ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৮ মাসেও শুরু হয়নি রাস্তা পাকা করার কাজ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:৩০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ২৩ বার পঠিত হয়েছে

এলাকাবাসীর অভিযোগ, কাজের চুক্তির মেয়াদ শেষ হতে তিন মাসের মতো বাকি রয়েছে। এখনো কাজ শুরু না হওয়ায় নির্ধারিত সময়ে রাস্তার কাজ শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, সরকার মোস্তফাপুর ঘাট থেকে কালীঘাট পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়ক পাকাকরণের জন্য ৩ কোটি ৭৪ লাখ ৯৪ হাজার ৫০২ টাকা বরাদ্দ দেয়। কাজটি পায় রংপুরের মেসার্স রাঙ্গা কনস্ট্রাকশন। গত ২৩ মার্চ কাজের কার্যাদেশ দেওয়া হয়। ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি কাজ শেষ হওয়ার কথা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল দশার কারণে ভোগান্তির শেষ নেই। সামান্য বৃষ্টিতে রাস্তাটি কাদায় একাকার হয়ে যায়। কাদার কারণে কৃষিপণ্য পরিবহন প্রায় বন্ধ থাকে।

জানতে চাইলে ঠিকাদার আব্দুর রব রাঙ্গা বলেন, ‘আমি অসুস্থ ছিলাম। চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় এত দিন কাজ শুরু করতে পারিনি। তবে দ্রুত কাজ শুরু করব।’

বদরগঞ্জ উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, ইতিমধ্যে কাজের কার্যাদেশ দেওয়া হয়েছে এবং আগামী ২৮ ফেব্রুয়ারি কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ঠিকাদার কেন এখনো কাজ শুরু করেননি, সে বিষয়ে খোঁজ নিয়ে দ্রুত কাজ শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রংপুরে চার খুন: এ সপ্তাহেই অভিযোগপত্র, হত্যার নেপথ্য কারণ জানালেন তদন্ত কর্মকর্তা

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার মামলায় ৩০ নভেম্বরের মধ্যে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করতে যাচ্ছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে অভিযুক্ত করা হচ্ছে।

পীরগঞ্জে নকল সার-কীটনাশক তৈরির কারখানা সিলগালা হলেও গ্রেপ্তার হয়নি মূল অভিযুক্ত

গত ৯ অক্টোবর পৃথক অভিযানে নকল সার, কীটনাশক ও ছত্রাকনাশক তৈরির কারখানা এবং গুদামের সন্ধান পায় রংপুরের পীরগঞ্জ ও গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা প্রশাসন। অভিযানকালে বিপুল পরিমাণ নকল সার তৈরির কাঁচামাল, রাসায়নিক উপকরণ, বিভিন্ন কোম্পানির প্যাকেট ও উৎপাদন সরঞ্জাম জব্দ করা হয়েছিল…

বদরগঞ্জে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

রংপুরের বদরগঞ্জে চোর সন্দেহে মকবুল হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। আজ রোববার ভোরে উপজেলার দলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মকবুল হোসেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পলিপাড়া মৌলভীডাঙ্গা গ্রামের সবুজ শেখের ছেলে।

জনপ্রিয় টার্গেট

৮ মাসেও শুরু হয়নি রাস্তা পাকা করার কাজ

প্রকাশ: ০১:৩০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬