ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মৃত্যুদণ্ড স্থগিত চেয়ে মার্কিন আদালতে নিদাল হাসান

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:১৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত অক্টোবরে হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন দেন। তাঁকে ‘অত্যন্ত খারাপ ও দুষ্ট মানুষ’ বলে আখ্যায়িত করেন ট্রাম্প। অন্যদিকে, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ নজিরবিহীনভাবে টেক্সাসের ফোর্ট হুড ঘাঁটি থেকে হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে ব্যাপক সমালোচনার মুখে সেই পরিকল্পনা বাতিল করেন ট্রাম্প।

বুধবার (২৫ নভেম্বর) রয়টার্স জানায়, বর্তমানে কানসাসের ফোর্ট লিভেনওয়ার্থ সামরিক কারাগারে বন্দী নিদাল হাসান। মৃত্যুদণ্ড স্থগিতের আবেদনটি করা হয়েছে টোপেকার একটি ফেডারেল আদালতে। আবেদন মঞ্জুর হলে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর কয়েক মাস, এমনকি কয়েক বছর পিছিয়ে যেতে পারে। মার্কিন জেলা বিচারক অ্যান্থনি মাত্তিভি বুধবার সকালে এ বিষয়ে শুনানির সময় ধার্য করেছেন।

মার্কিন আইনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি তাঁর দণ্ড কার্যকরের তারিখ ও পদ্ধতি জানার পর হেবিয়াস করপাস আবেদন করতে পারেন। এর মাধ্যমে তাঁর আটকাদেশ ও দণ্ডের বৈধতা পর্যালোচনার সুযোগ তৈরি হয়।

সাবেক সেনা মনোরোগ চিকিৎসক নিদাল হাসান ২০০৯ সালে ফোর্ট হুডের একটি চিকিৎসাকেন্দ্রে লেজার-যুক্ত পিস্তল দিয়ে গুলি চালিয়ে ১৩ জনকে হত্যা করেন। পরে সামরিক পুলিশের গুলিতে তিনি আহত হন এবং বুকের নিচ থেকে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। ২০১৩ সালে সামরিক আদালতের জুরি বোর্ড তাঁকে ১৩টি পরিকল্পিত হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে।

হাসানের আইনজীবীরা জানিয়েছেন, বিচার চলাকালে আত্মপক্ষ সমর্থনের একটি যুক্তি উপস্থাপনে তাঁকে বাধা দেওয়া হয়েছিল। তাঁর দাবি, আফগানিস্তানে তালেবানকে রক্ষার উদ্দেশ্যে মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে ওই হত্যাকাণ্ড চালানো ন্যায্য ছিল। এ যুক্তি উপস্থাপনে বাধা দেওয়া তাঁর সাংবিধানিক অধিকার লঙ্ঘনের শামিল বলে আবেদনে উল্লেখ করেছেন তিনি। মৃত্যুদণ্ডের তারিখ নির্ধারণ এবং তা সম্প্রচারের প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রেও সামরিক বিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন হাসান।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ১৯৬১ সালের পর সামরিক আদালতে দণ্ডিত কারও মৃত্যুদণ্ড কার্যকর করেনি। হাসানের মৃত্যুদণ্ড কার্যকর হলে ১৯৪৫ সালের পর ফায়ারিং স্কোয়াডে এই প্রথম কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করবে দেশটির সামরিক বাহিনী।

আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের (এসিএলইউ) আইনজীবীরা বলেছেন, ফোর্ট হুডের হত্যাকাণ্ডে ভয়াবহ ক্ষতি ও বেদনা সৃষ্টি হলেও ন্যায়বিচারের মৌলিক নীতি রক্ষা করা সরকারের দায়িত্ব।

মিস ইউনিভার্স সুন্দরী প্রতিযোগিতায় আবারও গোলযোগ

বিশ্বের অন্যতম বৃহৎ সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সে গত বছর ভোট কারচুপির অভিযোগ, বিচারকদের পদত্যাগ ও প্রতিযোগীদের ওয়াকআউট ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। এক বছর না পেরোতেই আবারও নানা বিতর্কে জড়িয়েছে প্রতিযোগিতাটি।

ইরানি আলোচকদের ‘নর্তকী’ আখ্যা ট্রাম্পের, নতুন বছরে ফের হামলার হুমকি

আলোচনার মাধ্যমে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে নতুন বছরের পর ইরানের বিরুদ্ধে আবারও সামরিক হামলা চালানোর পক্ষে নিজের অবস্থানের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সম্প্রচারমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

জনপ্রিয় টার্গেট

নদী রক্ষায় ১৭ দফা দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

মৃত্যুদণ্ড স্থগিত চেয়ে মার্কিন আদালতে নিদাল হাসান

প্রকাশ: ০৬:১৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬