• দুর্বল ব্যাংকগুলোকে প্রয়োজন অনুযায়ী পুনর্মূলধনীকরণ ও আর্থিক পুনর্গঠন।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, ব্যাংকিং খাতের প্রকৃত আর্থিক চিত্র তুলে আনা, দুর্বলতা শনাক্ত করা এবং সেগুলো পর্যায়ক্রমে দূর করা এই সংস্কার কর্মসূচির উদ্দেশ্য। এ জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতিতে ব্যাংকগুলোর সম্পদের মান পর্যালোচনা (অ্যাসেট কোয়ালিটি রিভিউ—একিউআর) করছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে এই পর্যালোচনা প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
এদিকে সাময়িক তারল্যসংকটে থাকা ব্যাংকগুলোকে জরুরি ভিত্তিতে তারল্য সহায়তা ও গ্যারান্টি দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের কার্যক্রম সচল রাখা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় এই সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ পুনর্গঠন, স্বতন্ত্র ও উপযুক্ত পরিচালক নিয়োগ এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ব্যাংক পরিচালনায় জবাবদিহি নিশ্চিত করা এবং অনিয়মের পুনরাবৃত্তি ঠেকাতে চায় কেন্দ্রীয় ব্যাংক।

দৈনিক টার্গেট 
























