ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় আ.লীগ নেতাকে গুলি করে হত্যা: সন্দেহের তীর ‘হুমা বাহিনীর’ দিকে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০০:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ২২ বার পঠিত হয়েছে

আজ মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে নগরীর দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হালিম নগরীর ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি দেয়ানা উত্তরপাড়ার হোসেন শাহ রোডের মৃত মোহাম্মদ শেখের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঘটনার আগে কল্পতরু মার্কেটের কাছে একটি চায়ের দোকানে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির সঙ্গে চা পান করেন হালিম। পরে মোটরসাইকেলে করে মুচিপাড়া হয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে আজিজুরের দোকানের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে পর পর ছয় রাউন্ড গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোরাদুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, হালিমের বুকে তিনটি ও মাথায় একটি গুলি লেগেছে।

নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া জানান, প্রাথমিকভাবে স্থানীয় ‘হুমা বাহিনীর’ সদস্যরা এ হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, নিহত হালিম চলতি বছরের শুরুর দিকে কক্সবাজারে দুর্বৃত্তদের গুলিতে নিহত নগরীর ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী টিপুর সহযোগী ছিলেন। এ নিয়ে ‘হুমা বাহিনীর’ সঙ্গে তাঁর বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কেএমপির উপকমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।

খুলনায় আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

খুলনায় আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

খুলনার দৌলতপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আব্দুল হালিমকে (৪৫) গুলি করে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাঁর মাথা ও বুকে গুলি লাগে। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

চাঁদার দাবিতে হুমকির পর রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের আশ্বাসে চালুর পর গুলি

খুলনায় ৩০ লাখ টাকা চাঁদা দাবির হুমকির পর বন্ধ রাখা পালংকি রেস্তোরাঁ পুলিশের আশ্বাসে চালু হয়। কয়েক ঘণ্টার মধ্যে রেস্তোরাঁ লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। ঘটনায় কেউ হতাহত হয়নি। সোনাডাঙ্গা থানার পুলিশ তদন্ত ও নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে।

জনপ্রিয় টার্গেট

রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫২ জনসহ গ্রেপ্তার ৫৫০

খুলনায় আ.লীগ নেতাকে গুলি করে হত্যা: সন্দেহের তীর ‘হুমা বাহিনীর’ দিকে

প্রকাশ: ১২:০০:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬