ঢাকা ০১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৪৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পঠিত হয়েছে

এর আগে সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন। এ সময় প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী দেখবেন এবং অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

বিশেষ এই মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেবে।

নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

গত এক যুগেরও বেশি সময়ে সেখানে সেনাবাহিনীর বিভিন্ন সমর মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ অনুশীলনও অনুষ্ঠিত হয়েছে। তবে এই প্রথম সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেবে। মহড়া পরিদর্শন শেষে আজ বিকেলে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

শেখ হাসিনা বিমানে আসবেন, নাকি হেঁটে—সেই আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানে, নাকি হেঁটে বাংলাদেশে আসবেন—সেই আলোচনা শেখ হাসিনার সঙ্গে নয়, বরং ভারতের সঙ্গে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে ইউএনডিপির সঙ্গে চুক্তি স্বাক্ষর, কমবে বিরোধ-মামলা

এই মেগা উদ্যোগের মূল লক্ষ্য হলো ভূমি সংক্রান্ত তথ্যের শতভাগ নির্ভুল নিশ্চিত করা, নাগরিকদের জন্য ভূমিসেবা সহজলভ্য করা, প্রশাসনিক দীর্ঘসূত্রতা দূর করা এবং সাধারণ মানুষের ভূমির মালিকানা ও অধিকার সুরক্ষা জোরদার করা।

দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের

সাপের কামড়ের চিকিৎসা উন্নত করা, দেশে অ্যান্টিভেনম উৎপাদন এবং সাপের কামড়ে মৃত্যু কমানোর লক্ষ্যে প্রায় ৪৪ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার।

জনপ্রিয় টার্গেট

শেখ হাসিনা বিমানে আসবেন, নাকি হেঁটে—সেই আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা

স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ১২:৪৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬