আজ বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনা যদি কখনো দেশে ফেরেন, তবে তা অবশ্যই দুই দেশের মধ্যকার বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই হতে হবে। তিনি বলেন, আমি আগেই সিলেটে এক সভায় বলেছি—শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না…ডিসেম্বরে কেউ আসবে না, কেবল শীত আসবে। যদি তাঁকে ফিরিয়ে আনতেই হয়, তবে তা আনুষ্ঠানিক হস্তান্তরের মাধ্যমে—হতে পারে উড়োজাহাজে হাতকড়া পরিয়ে কিংবা আইনি নজরদারির মাধ্যমে। এটিই তাঁর ফেরার একমাত্র আইনি উপায়।
প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা কোনো সাধারণ বেসামরিক যাত্রী নন, বরং একাধিক গুরুতর অপরাধে অভিযুক্ত ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তি। সাধারণ ভ্রমণকারী এবং ফৌজদারি অপরাধে অভিযুক্তদের ক্ষেত্রে নিয়ম এক হতে পারে না। বাংলাদেশ সরকার ইতিমধ্যেই ভারতের কাছে প্রত্যর্পণের প্রয়োজনীয় সব আইনি আবেদন ও নথি পাঠিয়েছে এবং ভারতের পদক্ষেপের অপেক্ষায় রয়েছে।
প্রতিমন্ত্রী শেখ হাসিনাকে একজন অপরাধী হিসেবে আখ্যা দিয়ে বলেন, তিনি তাঁর রাজনৈতিক প্রাসঙ্গিকতা হারিয়েছেন এবং তাঁর কৃতকর্মের জন্য কোনো অনুশোচনা দেখাননি। তিনি আরও বলেন, শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডে অভিযুক্ত আসামিদেরও একই প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে ঢাকা।
প্রতিমন্ত্রী সাংবাদিকদের এই বিষয়গুলোকে দ্বিপক্ষীয় সম্পর্কের মূল ধারা থেকে আলাদা রেখে কেবল দুই দেশের কেন্দ্রীয় সরকারের আনুষ্ঠানিক সম্পর্কের ওপর আলোকপাত করার আহ্বান জানান।
ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগকে তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক এজেন্ডার অংশ হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রস্তাবিত কিছু শর্ত বা ধারার বিষয়ে বাংলাদেশের নীতিগত আপত্তি রয়েছে। আমরা ওয়াশিংটনের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে আমাদের যুক্তি ও অবস্থান স্পষ্ট করে তুলে ধরব। এখানে আলোচনার সুযোগ রয়েছে।
তুলা আমদানির একটি উদাহরণ দিয়ে তিনি বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ তুলা আমদানি করে। সেই তুলা দিয়ে স্থানীয় কারখানায় পোশাক তৈরি করে তা পুনরায় মার্কিন বাজারে রপ্তানি করা হয়।
এর প্রেক্ষিতে প্রতিমন্ত্রী পুনর্ব্যক্ত করেন, কেবল বাংলাদেশ নয়, বিশ্বের অনেক দেশই এই মার্কিন শুল্ক নীতির মুখোমুখি। বাংলাদেশ আলোচনার মাধ্যমেই এর ন্যায্য সমাধান খুঁজবে।

দৈনিক টার্গেট 
























