ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুতিনের নিজ শহরে হামলা চালাল ইউক্রেন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

রাশিয়ার সামরিক ও জ্বালানি অবকাঠামোতে চলতি বছর নিয়মিত হামলা চালিয়ে আসছে ইউক্রেন। এসব হামলার অনেকগুলোই দুই দেশের সীমান্ত থেকে কয়েক শ মাইল দূরের লক্ষ্যবস্তুতে চালানো হয়েছে।

রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ফিনল্যান্ড ও এস্তোনিয়ার সীমান্তের কাছে অবস্থিত সেন্ট পিটার্সবার্গে শুক্রবারের হামলায় অন্তত ৪৫টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছেন লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেক্সান্ডার দ্রোজদেঙ্কো।

কিয়েভ পোস্টের প্রতিবেদন অনুযায়ী, শহরের পূর্বাঞ্চলের ভেসেভোলোজস্ক ও কুদ্রোভো এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরের সেন্ট্রালনি, পেত্রোগ্রাদস্কি, ভাসিলিওস্ত্রোভস্কি, প্রিমোরস্কি ও ভাইবর্গস্কি এলাকাতেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইউক্রেনের পর্যবেক্ষণ চ্যানেল সুপারনোভা প্লাস একটি আবাসিক ভবনের ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ করেছে।

অন্যদিকে, তুলা অঞ্চলে চারটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছেন গভর্নর দিমিত্রি মিলিয়ায়েভ। টেলিগ্রামে তিনি জানান, হামলায় কেউ হতাহত হয়নি এবং প্রাথমিকভাবে কোনো অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তবে রাশিয়ার স্বাধীন সংবাদমাধ্যম আসত্রার বরাতে কিয়েভ পোস্ট জানিয়েছে, ইয়েফ্রেমভ শহরের একটি তাপবিদ্যুৎকেন্দ্রের কাছে বিস্ফোরণের শব্দ শুনেছেন স্থানীয় বাসিন্দারা। হামলার পর তাঁদের ঘরবাড়ির তাপ সরবরাহ বন্ধ হয়ে যায়। আসত্রার বিশ্লেষণে বিদ্যুৎকেন্দ্রটিতে একটি ড্রোন আঘাত হানার সম্ভাবনাও উঠে এসেছে।

রাশিয়ার দাবি, দেশটির বিভিন্ন অঞ্চলে ও অধিকৃত ক্রিমিয়ায় মোট ৩১৮টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।

জেলেনস্কি বলেন, রাশিয়াকে যুদ্ধ বন্ধের বহু সুযোগ দেওয়া হলেও দেশটি যুদ্ধকেই বেছে নিয়েছে।

ইউরোপে রুশ নাশকতা বেড়েছে, বড় প্রাণহানির শঙ্কা

ইউরোপে রাশিয়ার নাশকতামূলক কর্মকাণ্ড ক্রমেই বাড়ছে। দেশটির গোয়েন্দা সংস্থা ও তাদের সহযোগীরা ইউরোপের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। এমনকি কোনো হামলার ভুল হিসাব থেকে ইউরোপ…

ফাঁস হওয়া সরকারি নথিতে ‘আত্মহত্যা’ করেছিলেন পুতিনের দেহরক্ষী

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাবেক দেহরক্ষী ও সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচিত জেনারেল ইয়েভগেনি জিনিচেভের মৃত্যুর ঘটনা নিয়ে নতুন রহস্য তৈরি হয়েছে। ২০২১ সালে সাইবেরিয়ার একটি জলপ্রপাত থেকে পড়ে তাঁর মৃত্যুর ঘটনাকে সে সময় অন্যের জীবন বাঁচাতে গিয়ে আত্মত্যাগ হিসেবে বর্ণনা করা হয়েছিল।

পুতিনের সঙ্গে বন্ধুত্ব মানে হিটলারের সঙ্গে বন্ধুত্ব: ট্রাম্পের আচরণ নিয়ে জেলেনস্কি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলারের সঙ্গে বন্ধুত্বের সঙ্গে তুলনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।

জনপ্রিয় টার্গেট

এপেক সম্মেলনে নৃত্যদলের নেতৃত্বে ১০০০ কোটি ভিউ পাওয়া ৭ বছরের এনছি

পুতিনের নিজ শহরে হামলা চালাল ইউক্রেন

প্রকাশ: ১২:১৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬