়েছে। এতে ব্যাটারি তৈরির অন্যতম প্রধান উপাদান লিথিয়ামের চাহিদাও বাড়ছে। অতিরিক্ত সরবরাহের আশঙ্কায় দীর্ঘদিন ধরে চাপের মুখে থাকা লিথিয়াম বাজারে এটি নতুন সম্ভাবনা তৈরি করেছে।

মাইগভ প্ল্যাটফর্মে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন

সরকারি ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম ‘মাইগভ’-এর মাধ্যমে বিদেশগামী কর্মীদের অভিবাসন ঋণসেবা চালুর পর প্রায় এক বছরে ২০০ কোটি টাকার বেশি ঋণ অনুমোদন করেছে প্রবাসী কল্যাণ ব্যাংক। গত বছরের ৩ ডিসেম্বর সেবাটি চালুর পর থেকে এ পর্যন্ত ১০ হাজারের বেশি বিদেশগামী কর্মী অনলাইনে ঋণের জন্য আবেদন করেছেন।

অ্যানথ্রপিক প্রথম দিনে হইচই ফেললেও পরদিনই পতন, বিশ্বজুড়ে প্রযুক্তির শেয়ারবাজারেও বড় ধস

শেয়ার বাজারে যাত্রা শুরুর প্রথম দিনে চমক দেখানোর পর দ্বিতীয় দিনেই বড় ধরনের দরপতনের মুখে পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ‘অ্যানথ্রপিক’। প্রযুক্তি খাতের শেয়ার বিক্রির ব্যাপক চাপের কারণে শুক্রবার (২০ নভেম্বর) কোম্পানিটির শেয়ার দর প্রাথমিক গণপ্রস্তাব মূল্যের (আইপিও) কাছাকাছি নেমে এসেছে।

জনপ্রিয় টার্গেট

বাংলাদেশের ক্রিকেটে লজ্জার এক দিন

সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ

প্রকাশ: ১২:৪০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬