ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় আহত বিএনপি নেতার মৃত্যু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৪৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

খোরশেদ আলম উপজেলার জৈনসার ইউনিয়নের খিলগাঁও-সুজানগর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

তাঁর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।

এম হায়দার আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় আহত খোরশেদ আলম চিকিৎসাধীন অবস্থায় আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

গত ১৯ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত মিছিলে অংশ নিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন খোরশেদ আলম। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হলো।

সিরাজদিখানে আগুনে পুড়ল দোতলা বসতঘর, রক্ষা পেল আশপাশের বাড়ি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে অগ্নিকাণ্ডে কাঠ ও টিনের তৈরি একটি দোতলা বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরের আসবাবপত্র, ফ্রিজ, খাটসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় আশপাশের বাড়িঘর বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।

গজারিয়ায় মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা, ফায়ার সার্ভিসের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক

মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছ কেটে ফেলে অবরোধ সৃষ্টির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছটি অপসারণ করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

মুন্সিগঞ্জে সন্ত্রাসী বিকাশ মোড়ল গ্রেপ্তার

মুন্সিগঞ্জের শ্রীনগরে তিনটি অস্ত্র, গুলি ও অস্ত্র বহনের ব্যাগসহ খালেদ হাসান বিকাশ মোড়ল (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের মধ্য বাঘড়া গ্রামে তাঁর বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জনপ্রিয় টার্গেট

শীতকালে ফরজ গোসলের সময় যে ৬ বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় আহত বিএনপি নেতার মৃত্যু

প্রকাশ: ১২:৪৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬