ঢাকা ০১:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আত্মহত্যাপ্রবণ ব্যক্তিদের বিষাক্ত রাসায়নিক হোম ডেলিভারি দিতেন, ৪০ দেশে ছিল গ্রাহক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৪৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, অবশেষে অভিযুক্ত সেই কানাডীয় নাগরিক কেনেথ ল আদালতে ভুক্তভোগীদের পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। নিজের কৃতকর্মের জন্য গভীর অনুশোচনা প্রকাশ করে তিনি বলেছেন, ভবিষ্যতে আর কখনো এমন কাজ করবেন না।

শুক্রবার (২৭ নভেম্বর) কানাডার অন্টারিওর একটি আদালতে সাজা ঘোষণার পূর্ববর্তী শুনানিতে (সেন্টেন্সিং হিয়ারিং) তিনি এই ক্ষমা চান। শুনানিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা বিচারকের কাছে তাঁর ২৫ বছরের কারাদণ্ডের আবেদন জানিয়েছেন।

৬১ বছর বয়সী কেনেথ ল গত মে মাসে অন্টারিওতে ১৪ জন মানুষের আত্মহত্যায় সহায়তা করার ১৪টি অভিযোগে নিজের দোষ স্বীকার করেছিলেন। এ ছাড়া ইংল্যান্ড ও ওয়েলসেও কয়েক ডজন মানুষের মৃত্যুর কারণ হওয়ার কথা তিনি স্বীকার করেছেন।

তবে কানাডীয় কর্তৃপক্ষের সঙ্গে হওয়া একটি সমঝোতা চুক্তির (প্লি ডিল) আওতায় তাঁর বিরুদ্ধে আনা আরও গুরুতর হত্যার অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এই চুক্তির কারণে যুক্তরাজ্যে বা ব্রিটিশ নাগরিকদের মৃত্যুর ঘটনায় তাঁকে কোনো বিচারের মুখোমুখি হতে হবে না।

শুক্রবার অন্টারিও আদালতে শুনানিকালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা জোর দিয়ে বলেন, কেনেথ ল-এর শিকার হওয়া ব্যক্তিদের অনেকেই ছিলেন তরুণ এবং মানসিক অবসাদে ভুগছিলেন। ২০২৩ সালের মে মাসে গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি ইতিমধ্যেই যে সময়টা কারাগারে কাটিয়েছেন, তা বাদ দিলে রাষ্ট্রপক্ষের প্রস্তাবিত ২৫ বছরের সাজা হলে তাঁকে প্রায় ২০ বছর কারাভোগ করতে হবে।

আদালতে যুক্তি উপস্থাপনের সময় ক্রাউন অ্যাটর্নি ক্যাথলিন ডোহার্টি কেনেথ ল-কে এমন একজন ‘শিকারি’ (প্রিডেটর) হিসেবে বর্ণনা করেন, তিনি মানসিকভাবে ‘দুর্বল ও অসহায় মানুষের’ পরিস্থিতির সুযোগ নিয়েছেন।

ডোহার্টি বলেন, ‘তাঁদের প্রয়োজন ছিল সাহায্যের। কিন্তু এর পরিবর্তে তাঁরা পেয়েছেন মিস্টার ল এবং তাঁর মৃত্যুর সরঞ্জাম।’

কেনেথ ল-এর মূল উদ্দেশ্য ছিল মুনাফা—এমন দাবি করে রাষ্ট্রপক্ষের এই আইনজীবী আরও বলেন, ‘মানুষ টাকা দিতে পারলেই তিনি তাঁদের কাছে এটি বিক্রি করতেন। তিনি যাঁদের সাথে লেনদেন করছেন তাঁদের পরিস্থিতি বোঝার জন্য কোনো আলোচনা বা খোঁজখবর নেওয়ার প্রয়োজনও মনে করেননি।’

অন্যদিকে, কেনেথ ল-এর আইনজীবী ম্যাথিউ গুরলে রাষ্ট্রপক্ষের এসব দাবি খণ্ডন করে যুক্তি দেন, ভুক্তভোগীদের মানসিক অসুস্থতার লড়াইয়ের জন্য তাঁর মক্কেল দায়ী নন।

গুরলে বলেন, ‘এই প্রতিটি ঘটনাই আলাদা আলাদা ট্র্যাজেডি। তাঁদের সবার মধ্যে মিস্টার ল হয়তো একটি সাধারণ যোগসূত্র ছিলেন, কিন্তু যে সংগ্রাম ও কষ্টের কারণে ভুক্তভোগীরা তাঁর পণ্য খুঁজতে বাধ্য হয়েছিলেন, তার কারণ মিস্টার ল নন।’

তিনি দাবি করেন, কেনেথ ল এক ‘ভ্রান্ত বিশ্বাস’ থেকে মনে করেছিলেন যে তিনি তাঁদের সাহায্য করছেন। আসামিপক্ষের আইনজীবী আদালতের কাছে তাঁর ১২ বছরের কারাদণ্ডের আবেদন জানিয়েছেন।

শুনানির শেষে কেনেথ ল আদালতকে বলেন, ভুক্তভোগীদের আত্মহত্যায় সহায়তা করার জন্য তিনি গভীরভাবে অনুতপ্ত। তিনি বলেন, ‘ভুক্তভোগীদের পরিবারের উদ্দেশে বলছি, কোনো সান্ত্বনাই আপনাদের প্রিয়জন হারানোর শূন্যতা পূরণ করতে পারবে না। আমি আমার গভীরতম সমবেদনা জানাচ্ছি। আমি অনুতপ্ত। আমি দুঃখিত।’

এর আগে গত সেপ্টেম্বর মাসে আদালতে ভুক্তভোগীদের শোকাহত পরিবার ও বন্ধুরা কেনেথ ল-এর কর্মকাণ্ডের কারণে তাঁদের জীবনে নেমে আসা কষ্টের কথা তুলে ধরে আবেগঘন সাক্ষ্য দিয়েছিলেন। পরবর্তী তারিখে চূড়ান্ত সাজা ঘোষণার সময় আদালত এই বক্তব্যগুলো বিবেচনায় নেবেন।

তদন্তকারী কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, পেশায় সাবেক পাচক (শেফ) কেনেথ ল অনলাইনে আত্মহত্যার ফোরামে পরিচিত হওয়া ক্রেতাদের কাছে ৪০টি দেশে বিষাক্ত রাসায়নিকের প্রায় ১ হাজার ২০০টি প্যাকেট বিক্রি করেছিলেন, যার প্রায় এক-চতুর্থাংশই পাঠানো হয়েছিল যুক্তরাজ্যে।

ইউক্রেন যুদ্ধ বন্ধের আশ্বাস দিয়ে ইউরোপকে ভয় না দেখাতে পুতিনকে ট্রাম্পের অনুরোধ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন—ইউরোপকে ভয় দেখানো বন্ধ করতে। বিনিময়ে ইউক্রেন যুদ্ধ খুব শিগগির শেষ হয়ে যাবে বলেও পুতিনেক আশ্বস্ত করেছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ইরাক-ভেনেজুয়েলাকে জোট ছাড়তে চাপ যুক্তরাষ্ট্রের, ভাঙনের ঝুঁকিতে ওপেক

ভেনেজুয়েলা ও ইরাককে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক (OPEC) ছাড়ার কথা বিবেচনা করতে চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। একই সঙ্গে ভেনেজুয়েলাকে ওপেকের বার্ষিক সদস্যপদ ফি পরিশোধে বাধা দেওয়া হয়। বিষয়টি সম্পর্কে অবগত ১০টি সূত্রের বরাতে আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স

স্পেসএক্সের ১৮০০ কোটি ডলারের শেয়ার মার্কিন শিশুদের দেবেন মাস্ক

যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে নিজের মহাকাশ গবেষণা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান স্পেসএক্সের দুটি করে শেয়ার উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। স্থানীয় সময় গতকাল বুধবার দেওয়া এ ঘোষণার আওতায় প্রতিটি শিশু কোম্পানির কাছ থেকে একটি এবং মাস্কের ব্যক্তিগত মালিকানা থেকে একটি

জনপ্রিয় টার্গেট

সিলেটে এমপি এম এ মালিকের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ

আত্মহত্যাপ্রবণ ব্যক্তিদের বিষাক্ত রাসায়নিক হোম ডেলিভারি দিতেন, ৪০ দেশে ছিল গ্রাহক

প্রকাশ: ১২:৪৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬