ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউলের অপরাধ সমুদ্র সমান, সেই তুলনায় মৃত্যুদণ্ড শিশির কণা: অ্যাটর্নি জেনারেল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:২৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

আজ বৃহস্পতিবার জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তি–তর্ক উপস্থাপনের সময় এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

অ্যাটর্নি জেনারেল বলেন, তবে আমাদের মেনে নিতে হবে যে–সভ্যতার সীমাবদ্ধতা রয়েছে, বিচারব্যবস্থারও সীমাবদ্ধতা রয়েছে। একজন ব্যক্তি শত সহস্রাধিক মানুষকে হত্যা করলেও তাকে একবারের বেশি চরম সাজা (ফাঁসি) দেওয়া যায় না। তাই সকল সীমাবদ্ধতা স্বীকার করে আইন যে সর্বোচ্চ শাস্তির বিধান রেখেছে, প্রসিকিউশনের পক্ষ থেকে তা প্রয়োগের দাবি জানাই।

আওয়ামী লীগ সরকারের সময় শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার ঘটনায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বৃহস্পতিবার তৃতীয় দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে।

অ্যাটর্নি জেনারেল ছাড়াও চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম যুক্তি–তর্ক উপস্থাপন করেন। পরে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হলে আসামি পক্ষে যুক্তি–তর্ক উপস্থাপনের জন্য আগামী রোববার দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১।

এ দিন যুক্তি–তর্ক উপস্থাপনের পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চ্যুয়ালি অংশ নেন।

শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধসহ আন্তর্জাতিক আইনে স্বীকৃত গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে। এসব অপরাধের শিকার শুধু কয়েকজন ব্যক্তি নন। এসব অপরাধ আঘাত করেছে মানুষের জীবন, মর্যাদা, স্বাধীনতা এবং সমগ্র মানবসমাজের বিবেককে। তাই এই বিচার কেবল কিছু ভুক্তভোগীর জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার বিষয় নয়। এটি সমগ্র মানবতার প্রতি সংঘটিত অপরাধের জবাবদিহি নিশ্চিত করার বিচার।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, অভিযুক্ত আসামি একজন চাকরিচ্যুত সেনাসদস্য। যে বাহিনীর দায়িত্ব ছিল মানুষকে রক্ষা করা। সেই বাহিনীর কিছু সদস্য যখন নিজের দেশের মানুষের ওপরই অস্ত্র তাক করেন, তখন তা শুধু দায়িত্বে অবহেলা বা ক্ষমতার অপব্যবহার থাকে না। মানুষকে তুলে নিয়ে যাওয়া, গোপন জায়গায় আটকে রাখা, নির্যাতন করা, গুলি করে হত্যা করা, মরদেহ গুম করা এবং পরে সবকিছু অস্বীকার করা–এসব যখন বিচ্ছিন্ন ঘটনা না হয়ে বেসামরিক জনগণের বিরুদ্ধে ব্যাপক বা পদ্ধতিগত আক্রমণের অংশ হয়ে ওঠে, তখন তা মানবতাবিরোধী অপরাধে রূপ নেয়।

রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘অনেকে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের শিকার হয়েছেন। একজন মানুষকে ধরে নিয়ে হত্যা করা হলে শুধু একজন মানুষ মারা যান না। তার সঙ্গে একটি পরিবারের স্বাভাবিক জীবনযাপনও ভেঙে পড়ে। রাষ্ট্রের অস্ত্র জনগণের নিরাপত্তার জন্য, জনগণের জীবন কেড়ে নেওয়ার জন্য নয়। কোনো পদ, দায়িত্ব, ইউনিফর্ম কিংবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পরিচয় কাউকে এসব অপরাধ থেকে দায়মুক্তি দিতে পারে না।

জিয়াউল আহসান সম্পর্কে ব্যারিস্টার কাজল বলেন, ‘অপরাধের সংখ্যা, নিষ্ঠুরতা এবং মানুষের জীবনে এর ভয়াবহ প্রভাব বিবেচনায় তার অপরাধের জন্য কোনো শাস্তিই যথেষ্ট নয়। একবার মৃত্যুদণ্ডের সাজা–এত মানুষের রক্তপাত, প্রাণহানি, পরিবার ও স্বজনদের দুর্ভোগের তুলনায় অতি সামান্য। তবে অপরাধের বিচার হতে হবে। বিচার না হলে অপরাধের শিকার মানুষ ও তাদের পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন। রাষ্ট্রব্যবস্থার ওপর জনগণের আস্থা থাকবে না। এ রকম নৃশংস অপরাধীর দৃষ্টান্তমূলক সাজা না হলে সভ্যতা টিকে থাকবে না।’

দার্শনিকের উদ্ধৃতি টেনে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘দার্শনিক হেগেল বলেছেন, শাস্তি পাওয়া অপরাধীর অধিকার। লিগ্যাল ফিলসফার হারবার্ট মরিস বলেছেন, শাস্তি পাওয়া অপরাধীর মৌলিক অধিকার। অন্যথায়, ধরে নেওয়া হতে পারে সমাজ বা রাষ্ট্র অপরাধীকে বোধ–বুদ্ধিসম্পন্ন মানুষ হিসেবে বিবেচনা করছে না। বিচার না হলে অপরাধের শিকার মানুষ ও তাদের পরিবার ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন।’

শেখ হাসিনা নন, ডিসেম্বরে শুধু শীত আসছে: হুমায়ুন কবির

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরছেন বলে যে গুঞ্জন চলছে, তা সরাসরি নাকচ করে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। অনেকটা কৌতুকপূর্ণ মেজাজে তিনি বলেছেন, ডিসেম্বরে শেখ হাসিনা বা অন্য কেউই আসবেন না; শুধু শীত আসছে।

১২ দিনে ৪ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার, নজরদারিতে আরও

খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। ১৪ নভেম্বর থেকে এ পর্যন্ত আজাদসহ পুলিশের চার কর্মকর্তা গ্রেপ্তার হলেন। তাঁদের মধ্যে দুজন এসপি ও দুজন অতিরিক্ত পুলিশ

নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে জয়িতা ফাউন্ডেশনকে কার্যকর প্রতিষ্ঠান করার পরামর্শ

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তা তৈরি এবং নারীবান্ধব বাজার কাঠামো গড়ে তুলতে জয়িতা ফাউন্ডেশনকে কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি। এ জন্য নারীদের বহুমুখী ব্যবসা উদ্যোগে প্রয়োজনীয় প্রশিক্ষণ, সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব…

জনপ্রিয় টার্গেট

উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

জিয়াউলের অপরাধ সমুদ্র সমান, সেই তুলনায় মৃত্যুদণ্ড শিশির কণা: অ্যাটর্নি জেনারেল

প্রকাশ: ০৮:২৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬