ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রেক্সের সঙ্গে আলোচনায় নিজের বিস্ময়ের কথা জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি। গেইল বলেন, ‘ডাবল সেঞ্চুরি করা অসাধারণ ব্যাপার। ২৮টি ছক্কা! আমার ফোনে একের পর এক কল ও মেসেজ আসছিল। ভাবছিলাম, কী হচ্ছে এসব! যখন কেউ আমাকে জানাল, ১২ ওভারের মধ্যে ডাবল সেঞ্চুরি, তখন জিজ্ঞেস করলাম, এটা কি টি-টোয়েন্টি ম্যাচ? তারা বলল, না, এটি ৫০ ওভারের ম্যাচ।’
সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ের কারণে ভক্তদের কাছে তাঁর পরিচিতি ‘বেবি বস’ নামে। গেইলের ‘ইউনিভার্স বস’ উপাধি থেকেই এসেছে এই নাম। তবে তরুণ এই ব্যাটসম্যানকে অন্যের পরিচয়ে পরিচিত না হয়ে নিজের স্বতন্ত্র ব্র্যান্ড গড়ে তোলার পরামর্শ দিয়েছেন ক্যারিবীয় কিংবদন্তি।
গেইল বলেন, ‘অনেকে তাকে বেবি বস আর আমাকে ইউনিভার্স বস বলে। তবে তাকে নিজের আলাদা পরিচয় তৈরি করতে হবে। অন্যের নামের সঙ্গে মিলিয়ে কোনো উপাধি নেওয়ার প্রয়োজন নেই। যেমন রোহিত শর্মার হিটম্যান, এবি ডি ভিলিয়ার্সের এবি ৩৬০ এবং আমার ইউনিভার্স বস। তাকেও নিজের স্বতন্ত্র ব্র্যান্ড গড়ে তুলতে হবে।’

দৈনিক টার্গেট 

-cd8aeb-256x144.webp)
























