ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আট বছর পর চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন, ভোট ২৮ নভেম্বর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৩২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও পরিচালনা সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করতে আজ বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মামুনুর রশীদ। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জেলা ও উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। এ লক্ষ্যে চা-বাগানের মালিক ও ব্যবস্থাপকদের সঙ্গে পৃথক সমন্বয় সভা করা হয়েছে। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও প্রিসাইডিং কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাচনে মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় ১৩৫টি পঞ্চায়েতের অধীনে মোট ৬০ হাজার ৪৮২ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে শ্রীমঙ্গল উপজেলায় ৪০টি পঞ্চায়েতের অধীনে সর্বোচ্চ ১৮ হাজার ৮২২ জন ভোটার রয়েছেন।

উপজেলাভিত্তিক ভোটার সংখ্যার মধ্যে কমলগঞ্জে ২৩টি পঞ্চায়েতে ১৪ হাজার ৪৩০ জন, কুলাউড়ায় ২২টি পঞ্চায়েতে ৮ হাজার ৬৫৬ জন, জুড়ীতে ১৬টি পঞ্চায়েতে ৭ হাজার ৮৪৯ জন, রাজনগরে ১৩টি পঞ্চায়েতে ৫ হাজার ৭৫২ জন, বড়লেখায় ১৮টি পঞ্চায়েতে ৩ হাজার ৮১৭ জন এবং মৌলভীবাজার সদর উপজেলায় তিনটি পঞ্চায়েতে ১ হাজার ১৫৬ জন ভোটার রয়েছেন।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল প্রার্থী, ভোটার, বাগান কর্তৃপক্ষ, নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতা কামনা করেন। তিনি প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার পাশাপাশি ভোটারদের নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

কমলগঞ্জে ঐতিহ্যবাহী রাখাল নৃত্যের ছন্দে মণিপুরিদের রাস উৎসবের সূচনা

মৌলভীবাজারের কমলগঞ্জে শারদীয় পূর্ণিমা তিথিতে মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের মহারাসলীলার সূচনা হলো রাখাল নৃত্য বা গোষ্ঠলীলার মধ্য দিয়ে। আজ মঙ্গলবার উপজেলার মাধবপুরের শিববাজার জোড়া মণ্ডপ ও আদমপুরের তেতইগাঁওয়ে এই উৎসবের আয়োজন করা হয়। মহারাসলীলা চলবে আগামীকাল বুধবার ভোর পর্যন্ত।

অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মোগলাবস্তি এলাকায় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টাকালে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কমলগঞ্জে মণিপুরিপল্লিতে সাজ সাজ রব, রাস উৎসবের প্রস্তুতি

ঐতিহ্য, ভক্তি আর বর্ণিল সংস্কৃতির মেলবন্ধনে মৌলভীবাজারের কমলগঞ্জে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব ‘মহারাসলীলা’। কার্তিকের পূর্ণিমা তিথিতে রাধা-কৃষ্ণের প্রেমলীলাকে ঘিরে আয়োজিত এই উৎসবকে কেন্দ্র করে মণিপুরিপল্লিগুলোতে এখন সাজ সাজ রব।

জনপ্রিয় টার্গেট

নদী রক্ষায় ১৭ দফা দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

আট বছর পর চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন, ভোট ২৮ নভেম্বর

প্রকাশ: ০৬:৩২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬