ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

উন্মুক্ত, নিরাপদ, সুরক্ষিত ও অন্তর্ভুক্তিমূলক সাইবার স্পেস গড়ে তোলার প্রত্যয় সরকারের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০১:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ২৭ বার পঠিত হয়েছে

পরামর্শ সভা শেষে আইনমন্ত্রী আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, নাগরিকদের অধিকার সুরক্ষার লক্ষ্যে প্রস্তাবিত আইনের বেশ কয়েকটি বিধানের প্রশংসা করেছেন কূটনীতিক ও উন্নয়ন সহযোগীরা, পাশাপাশি অন্যান্য বিধান উন্নত করার বিষয়ে সুপারিশও করেছেন। তিনি বলেন, ‘তাঁরা এক-দুটি সুপারিশও করেছেন, যা আমরা তাৎক্ষণিকভাবে নোট করেছি।’

আসাদুজ্জামান বলেন, অংশগ্রহণকারীরা নাগরিকদের অধিকার সুরক্ষায় সরকারের উদ্যোগের প্রশংসা করেছেন, এবং একই সঙ্গে এমন বিধানগুলো চিহ্নিত করেছেন যেগুলোতে আরও বিবেচনার প্রয়োজন রয়েছে।

পরামর্শ প্রক্রিয়ার পেছনের যুক্তি তুলে ধরে আইনমন্ত্রী বলেন, প্রস্তাবিত আইনটি সংসদে উপস্থাপনের আগে সরকার আপত্তিগুলো শুনতে এবং যৌক্তিক উদ্বেগগুলো দূর করতে চায়। তিনি জানান, সরকার ইতিমধ্যে সংবাদপত্রের সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেছে, আর নাগরিক সমাজের সংগঠন এবং ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে আরও পরামর্শ সভা অনুষ্ঠিত হবে।

কূটনৈতিক সূত্র বলেছে, পরামর্শ সভায় প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, একটি বিশ্বাসযোগ্য সাইবার নিরাপত্তা আইনকে অবশ্যই মৌলিক অধিকার সমুন্নত রাখার পাশাপাশি মানুষ, প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষিত রাখতে হবে। তিনি উল্লেখ করেন যে, নিরাপত্তা এবং অধিকার একে অপরকে শক্তিশালী করে।

আন্তর্জাতিক মানবাধিকার অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্য রেখে জাতিসংঘ এবং অন্যান্য বহুপক্ষীয় ফোরামে অব্যাহত গঠনমূলক সম্পৃক্ততা, যথাযথ সুরক্ষাসহ সময়োপযোগী আন্তসীমান্ত সহযোগিতা এবং সব নাগরিকের জন্য অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও জনসাধারণের ডিজিটাল সাক্ষরতা জোরদার করার গুরুত্বও তুলে ধরেন তিনি। উন্নয়ন সহযোগীদের মতামতকে স্বাগত জানিয়ে তিনি একটি উন্মুক্ত, নিরাপদ, সুরক্ষিত এবং অন্তর্ভুক্তিমূলক সাইবার স্পেস গড়ে তোলার অভিন্ন লক্ষ্য পুনর্ব্যক্ত করেন।

মহাসড়কে অপরাধ শনাক্তে সওজের প্রযুক্তি ব্যবহার করবে হাইওয়ে পুলিশ

‎মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত ও আইন প্রয়োগ কার্যক্রম আরও কার্যকর করতে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) প্রযুক্তি ব্যবহার করবে হাইওয়ে পুলিশ। এ জন্য সওজের ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারে (টিএমসি) সংরক্ষিত সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে সংগৃহীত তথ্য ব্যবহারের সুযোগ পাবে সংস্থাটি…

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী প্রস্তুত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে আজ একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যরা একত্রে অংশ নিয়ে এ যৌথ সামরিক মহড়া সম্পন্ন করেছেন। এ মহড়ার সাক্ষী হতে পেরে তিনি ব্যক্তিগতভাবে অত্যন্ত গর্বিত।

শেখ হাসিনা না ফিরলে ফেরানোর আইনি উদ্যোগ জানাল দুদক

আমরা আইনি প্রক্রিয়ার মধ্যে আছি। তিনি আইনিভাবে মোকাবিলা করবেন, এটাই প্রত্যাশা করি। আমরা আশা করব, তিনি ফিরে এসে আমাদের মামলাগুলো মোকাবিলা করবেন। যদি তিনি আইনি মোকাবিলায় না আসেন, তাহলে তাকে আইনগতভাবে ফেরানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যে প্রক্রিয়া অনুসরণ করা দরকার, তা অবলম্বন করব…

জনপ্রিয় টার্গেট

উন্মুক্ত, নিরাপদ, সুরক্ষিত ও অন্তর্ভুক্তিমূলক সাইবার স্পেস গড়ে তোলার প্রত্যয় সরকারের

প্রকাশ: ১২:০১:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬