ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেরোবিতে কর্মকর্তাকে মারধর, জাতীয়তাবাদী ফোরামের সভাপতি-সম্পাদকসহ বহিষ্কার ৪

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:২৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

আজ বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১২৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে এক সিন্ডিকেট সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

সাময়িক বহিষ্কৃত কর্মকর্তারা হলেন—জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সভাপতি ও রিসার্চ ইনস্টিটিউটের রিসার্চ অফিসার ড. মো. রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় লাইব্রেরির উপগ্রন্থাগারিক মামদুদুর রহমান, সহসভাপতি ও সংস্থাপন শাখা-২-এর অতিরিক্ত রেজিস্ট্রার ড. মো. জিয়াউল হক এবং সহসম্পাদক ও সংস্থাপন শাখা-১-এর ডেপুটি রেজিস্ট্রার তারিকুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর কার্যালয়ে কথাকাটাকাটির একপর্যায়ে বাংলা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো. রফিক ইসলামকে মারধরের ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুই শিক্ষকের মধ্যে অভ্যন্তরীণ চিঠি আদান-প্রদান নিয়ে আলোচনার একপর্যায়ে রফিক ইসলাম মন্তব্য করলে কর্মকর্তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে অতিরিক্ত রেজিস্ট্রার ড. জিয়াউল হক তাঁকে ঘুষি মারেন। পরে রিসার্চ অফিসার ড. রোকনুজ্জামান ফুলের টব দিয়ে আঘাত করেন। এ সময় তারিকুল ইসলাম, মামদুদুর রহমানসহ কয়েকজন মিলে তাঁকে মারধর করেন বলে অভিযোগ করেন রফিক ইসলাম।

এ ঘটনার পরদিন ৫ নভেম্বর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।

কমিটির আহ্বায়ক করা হয় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. মাসুদ রানাকে। সদস্য হিসেবে ছিলেন শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট ড. এ টি এম জিন্নাতুল বাসার। আর সদস্যসচিব করা হয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. ইসমাইল হোসেনকে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়।

তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার পর বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ১২৪তম সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হয়। প্রতিবেদন পর্যালোচনা শেষে অভিযুক্ত চার কর্মকর্তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু

‎এবার মোট পাঁচটি ইউনিটের মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। ইউনিটগুলো হলো বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিট, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘সি’ ইউনিট, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিট এবং চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিট…

ইবির পঞ্চম সমাবর্তনের নিবন্ধনের সময় বাড়ল, কমল ফি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৫ম সমাবর্তনের নিবন্ধনের সময় বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। একই সঙ্গে কমানো হয়েছে নিবন্ধন ফি। আজ বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান

জনপ্রিয় টার্গেট

বাংলাদেশ সফর করলেন ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট

বেরোবিতে কর্মকর্তাকে মারধর, জাতীয়তাবাদী ফোরামের সভাপতি-সম্পাদকসহ বহিষ্কার ৪

প্রকাশ: ০৬:২৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬