ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

লাহোরে দুর্যোগপূর্ণ মাত্রায় বায়ুদূষণ, ঢাকার অবস্থা যেমন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৫৯:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

আজ শনিবার (২৮ নভেম্বর) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তালিকার শীর্ষে রয়েছে লাহোর। শহরটির আইকিউ স্কোর ৪০২।

অন্যদিকে তালিকার ১১তম স্থানে আছে বাংলাদেশের রাজধানী ঢাকা। দূষণের মাত্রা কমলেও পরিস্থিতি সন্তোষজনক নয়। ঢাকার আইকিউ স্কোর ১৫১, যা সবার জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক।

রিয়েল-টাইম একিউআই স্টেশন র‍্যাংকিংয়ে দেখা যায়, ঢাকার কিছু জায়গায় দূষণের মাত্রা খুব অস্বাস্থ্যকর থেকে অস্বাস্থ্যকর অবস্থায় আছে। এর মধ্যে বসুন্ধরা আবাসিক এলাকার বাতাস সবচেয়ে দূষিত অবস্থায় আছে। এলাকাটির আইকিউএয়ার স্কোর ২১৪, যা খুব অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক।

র‍্যাংকিং তালিকায় আরও যেসব এলাকা রয়েছে— বাড্ডার প্রগতি সরণি, বারিধারা পার্ক রোড, গুলশানের বেজ এজওয়াটার আউটডোর, বারিধারা লেকসাইড, পুরান ঢাকার বেচারাম দেউড়ি, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ও ইস্টার্ন হাউজিং।

আইকিউএয়ারের দূষিত শহরের তালিকায় শীর্ষ পাঁচে থাকা বিশ্বের অন্য শহরগুলো হলো আফগানিস্তানের কাবুল (৩০৪, দুর্যোগপূর্ণ), ভারতের দিল্লি (২৭৭, খুব অস্বাস্থ্যকর), সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১৬৮, সবার জন্য অস্বাস্থ্যকর) ও নেপালের কাঠমান্ডু (১৬৬, সবার জন্য অস্বাস্থ্যকর)।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা সহনীয়। ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

অত্যন্ত সংবেদনশীল গোষ্ঠী: শিশু, বয়স্ক, হৃদ্‌রোগ বা শ্বাসকষ্টের রোগীরা সব ধরনের ঘরের বাইরে না যাওয়াই ভালো।

সাধারণ সুস্থ ব্যক্তি: তাদের উচিত বাইরে কাটানো সময় সীমিত করা এবং শারীরিক পরিশ্রমের কাজ এড়িয়ে চলা।

যদি বাইরে বের হতে হয়, তবে অবশ্যই দূষণ রোধে কার্যকর মাস্ক ব্যবহার করুন।

ঘরের ভেতরের বাতাস পরিষ্কার রাখতে এয়ার পিউরিফায়ার ব্যবহার করুন এবং দূষিত বাতাস প্রবেশ ঠেকাতে জানালা ও দরজা বন্ধ রাখুন।

রাজধানীতে সকালে তাপমাত্রা ১৯.৩

রাজধানীতে সকালে তাপমাত্রা ১৯.৩

পূর্বাভাসে বলা হয়, এ সময় আকাশ পরিষ্কার এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় বাতাস উত্তর-পশ্চিম বা উত্তর দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

নদী রক্ষায় ১৭ দফা দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

দেশের নদ-নদী রক্ষায় ১৭ দফা দাবি জানিয়ে সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন। সংগঠনটির ঢাকা মহানগর শাখা আজ বুধবার ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের মাধ্যমে প্রধানমন্ত্রীকে দেওয়া স্মারকলিপিতে এই দাবি জানিয়েছে…

এক দিনে তাপমাত্রা ৬ দশমিক ৫ ডিগ্রি কমল শ্রীমঙ্গলে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২৫ নভেম্বর সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন একই সময়ে তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

জনপ্রিয় টার্গেট

লাহোরে দুর্যোগপূর্ণ মাত্রায় বায়ুদূষণ, ঢাকার অবস্থা যেমন

প্রকাশ: ১০:৫৯:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬